তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন সিন্দুকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা চাঁপাইনবাবগঞ্জে প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা মোংলায় তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ব্যাংকিং নাকি ভয়ের সংস্কৃতি ইবিএলে এমডির স্বৈরতন্ত্র পল্টনে সাংবাদিকের অফিসে হামলা, চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার সদরে আসাদুজ্জামানের উন্নয়ন এখন কাগজে-কলমে সীমাবদ্ধ আজ সরাসরি সম্প্রচার হবে আবু সাঈদ হত্যা মামলার রায় ভোলা পুলিশের অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন: হাসনাত আবদুল্লাহ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু সখীপুর প্রশাসনের আয়োজনেজাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ভোলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় ডিআইজি ভোলাহাটে বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন রংপুরে বাকপ্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাচেষ্টা সুন্দরবনকে রক্ষা করতে হবে মোংলায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনে বক্তারা শেরপুর-৩ আসনের নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটগ্রহণের সরঞ্জামাদি নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু পাটোয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন ঝিনাইগাতীতে বিরল লজ্জাবতী বানর উদ্ধার করল বন বিভাগ সিন্দুকছড়ি জোনে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অগ্রণীতে ‘বাশার' মামলার আসামি তবু এমডি পদের দৌড়ে এগিয়ে? যুদ্ধবিরতির ঘোষণায় তেলের দাম কত নামলো হাজির হননি নোরা ফাতেহি, সঞ্জয় দত্তকে তলব বেড়েই চলেছে হামের দাপট, ময়মনসিংহ হাসপাতালে একদিনে ভর্তি ২২ শিশু দুদকের জালে দুদক কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান অবশেষে হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান রূপগঞ্জে সাংবাদিকদের ওপর 'খারা মোশাররফ'র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট ঝিনাইগাতীতে খেলার মাঠের দাবিতে তরুণদের জোরালো দাবি কেশবপুরে ভেজাল বিরোধী অভিযান শেরপুরে ভুয়া প্রতিবেদন দাখিলের কারিগর ভূমি কর্মকর্তা সেলিনা শেরপুরের নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং সম্পন্ন আমতলীতে বাসচাপায় খাদেম নিহত চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪ মোবাইল ফোন হস্তান্তর

দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার প্রেক্ষাপট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে তুলে ধরেছে বিএনপি। এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আর সেই বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা জানান।

ঢাকার গুলশান-২ এ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসায় এ বৈঠক হয়। ইউরোপীয় ইউনিয়নের দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, স্পেন, ডেনমার্ক, নরওয়ের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতরা বৈঠকে উপস্থিত ছিলেন।

আমীর খসরু বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে দেশে যে শঙ্কা তৈরি হয়েছে বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশে গণতন্ত্র নেই। আগামী নির্বাচনকে কিভাবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা যায় তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি দেশের মানুষের মতো সারাবিশ্বের গণতান্ত্রিক দেশগুলোও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা দেখছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, মানবাধিকার, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং বিশেষ করে আগামী নির্বাচন নিয়ে ভীতির সঞ্চার কাজ করছে।’

‘স্বাভাবিকভাবে এসব বিষয়গুলো তাদের দৃষ্টিতে রয়েছে। এই দৃষ্টিভঙ্গি নিয়েই আজকে আলাপচারিতা হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটি অবৈধ দখলদার সরকার ক্ষমতায় বসে আছে। এই প্রেক্ষাপট থাকার কারণেই আলোচনা হয়েছে।’

আমীর খসরু বলেন, ‘আগামী নির্বাচনে দেশের মানুষ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে; তাহলে বাংলাদেশে যে সংকটের দিকে যাবে এই শঙ্কা দেশ এবং দেশের বাইরেও কাজ করছে। কিভাবে আগামী নির্বাচন নিরপেক্ষ অংশগ্রহণমূলক করা যায় সেটাই সকলের উদ্দেশ্য।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের মানুষের যে চিন্তা, যে নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচন, যার মাধ্যমে একটি নির্বাচিত সংসদ হবে এবং নির্বাচিত সরকার হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আজকে আমাদের আলোচনা হয়েছে।’

‘খোলাখুলিভাবে এটা বলেছি যে, অবশ্যই এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। বিশ্বের যারা বাংলাদেশ দেশকে নিয়ে নিবিড়ভাবে কাজ করে, পর্যবেক্ষণ করে সকলের কাছে এটা পরিষ্কার করে বলা হয়েছে’—যোগ করেন আমীর খসরু।

তিনি আরও বলেন, ‘বর্তমান অবৈধ অনির্বাচিত দখলদার সরকারের অধীনে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি তাদের সরকার তাদের সংসদ নির্বাচন করতে পারবে না। এ বিষয়টি প্রতিনিয়ত পরিষ্কার করে বলা হচ্ছে। এর কারণগুলো সকলেরই জানা, এসব আলোচনা হয়েছে।’

বিএনপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

প্রসঙ্গত, এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকায় ইইউ কূটনীতিকেরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেও নেতৃত্ব দেন ঢাকায় ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ধর্ষণের শিকার তরুণী, বিষপানে মৃত্যু

ডেস্ক রিপোর্ট: দিনাজপুরের বোচাগঞ্জে ধর্ষণের পর বিষপান করে হাসপাতালে ভর্তি থাকা এক তরুণীর মৃত্যু হয়েছে। ১৫ দিন চিকিৎসাধীন থাকার শনিবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসাপাতালে তার মৃত্যু হয়। নিহত তরুণী বোচাগঞ্জ উপজেলার কোদালকাটি গ্রামের বাসিন্দা। এর আগে তাকে গত ২১ জুন প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ২৮ জুন দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। জানা যায়, ধর্ষণের ঘটনায় নিহত তরুণীর বাবা গত ৩০ জুন বোচাগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ধর্ষক মো. মোসলেম উদ্দিন (৫৮) ভুক্তভোগী তরুণীর বাবার প্রতিবেশী চাচা। সেই সম্পর্কে ওই তরুণী তাকে দাদা বলে ডাকতো এবং অভিযুক্তের স্ত্রীর সঙ্গে তাদের বাড়িতে থাকতো। গত ২১ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই তরুণী বিষপান করে। পরে তাকে

আরও পড়ুন
language Change