তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ ১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু ঝিনাইগাতী আইনশৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত ঈদে বাড়ি ফেরার আনন্দ কেড়ে নিচ্ছে দ্বিগুণ বাস ভাড়া তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকার ঋণ সুবিধা বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় আটক ২ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ ড. ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী কেশবপুরে প্রশাসনের উদ্যোগে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান বদরপুর ইউনিয়ন পরিষদের নতুন বাজেট ঘোষণা! শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কিউবা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো ইসলামী ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের অবরোধ সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত মহানন্দা ব্যাটেলিয়ন  বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বটিয়াঘাটায় পুলিশের অভিযান: ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার রংপুরে উপজেলায় পাগলাপীরে পাবলিক লাইব্রেরির উদ্বোধন ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দাকোপে নিষিদ্ধ নেটজালে রেণু পোনা নিধন: নৌ পুলিশের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবিতে বিক্ষোভ ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অঙ্গীকার বরগুনায় মাথাবিহীন মরদেহ উদ্ধার টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম

মানব কল্যাণে রাজনীতি করতে হবে: তারেক রহমান

নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দোষারোপের রাজনীতি নয়, মানুষকে ভালো রাখার রাজনীতি করতে হবে। আগামীর রাজনীতি হবে মানুষের কল্যাণে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ‘অ্যালবেনিজম’ রোগে আক্রান্ত অতি ফর্সা রঙের যশোরের সেই শিশু আফিয়াকে প্রতিশ্রুত ‘নতুন ঘর হস্তান্তর’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অতিরিক্ত ফর্সা রং নিয়ে জন্ম নেওয়ার পরপরই আফিয়ার বাবা সন্দেহবশত তার মাকে তালাক দিয়ে বিদেশে চলে যান। এরপর শিশু আফিয়াকে নিয়ে তার মা চরম দুর্দশার মধ্যে দিন কাটাতে থাকেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা লন্ডনে থাকা অবস্থায় তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।

তারেক রহমান সেখান থেকে দলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে আফিয়ার পাশে দাঁড়ানোর নির্দেশ দেন ও তাদের থাকার ব্যবস্থা করতে বলেন। সে অনুযায়ী আফিয়াদের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে একটি সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়। সেই ঘরটিই আজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি ঢাকা থেকে সরাসরি যুক্ত হন তারেক রহমান। এসময় আফিয়াদের বাড়িতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ যশোর জেলা ও মণিরামপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি চেয়ারম্যান বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক ও আইনগত সংস্কার প্রস্তাব নিয়ে কিছু কাজ করেছে। দেশের মানুষ, দেশ ও দেশের ভবিষ্যতের জন্য এগুলোও প্রয়োজনীয়। তবে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অনেক কাজই হয়তো করতে পারেনি। আফিয়ার মতো যত সন্তান রয়েছে, আফিয়ার মায়ের মতো যত অসহায় মানুষ রয়েছে, তারাও এদেশেরই সন্তান। তাদের নিয়েও আমাদের চিন্তা করতে হবে।

তারেক রহমান বলেন, দোষারোপের রাজনীতি করলে মানুষের পেট ভরবে না। রাজনীতিকে শুধু স্লোগান, গান, মিছিল, মিটিংয়ে সীমাবদ্ধ করতে চাই না। মানুষের উপকারের জন্য রাজনীতি করতে হবে। সেজন্য, যে কাজ করলে মানুষের পেট ভরবে, মানুষ ভালো থাকবে, সেই কাজগুলো আমরা করতে চাই।

জনগণের ভোটে সরকার পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি দেশ ও দেশের মানুষকে কীভাবে এগিয়ে নেবে, এর বিস্তারিত ব্যাখ্যা দেন তারেক রহমান। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, গ্রামের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা, মসজিদের ইমাম-খতিব ও মুয়াজ্জিনসহ অন্য ধর্মাবলম্বী ও ধর্মগুরুদের জন্য সম্মানীভাতা প্রদানের পরিকল্পনাসহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে পারলে আফিয়ার মায়ের মতো আমরা গ্রামের সব দুঃস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই। সেজন্যই ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে।

তারেক রহমান বলেন, দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করেন। তাদের বেশিরভাগই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষিকাজের সঙ্গে জড়িত। কৃষক যদি ভালো থাকে, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায়, তাহলে সামগ্রিকভাবে দেশ ভালো থাকবে। তাই উৎপাদন বাড়াতে এবং কৃষককে ভালো রাখতে আমরা কৃষক কার্ড দেওয়ার প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় খাল কাটা কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেসময় এর মাধ্যমে কৃষি উৎপাদন ব্যাপকভাবে বাড়ানো সম্ভব হয়েছিল। কিন্তু পরবর্তীতে এটা বন্ধ হয়ে যাওয়ায় পানি সংকটে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। তিনি খাল কাটা কর্মসূচি আবারও শুরু করা হবে বলে জানান।

চিকিৎসা ব্যবস্থা নিয়ে পরিকল্পনা ব্যাখ্যা করতে গিয়ে তারেক রহমান বলেন, দেশের গ্রামের কোটি কোটি মানুষ ন্যূনতম চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এজন্য যথাযথ প্রশিক্ষণ দিয়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। যাদের মাধ্যমে প্রত্যন্ত গ্রামের ঘরে ঘরে স্বাস্থ্যসুবিধা পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সরকারের সময় দেশে নারী শিক্ষার বিস্তার ঘটানো হয়েছিল। সেই শিক্ষিত নারী সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে আমাদের। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে না পারলে দেশকে দ্রুত এগিয়ে নেওয়া যাবে না।

তারেক রহমান বলেন, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ অন্য ধর্মের ধর্মগুরুদের জন্য সরকারের পক্ষ থেকে সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে, যাতে তারা আত্মসম্মান নিয়ে সমাজে মাথা উঁচু করে বসবাস করতে পারেন।

তিনি বলেন, বিএনপি আজ দল হিসেবে অল্প কিছু মানুষের পাশে দাঁড়াতে পারছে। আগামীতে সরকারে থাকলে আরও ভালোভাবে মানুষের পাশে থাকতে পারবো। সব শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে তিনি বলেন, বেগম খালেদা জিয়া যেমন আপনাদের পাশে ছিলেন, তাঁর দল বিএনপি একইভাবে আগামীতে আপনাদের পাশে থাকবে।’

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তার প্রশংসা করে তারেক রহমান বলেন, ‘আমরা দলের মধ্যে অমিতের মতো আরও নেতা তৈরি করতে চাই।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে ১ হাজার ৪০৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে। এদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ২৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

আরও পড়ুন
language Change