তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার প্রেক্ষাপট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে তুলে ধরেছে বিএনপি। এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আর সেই বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা জানান।

ঢাকার গুলশান-২ এ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসায় এ বৈঠক হয়। ইউরোপীয় ইউনিয়নের দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, স্পেন, ডেনমার্ক, নরওয়ের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতরা বৈঠকে উপস্থিত ছিলেন।

আমীর খসরু বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে দেশে যে শঙ্কা তৈরি হয়েছে বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশে গণতন্ত্র নেই। আগামী নির্বাচনকে কিভাবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা যায় তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি দেশের মানুষের মতো সারাবিশ্বের গণতান্ত্রিক দেশগুলোও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা দেখছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, মানবাধিকার, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং বিশেষ করে আগামী নির্বাচন নিয়ে ভীতির সঞ্চার কাজ করছে।’

‘স্বাভাবিকভাবে এসব বিষয়গুলো তাদের দৃষ্টিতে রয়েছে। এই দৃষ্টিভঙ্গি নিয়েই আজকে আলাপচারিতা হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটি অবৈধ দখলদার সরকার ক্ষমতায় বসে আছে। এই প্রেক্ষাপট থাকার কারণেই আলোচনা হয়েছে।’

আমীর খসরু বলেন, ‘আগামী নির্বাচনে দেশের মানুষ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে; তাহলে বাংলাদেশে যে সংকটের দিকে যাবে এই শঙ্কা দেশ এবং দেশের বাইরেও কাজ করছে। কিভাবে আগামী নির্বাচন নিরপেক্ষ অংশগ্রহণমূলক করা যায় সেটাই সকলের উদ্দেশ্য।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের মানুষের যে চিন্তা, যে নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচন, যার মাধ্যমে একটি নির্বাচিত সংসদ হবে এবং নির্বাচিত সরকার হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আজকে আমাদের আলোচনা হয়েছে।’

‘খোলাখুলিভাবে এটা বলেছি যে, অবশ্যই এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। বিশ্বের যারা বাংলাদেশ দেশকে নিয়ে নিবিড়ভাবে কাজ করে, পর্যবেক্ষণ করে সকলের কাছে এটা পরিষ্কার করে বলা হয়েছে’—যোগ করেন আমীর খসরু।

তিনি আরও বলেন, ‘বর্তমান অবৈধ অনির্বাচিত দখলদার সরকারের অধীনে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি তাদের সরকার তাদের সংসদ নির্বাচন করতে পারবে না। এ বিষয়টি প্রতিনিয়ত পরিষ্কার করে বলা হচ্ছে। এর কারণগুলো সকলেরই জানা, এসব আলোচনা হয়েছে।’

বিএনপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

প্রসঙ্গত, এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকায় ইইউ কূটনীতিকেরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেও নেতৃত্ব দেন ঢাকায় ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রামগড়ে গ্যাস সংকটে জনভোগান্তি

রামগড়ে গ্যাস সংকটে জনভোগান্তি

মো: মাসুদ রানাঃ সারাদেশের ন্যায় পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে এলপিজি রান্নার গ্যাস সংকটের প্রভাব পড়েছে। গ্যাসের তীব্র সংকটে ঘরে ঘরে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও সিলিন্ডার মিলছে না, আবার কোথাও সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। সরেজমিনে রামগড় বাজার, সোনাইপুল বাজার, সিনেমাহল মাষ্টারপাড়া বাজার, তৈচালাপাড়া, চৌধুরীপাড়া, কালাডেবা বাজার এলাকায় ঘুরে দেখা গেছে, এলপিজি গ্যাসের অভাবে অনেক পরিবার বাধ্য হয়ে ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন। এতে রান্নার সমস্যার সাময়িক সমাধান হলেও বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার আশঙ্কায় নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন তারা। খুচরা দোকান গুলোতে ঘুরেও কোথাও গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। স্থানীয় খুচরা ব্যবসায়ীরা জানান, ডিলারদের পক্ষ থেকে নিয়মিত সিলিন্ডার সরবরাহ না থাকায় দোকানগুলোতে সংকট দেখা দিয়েছে। ফলে পৌর শহরের বাসাবাড়িতে রান্নার বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলার

আরও পড়ুন
language Change