তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

এক শর্তে ‘ডন থ্রি’তে ফিরতে পারেন শাহরুখ

এক শর্তে ‘ডন থ্রি’তে ফিরতে পারেন শাহরুখ
পাঠক সংখ্যা
638

বিনোদন ডেস্কঃ

রণবীর সিং সরে দাঁড়ানোর পর ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে বইছে আলোচনার ঝড়। বলিউড ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন উঠেছে, নিজের আইকনিক চরিত্রেই ‘ডন থ্রি’তে ফিরতে পারেন শাহরুখ খান। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিনেমাতে ফেরার বিষয়ে নীতিগতভাবে রাজি হলেও কিছু শর্ত রেখেছেন বলিউড বাদশাহ।

অভিনয়ের জন্য শাহরুখের প্রধান শর্ত এই প্রজেক্টে যুক্ত করতে হবে একজন দক্ষিণী পরিচালককে। তার বিশ্বাস, দক্ষিণী নির্মাতার হাত ধরে এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে আসতে পারে নতুন মাত্রা ও ভিন্ন স্বাদ। সে কারণেই পরিচালকের তালিকায় তার প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে ‘জাওয়ান’ খ্যাত নির্মাতা অ্যাটলি কুমারের নাম।

‘ডন’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই কিস্তি পরিচালনা করেছিলেন ফারহান আখতার। শাহরুখের শর্তে পরিচালক ফারহানের প্রতিক্রিয়া নিয়ে বেশ উদগ্রীব অনুরাগীরা। অন্যদিকে, ‘ডন থ্রি’তে কাজ না করার কারণ হিসেবে রণবীর সিং জানিয়েছেন, সঞ্জয় লীলা বানসালি, লোকেশ কঙ্গরাজ ও অ্যাটলির মতো পরিচালকদের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। ‘ধুরন্ধর’র মতো অ্যাকশন ঘরানায় কাজ করার পর টানা গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে চাননি এ অভিনেতা।

‘ডন থ্রি’-তে মূল নায়িকা হিসেবে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও, তিনিও সরে এসেছেন প্রকল্পটি থেকে। তার পরিবর্তে কৃতি শ্যাননকে নেয়ার বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি খলনায়ক নির্বাচন নিয়েও চলছে নানা জল্পনা। বিক্রান্ত ম্যাসি ও বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে যোগাযোগ করা হলেও দুজনই নাকি প্রত্যাখ্যান করেছেন প্রস্তাবটি।

অমিতাভ বচ্চনের পর ‘ডন ২’তে গ্যাংস্টার চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পান শাহরুখ খান। তার শর্ত এবং সম্ভাব্য নির্মাতা পরিবর্তনের খবরে ইতোমধ্যেই বেশ সরগরম নেটদুনিয়া, একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র পরিবর্তনের কারণে আপাতত অনিশ্চয়তার মধ্যেই রয়েছে সিনেমাটি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিএনপি নেতার বিরুদ্ধে ৩০ কোটি টাকা সম্পত্তি ভোগদখলের অভিযোগ

বিএনপি নেতার বিরুদ্ধে ৮৪ শতক জমি দখলের অভিযোগ

সিলেট জেলা সংবাদদাতাঃ সিলেটে বিএনপি নেতাকে আওয়ামী লীগের ‘দোসর‘ সাজিয়ে ৩০ কোটি টাকা মূল্যের ৮৪ শতক পারিবারিক সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে আরেক বিএনপি নেতার বিরুদ্ধে। ৫ আগস্টের পট পরিবর্তনের সুযোগে জোরপূর্বক জমি দখলে নিয়ে নামফলকও বদলে দিয়ে দিয়েছেন বলে দাবি ভুক্তভোগী পরিবারের। এ নিয়ে সোমবার (৩০ জুন) সিলেটে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সিলেট মহানগর ২৬ ওয়ার্ড বিএনপির নির্বাহী সদস্য তাজুল ইসলাম টিপুর মা সোনারা বেগম। তবে অভিযুক্ত বেলাল আহমদ বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‌‘এটি আমার মায়ের সম্পত্তি। তাজুল ইসলামের চাচাতো ভাই আওয়ামী লীগের নেতা হওয়ায় দীর্ঘদিন তাদের দখলে ছিল।’ বেলাল আহমদ সিলেট বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও মহানগর যুবদলের সহ-সভাপতি। ভুক্তভোগী বিএনপি নেতার মা সোনারা বেগম জানান, তার স্বামী মরহুম মো. আফরোজ বক্সের নামে থাকা দক্ষিণ সুরমার

আরও পড়ুন
language Change