মিজানুর রহমানঃ
শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। শেরপুর-১ (সদর), শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত মোট ১৪ জন বৈধ প্রার্থীর মাঝে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বুধবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়। প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
শেরপুর-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বৈধ প্রার্থীরা হলেন-
জাতীয় পার্টির মো. মাহমুদুল হক মনি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. রাশেদুল ইসলাম (রাশেদ), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মো. লিখন মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সানসিলা জেবরিন।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মোহাম্মদ ফাহিম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল্লাহ আল কায়েস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. গোলাম কিবরিয়া এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মো. আব্দুল্লাহ।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বৈধ প্রার্থীরা হলেন-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মো. মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুজ্জামান (বাদল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর প্রার্থী মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম (বাদশা)।
প্রতীক বরাদ্দের পর তিনটি আসনেই ভোটারদের মধ্যে কৌতূহল ও আগ্রহ বেড়েছে। ইতোমধ্যে প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত