বিনোদন ডেস্কঃ
রোববার (১৮ জানুয়ারি) এক্স হ্যান্ডেলে হাসপাতালের বেডে বসে থাকা একটি ছবি আপলোড করেন আরমান। ছবিতে দেখা যায়, হাসপাতালের রোগীর পোশাক পরে রয়েছেন। বাঁ হাতে ক্যানোলা করা হয়েছে তার।
ক্যাপশনে আরমান লেখেন,
গত কয়েক দিন মোটেও ভালো কাটেনি। তবে এখন আমি কিছুটা সুস্থ বোধ করছি। এবার একটু বিশ্রাম নেয়ার এবং নিজেকে পুনরায় গুছিয়ে নেয়ার সময়।
ইনস্টাগ্রামের স্টোরিতে আরমান লিখেছেন,
এ বছর যাদের যত্ন নেয়া প্রয়োজন, সেই তালিকায় নিজের নামটিও রাখতে ভুলবেন না।
গায়কের এমন পোস্টে নেটিজেনদের ধারণা, অতিরিক্ত কাজের চাপ বা অবহেলার কারণে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন আরমান মালিক। চিকিৎসকের পরামর্শে এ মুহূর্তে পূর্ণ বিশ্রামে রয়েছেন ভারতীয় এ গায়ক।
প্রসঙ্গত, ভারতীয় সংগীতশিল্পী আরমান মালিক হিন্দি গানের পাশাপাশি বাংলা গানেও কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘ধিতাং ধিতা ‘, ‘আমি যে কে তোমার’, ‘যব তক’, ‘বোল দো না জারা’, ‘সব তেরা’ ইত্যাদি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত