তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুর হাতির ভয়ে কাঁচা ধান কাটছেন কৃষকেরা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা বটিয়াঘাটায় বিদ্যালয় সংস্কারে শুভঙ্করের ফাঁকি গ্রামের সঙ্গে কেউ বিয়ের সম্পর্ক করতে চায় না বলে অভিযোগ এলজিআইডি অফিসে কর্মকর্তা অনুপস্থিত, সেবায় স্থবিরতা জেলা প্রশাসনের অনুমতিতে বাজারে এলো সুমিষ্ট আম বিদ্যুতের খুঁটি উপড়ে পরে প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা, আহত ২ ৮ দিনেও মেলেনি খোঁজ, নিখোঁজ মাসুমকে ফিরিয়ে দিতে আহ্বান পরিবারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা কুরবানির পশুর হাটে চাঁদাবাজি চলবে না: প্রতিমন্ত্রীর যমুনা অয়েলের বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য শেরপুরে কৃষ্ণচূড়া ফুলে সেজেছে গ্রীষ্মের প্রকৃতি নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম কেশবপুরে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ শেরপুরে সাংবাদিকদের ন্যায্য অধিকারের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পারবেন চামড়া ব্যবসায়ীরা বুধবার দেশে ফিরতে পারে বৃষ্টির মরদেহ আবারও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের রিমান্ডে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে টাঙ্গাইলে ২ যুবক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বৃষ্টির দিনে মন ভালো করার উপায় নারী ফুটবলারদের যৌন হয়রানি দায়ে, পাঁচ বছর নিষিদ্ধ ফুটবল কর্মকর্তা পুলিশের ওপর হামলা চালিয়ে, আসামি ছিনতাই ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিলে কী ঘটবে, খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়া নাটোরে পরিবহন শ্রমিকদের মধ্যে মৃত্যুকালীন ভাতা বিতরণ চলতি বছরের শেষ দিকে শুরু স্থানীয় নির্বাচন সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ শ্যামনগরে অপহরণের ৩ দিন পর পশু চিকিৎসক উদ্ধার : আটক ৩ হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাব্বির সাতক্ষীরার কালীগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ইউপি সদস্য লাঞ্ছিত কোরিয়ান ইপিজেডে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, আহত পুলিশ সদস্য শিক্ষার্থীদের জন্য আসছে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস তিন শিক্ষার্থীকে জুতার মালা পরিয়ে ঘোরালেন প্রধান শিক্ষক পথচারী নিহত, ট্রাকে আগুন ধরিয়ে দিল জনতা দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম কেরালায় মুসলিম তরুণীর বিজয়, নতুন দৃষ্টান্ত স্থাপন আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা ঐতিহাসিক শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু ঝিনাইগাতীতে ধান কাটার কৃষকদের সুন্দর দৃশ্য

এক শর্তে ‘ডন থ্রি’তে ফিরতে পারেন শাহরুখ

এক শর্তে ‘ডন থ্রি’তে ফিরতে পারেন শাহরুখ
পাঠক সংখ্যা
638

বিনোদন ডেস্কঃ

রণবীর সিং সরে দাঁড়ানোর পর ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে বইছে আলোচনার ঝড়। বলিউড ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন উঠেছে, নিজের আইকনিক চরিত্রেই ‘ডন থ্রি’তে ফিরতে পারেন শাহরুখ খান। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিনেমাতে ফেরার বিষয়ে নীতিগতভাবে রাজি হলেও কিছু শর্ত রেখেছেন বলিউড বাদশাহ।

অভিনয়ের জন্য শাহরুখের প্রধান শর্ত এই প্রজেক্টে যুক্ত করতে হবে একজন দক্ষিণী পরিচালককে। তার বিশ্বাস, দক্ষিণী নির্মাতার হাত ধরে এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে আসতে পারে নতুন মাত্রা ও ভিন্ন স্বাদ। সে কারণেই পরিচালকের তালিকায় তার প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে ‘জাওয়ান’ খ্যাত নির্মাতা অ্যাটলি কুমারের নাম।

‘ডন’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই কিস্তি পরিচালনা করেছিলেন ফারহান আখতার। শাহরুখের শর্তে পরিচালক ফারহানের প্রতিক্রিয়া নিয়ে বেশ উদগ্রীব অনুরাগীরা। অন্যদিকে, ‘ডন থ্রি’তে কাজ না করার কারণ হিসেবে রণবীর সিং জানিয়েছেন, সঞ্জয় লীলা বানসালি, লোকেশ কঙ্গরাজ ও অ্যাটলির মতো পরিচালকদের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। ‘ধুরন্ধর’র মতো অ্যাকশন ঘরানায় কাজ করার পর টানা গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে চাননি এ অভিনেতা।

‘ডন থ্রি’-তে মূল নায়িকা হিসেবে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও, তিনিও সরে এসেছেন প্রকল্পটি থেকে। তার পরিবর্তে কৃতি শ্যাননকে নেয়ার বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি খলনায়ক নির্বাচন নিয়েও চলছে নানা জল্পনা। বিক্রান্ত ম্যাসি ও বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে যোগাযোগ করা হলেও দুজনই নাকি প্রত্যাখ্যান করেছেন প্রস্তাবটি।

অমিতাভ বচ্চনের পর ‘ডন ২’তে গ্যাংস্টার চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পান শাহরুখ খান। তার শর্ত এবং সম্ভাব্য নির্মাতা পরিবর্তনের খবরে ইতোমধ্যেই বেশ সরগরম নেটদুনিয়া, একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র পরিবর্তনের কারণে আপাতত অনিশ্চয়তার মধ্যেই রয়েছে সিনেমাটি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

‘দাদি’ হচ্ছেন শ্রাবন্তী চ্যাটার্জি

‘দাদি’ হচ্ছেন শ্রাবন্তী চ্যাটার্জি

বিনোদন ডেস্কঃ বাস্তবজীবনে তিনি সন্তানের মা, এর আগে পর্দায়ও একাধিকবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এবার একেবারে নতুন রূপে ধরা দিতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। না, বাস্তবে নয় পর্দাতেই দাদি হচ্ছেন শ্রাবন্তী। আসন্ন এক ওয়েব সিরিজে তিনি অভিনয় করছেন ঠাকুর মা অর্থাৎ দাদির চরিত্রে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম হৈচৈ সম্প্রতি জানিয়েছে, চলতি মাসেই শুরু হতে যাচ্ছে তাদের নতুন ওয়েব সিরিজের শুটিং। সিরিজটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী। জানা গেছে, গল্পের পটভূমি বাংলার এক জেলার বনেদি পরিবার। একটি বিয়েকে ঘিরে সেখানে ধীরে ধীরে জমে ওঠে রহস্য। সেই রহস্যের জট খুলতে উদ্যোগী হন পরিবারের ঠাকুর মা। অর্থাৎ দাদির ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। ঘোষণা পর্বেই ইঙ্গিত দেওয়া হয়েছে, ঠাকুমা ও নাতনির দুরন্ত জুটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হতে চলেছে। তবে নাতনির চরিত্রে কে

আরও পড়ুন
language Change