তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

সিলেট ওসমানী হাসপাতালে হামলা

সিলেট ওসমানী হাসপাতালে হামলা
পাঠক সংখ্যা
638

সিলেট ব্যুরোঃ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু এবং পরে পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে হাসপাতালে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬জানুয়ারি) মধ্যরাতে হাসপাতালের চতুর্থ তলার ৬নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন শুরু করেছেন। কর্মবিরতির ফলে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, ওসমানী হাসপাতাল থেকে আমাদের জানানো হয়েছে নারী চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তারা দুজন ব্যক্তিকে আটক করে রেখেছে। পুলিশ যেন তাদের আটক করে থানায় নিয়ে আসে। তারা পরবর্তীতে অভিযোগ দেবেন। সেই প্রেক্ষাপটে ওখানকার পুলিশ তাদের উদ্ধার করে হালকা আহত হওয়ায় চিকিৎসা দিয়েছেন।

পরে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা তাদের ওপর হামলা চালায়। ওসমানী হাসপাতালে অন্যান্য রোগীদের নিরাপত্তার চিন্তা করে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পুলিশ সেখানে যায়। এরপর তাদেরকে হাসপাতাল থেকে নিয়ে আসার সময় আবারও তাদের ওপর হামলার চেষ্টা করা হয়।

পুলিশ এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীদের থেকে তাদের নিরাপত্তা দিতে গেলে পুলিশও হালকা আহত হয়। পরে অভিযুক্তদের ওখান থেকে দ্রুত উদ্ধার করে নগরীর উইমেন্স মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়। এখনও তারা চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে সার্জারি বিভাগের ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত নারী ইন্টার্ন চিকিৎসকের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে চিকিৎসকের ওপর হামলা চালান। এতে ওই নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্তার শিকার হন। ঘটনার পর হাসপাতালে থাকা অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা দ্রুত এগিয়ে গিয়ে এক নারী ও অপর আরও ২জনকে আটক করেন।

পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। রাত ১টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক কর্মবিরতির ঘোষণা দেন। পরিস্থিতি এড়াতে পুলিশ একাধিক টিম ঘটনাস্থলে অবস্থান নিয়েছিল।

এ ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসকরা। তারা বলেন, বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চিকিৎসা সেবাকে বাধাগ্রস্ত করছে। দোষীদের দ্রুত শাস্তির পাশাপাশি হাসপাতালের চিকিৎসা পরিবেশ নিরাপদ করার জোর দাবি জানান তারা।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরি

স্টাফ রিপোর্টার:  চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ তিনটি মোবাইল ফোন চুরি হয়েছে। গত সোমবার তাঁর বনশ্রীর বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানায় একটি মামলা দায়ের করেছেন সানী। মঙ্গলবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মাজহার। তিনি বলেন, ‘চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনায় মামলা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ জানা যায়, ‘সোমবার সকালে হাঁটতে বের হন চিত্রনায়ক ওমর সানী। হাঁটাহাঁটি শেষে বাসায় ফিরে তার নিজের স্যামসাং এস টোয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই। ড্রয়ারে ২২ হাজার টাকা এবং তার সহকারীর ইনফিনিকস মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।’ এ ঘটনায় ভাটারা থানায় অভিযোগ করেন চিত্রনায়ক ওমর সানী।

আরও পড়ুন
language Change