তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুর হাতির ভয়ে কাঁচা ধান কাটছেন কৃষকেরা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা বটিয়াঘাটায় বিদ্যালয় সংস্কারে শুভঙ্করের ফাঁকি গ্রামের সঙ্গে কেউ বিয়ের সম্পর্ক করতে চায় না বলে অভিযোগ এলজিআইডি অফিসে কর্মকর্তা অনুপস্থিত, সেবায় স্থবিরতা জেলা প্রশাসনের অনুমতিতে বাজারে এলো সুমিষ্ট আম বিদ্যুতের খুঁটি উপড়ে পরে প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা, আহত ২ ৮ দিনেও মেলেনি খোঁজ, নিখোঁজ মাসুমকে ফিরিয়ে দিতে আহ্বান পরিবারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা কুরবানির পশুর হাটে চাঁদাবাজি চলবে না: প্রতিমন্ত্রীর যমুনা অয়েলের বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য শেরপুরে কৃষ্ণচূড়া ফুলে সেজেছে গ্রীষ্মের প্রকৃতি নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম কেশবপুরে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ শেরপুরে সাংবাদিকদের ন্যায্য অধিকারের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পারবেন চামড়া ব্যবসায়ীরা বুধবার দেশে ফিরতে পারে বৃষ্টির মরদেহ আবারও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের রিমান্ডে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে টাঙ্গাইলে ২ যুবক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বৃষ্টির দিনে মন ভালো করার উপায় নারী ফুটবলারদের যৌন হয়রানি দায়ে, পাঁচ বছর নিষিদ্ধ ফুটবল কর্মকর্তা পুলিশের ওপর হামলা চালিয়ে, আসামি ছিনতাই ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিলে কী ঘটবে, খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়া নাটোরে পরিবহন শ্রমিকদের মধ্যে মৃত্যুকালীন ভাতা বিতরণ চলতি বছরের শেষ দিকে শুরু স্থানীয় নির্বাচন সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ শ্যামনগরে অপহরণের ৩ দিন পর পশু চিকিৎসক উদ্ধার : আটক ৩ হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাব্বির সাতক্ষীরার কালীগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ইউপি সদস্য লাঞ্ছিত কোরিয়ান ইপিজেডে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, আহত পুলিশ সদস্য শিক্ষার্থীদের জন্য আসছে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস তিন শিক্ষার্থীকে জুতার মালা পরিয়ে ঘোরালেন প্রধান শিক্ষক পথচারী নিহত, ট্রাকে আগুন ধরিয়ে দিল জনতা দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম কেরালায় মুসলিম তরুণীর বিজয়, নতুন দৃষ্টান্ত স্থাপন আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা ঐতিহাসিক শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু ঝিনাইগাতীতে ধান কাটার কৃষকদের সুন্দর দৃশ্য

দেশে ফিরেই সুখবর দিলেন পরী

দেশে ফিরেই সুখবর দিলেন পরী
পাঠক সংখ্যা
638

বিনোদন ডেস্কঃ

টানা ৯দিন মালয়েশিয়ায় অবস্থান শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে তিনি মালয়েশিয়া সফর করেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর কিছুটা সময় সন্তানদের নিয়ে দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপে সময় কাটান এই অভিনেত্রী।

দেশে ফেরার আগেই ভক্তদের জন্য বড় এক ঘোষণার ইঙ্গিত দেন নায়িকা। সোমবার (১৯জানুয়ারি) রাতে বিমানবন্দর থেকে একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, দেশে ফিরেই তার নতুন সিনেমার প্রেস মিটে যোগ দেবেন।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘একটু পরই আমাদের ফ্লাইট। দেখা হচ্ছে আজ আমার নতুন সিনেমার প্রেস মিটে, ইনশাআল্লাহ।’

জানা গেছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা। এতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন পরীমনি ও চঞ্চল চৌধুরী। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় সোমবার (১৯জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে।

এর আগে ২০০৪ সালে প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম তৈরি করেছিলেন ‘শাস্তি’ নামের সিনেমা। রবি ঠাকুরের গল্পের সেই ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তৎকালীন জনপ্রিয় জুটি রিয়াজ ও পূর্ণিমা। এই দুটি চরিত্রেই পরীমনি ও চঞ্চল কাজ করবেন বলে জানা গেছে। আগের সিনেমাটির ইলিয়াস কাঞ্চন ও চম্পা চরিত্রে কারা থাকছেন তাও জানা যাবে আজ সংবাদ সম্মেলন শেষে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও গভীর মানবিক গল্প হিসেবে বিবেচিত। সামাজিক বাস্তবতা, পারিবারিক সম্পর্ক, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারীর নীরব আত্মত্যাগ গল্পটিকে আজও সমানভাবে প্রাসঙ্গিক করে রেখেছে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই ভাই চিদাম ও দুখিরাম।

এক তুচ্ছ পারিবারিক ঝগড়ার জেরে দুখিরামের স্ত্রী নিহত হন। আইনের হাত থেকে বাঁচতে ও ভাইকে বাঁচাতে চিদাম হত্যার দায় চাপিয়ে দেন নিজের স্ত্রী চন্দরার ওপর। নির্দোষ হয়েও চন্দরা দায় স্বীকার করে নেন এবং মৃত্যুদণ্ডের আগে সত্য বলার সুযোগ পেয়েও নীরব থাকেন। এই নীরবতাই হয়ে ওঠে তার সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ, অন্যায়, বিশ্বাসভঙ্গ ও পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে।

প্রসঙ্গত, গত বছর নানা ইস্যুতে পরীমনি নিয়মিতই আলোচনায় থাকলেও তার অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শুটিং সম্পন্ন হলেও মুক্তির বিষয়ে এখনো পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এছাড়া গত বছরের শুরুতে ‘গোলাপ’ শিরোনামের আরেকটি সিনেমার ঘোষণা এলেও সেটিরও শুটিং নিয়ে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি। এবার তিনি যুক্ত হলেন আরও এক সিনেমায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সঞ্চয়পত্রের মুনাফা হার বাড়িয়ে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। ব্যাংকেও তো তারল্যের ব্যাপার আছে। ব্যালেন্স করে দেখতে হবে। সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক কোত্থেকে টাকা পাবে? শনিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ব্যাংক পুনর্বাসনের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে। ইসলামী ব্যাংক এর একটি উদাহরণ। এ ব্যাংকে আস্থা ফিরে আসছে। অন্য ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করা হয়েছে। এটার প্রথম শর্ত হলো যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে, তাদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। কারও টাকা মার যাবে না। একটু সময় লাগতে পারে। কারণ টাকা

আরও পড়ুন
language Change