তারিখ লোড হচ্ছে...

সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎

খাগড়াছড়ি পুলিশ সুপারের সাথে সিএইচটি সম্প্রীতি জোটের সৌজন্য সাক্ষাৎ

খাগড়াছড়ি পুলিশ সুপারের সাথে সিএইচটি সম্প্রীতি জোটের সৌজন্য সাক্ষাৎ
পাঠক সংখ্যা
638

মো: মাসুদ রানাঃ

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি এবং রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে আপসহীন অবস্থান পুনর্ব্যক্ত করতে সিএইচটি সম্প্রীতি জোটের একটি প্রতিনিধিদল খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মির্জা সায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শনিবার ১৭ জানুয়ারী দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে
সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামে চলমান সহিংসতা, সন্ত্রাস, চাঁদাবাজি, উসকানিমূলক তৎপরতা ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কঠোর ও স্পষ্ট আলোচনা অনুষ্ঠিত হয়।

সিএইচটি সম্প্রীতি জোট দ্ব্যর্থহীন ভাষায় জানায়—পার্বত্য চট্টগ্রামে আইনবহির্ভূত সশস্ত্র তৎপরতা, জাতিভিত্তিক বিভাজন ও বিচ্ছিন্নতাবাদী রাজনীতির কোনো স্থান নেই। এসব অপতৎপরতা দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের শান্তি বিনষ্ট করছে এবং সাধারণ জনগণের জানমাল ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে।

এ সময় জোটের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আরও কঠোর, দৃঢ় ও আপসহীন ভূমিকা পালনের জোরালো আহ্বান জানানো হয়, যাতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও উসকানিদাতাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা যায়। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রের সার্বভৌমত্ব, সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো ধরনের আপস না করার সুস্পষ্ট দাবি উত্থাপন করা হয়।

পুলিশ সুপার মির্জা সায়েম জানান, খাগড়াছড়ি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন সম্পূর্ণ সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আইনবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে দৃঢ় আশ্বাস প্রদান করেন এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকল সচেতন মহলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সিএইচটি সম্প্রীতি জোট পুনরায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানায় পার্বত্য চট্টগ্রামে সহিংসতা, সন্ত্রাস ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে এবং শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণের শক্তিতেই প্রতিহত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সিএইচটি সম্প্রীতি জোটের আহবায়ক ইন্জিনিয়ার থোয়াইচিং মং চাক,
মুখপাত্র পাইশিখই মারমা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকার সম্পাদক শাহীন আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. নিজাম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিআরটি প্রকল্পের বাস সার্ভিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার:  গাজীপুরের শিববাড়ীতে শুরু হলো বহু প্রতীক্ষিত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের পরীক্ষামূলক বাস সার্ভিস। বিজয় দিবসের প্রাক্কালে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ১০টি বাস দিয়ে এই সেবা চালু করা হয়, যা রাজধানী ঢাকার সাথে গাজীপুরবাসীর যাতায়াত সুবিধা অনেকাংশে বৃদ্ধি করবে।  এদিন সকাল ৮টায় গাজীপুরের শিববাড়ী থেকে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক। এছাড়াও বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, বিআরটি প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, তবে জনগণের যাতায়াতের সুবিধা দিতে আমরা এটি চালু করেছি। প্রকল্পটি দীর্ঘসূত্রিতার শিকার হয়েছে এবং কাজের

আরও পড়ুন
language Change