তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে

বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
পাঠক সংখ্যা
638

​নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের বর্তমান পরিচালক এ কে এম আরিফ উদ্দিন ওরফে আরিফ হাসনাতের বিরুদ্ধে নৈতিক স্খলন, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ উপায়ে শত কোটি টাকার সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় জনতার হাতে তিনি অবরুদ্ধ হন এবং পরবর্তীতে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেন বলে জানা গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা অবস্থায় এলাকাবাসীর হাতে হাতেনাতে ধরা পড়েন বিআইডব্লিউটিএর এই প্রভাবশালী কর্মকর্তা। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলে, পরিস্থিতি বেগতিক দেখে প্রায় ১০ লাখ টাকার বিনিময়ে বিষয়টি রফাদফা করেন তিনি। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার এমন নৈতিক স্খলনজনিত কাণ্ড এবং অর্থ দিয়ে তা ধামাচাপা দেওয়ার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ​আরিফ হাসনাতের বিরুদ্ধে সবচেয়ে বড় দুর্নীতির অভিযোগ উঠেছে কক্সবাজারের রাষ্ট্রীয় সম্পত্তি নামমাত্র মূল্যে বিক্রি করে দেওয়ার বিষয়ে। অভিযোগ অনুযায়ী, কক্সবাজার সদর উপজেলার এন্ডারসন রোড এলাকায় অবস্থিত বিআইডব্লিউটিএর প্রায় ২ হাজার কোটি টাকার মূল্যবান সরকারি সম্পত্তি তিনি মাত্র ২ কোটি ৭৯ লাখ টাকায় টোকিও মিল জেভি নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেন। এই বিশাল অঙ্কের রাষ্ট্রীয় ক্ষতির ঘটনায় পরিচালক আরিফ হাসনাতসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে বিশেষ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার আবেদনও জমা পড়েছে।

​অনুসন্ধানে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এবং খালিদ মাহমুদ চৌধুরীর সমন্বয়ে গঠিত দুর্নীতিবাজ সিন্ডিকেটের অন্যতম বিশ্বস্ত সহযোগী ছিলেন আরিফ হাসনাত। এই প্রভাবশালী মহলের সাথে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তিনি বিআইডব্লিউটিএর বিভিন্ন মেগা প্রকল্পের পরিচালক (পিডি) পদ বাগিয়ে নেন এবং হাজার হাজার কোটি টাকা লুটপাট করেন বলে অভিযোগ রয়েছে। ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে গঠিত দুই সদস্যের একটি কমিটি তার বিরুদ্ধে মূল অনুসন্ধানটি শুরু করে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এক চিঠির মাধ্যমে বিআইডব্লিউটিএর কাছে আরিফ হাসনাতের বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক নথিপত্র তলব করা হয়। এই অনুসন্ধানের অংশ হিসেবে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ ও ঢাকা নদীবন্দরে (সদরঘাট) তার দায়িত্ব পালনকালীন সমস্ত ব্যাংক হিসাব ও সরকারি রাজস্ব আদায়ের বিবরণীও তলব করা হয়েছে। পূর্বে তিনি ঢাকা সদরঘাটের যুগ্ম-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এবার কোনো পাতানো নির্বাচন হবে না সিইসি

এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

ডেস্ক রিপোর্টঃ আগের মতো কোনো পাতানো নির্বাচন আর হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন। সিইসি বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করছেন, আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। তিনি আরও বলেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হবে এবং প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে

আরও পড়ুন
language Change