তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ ভবনের নিরাপত্তায় ড্রোন ব্যবহার করবে ইসি চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠানে অর্ধশত কোটি টাকার ঋণ অনুমোদন ইসলামী ব্যাংকের

ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠানে অর্ধশত কোটি টাকার ঋণ অনুমোদন ইসলামী ব্যাংকের
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
প্রথম দফায় ওরিয়ন গ্রুপের পলাতক চেয়ারম্যান ওবায়দুল করিমের মালিকানাধীন ওরিয়ন নিট টেক্সটাইলকে অর্ধশত কোটি টাকার ঋণ অনুমোদনের তথ্য প্রকাশের পর ব্যাংকিং খাতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে- প্রতিষ্ঠানটি বন্ধ থাকা, মালিক পলাতক এবং ঋণসমূহ কুঋণে পরিণত হওয়ার পরও ইসলামী ব্যাংকের একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে নতুন অর্থ ছাড়ের উদ্যোগ নেয়।

অনুসন্ধানে পাওয়া অভ্যন্তরীণ ব্যাংক নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটি শুধুমাত্র ইসলামী ব্যাংকের ফার্মগেট শাখা থেকেই আগস্ট ২০২৪ পর্যন্ত প্রায় ২৫০ কোটি টাকা উত্তোলন করেছে। ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ঋণ স্থিতি পর্যালোচনায় দেখা যায়, ওরিয়ন নিট টেক্সটাইলের এইচপিএসএম (ফান্ডেড ও নন-ফান্ডেড) ঋণ ৮৩ কোটি ৩৭ লাখ টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ ১০৬ কোটি ৭৬ লাখ টাকা এবং স্পেশাল ঋণ ৪০ কোটি ২ লাখ টাকা- সব মিলিয়ে মোট ঋণ স্থিতি দাঁড়ায় ২৩০ কোটি ১৫ লাখ টাকা। এছাড়া ফোর্স ইনভেস্টমেন্ট বাবদ ওভারডিউ রয়েছে ৩০ লাখ টাকা। এইচপিএসএম ঋণের লিমিটের মেয়াদ শেষ হয় ৩০ অক্টোবর ২০২৩ এবং স্পেশাল ঋণের মেয়াদ শেষ হয় অক্টোবর ২০২৪ সালে। ফলে বাংলাদেশ ব্যাংকের বিধিমালা অনুযায়ী এসব ঋণ ইতোমধ্যে মন্দ ও কুঋণে পরিণত হয়েছে।

ওরিয়ন নিট টেক্সটাইলের এইচপিএসএম ও স্পেশাল ঋণের লিমিট মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের সংজ্ঞা অনুযায়ী ‘ডিফল্টার ও নন-অপারেশনাল ইউনিট’ হিসেবে চিহ্নিত হওয়ার কথা। তবুও ওই প্রতিষ্ঠানের নামে নতুন করে ঋণ অনুমোদনের জন্য সংশ্লিষ্ট শাখা থেকে প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়। নথিতে দেখা যায়, প্রতিষ্ঠানটির সর্বশেষ ফ্যাক্টরি ভিজিট রিপোর্টে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি উল্লেখ থাকলেও তা গোপন রেখে ঋণ প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়। প্রশ্ন উঠেছে- এই ভিজিট রিপোর্ট ও ঝুঁকি মূল্যায়ন কারা পরিবর্তন বা উপেক্ষা করেছে?

অনুসন্ধানে আরও জানা গেছে, বিগত বছরগুলোতে ওরিয়ন নিট টেক্সটাইলের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নম্বর ১০ ও ১৩ লঙ্ঘন করে বিপুল পরিমাণ ব্যাক-টু-ব্যাক এলসি একসেপ্টেন্স দেওয়া হয়েছে। সরেজমিনে পণ্য যাচাই, রপ্তানি আদেশ ও বাস্তব উৎপাদন সক্ষমতা মূল্যায়ন ছাড়াই এসব এলসি অনুমোদন করা হয়। ফলে রপ্তানি না থাকায় পরবর্তীতে ব্যাংককে ফোর্স লোন সৃষ্টি করে বিল পরিশোধ করতে হয়- যার দায় শেষ পর্যন্ত এসে পড়ে ব্যাংকের ওপর।

দুদক সূত্রে জানা গেছে, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে একাধিক মামলা চলমান থাকায় তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ছিল। তা সত্ত্বেও তিনি দেশ ছাড়েন। অনুসন্ধানে জানা যায়, দেশ ছাড়ার পরও ব্যাংকের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। অনলাইন ও তৃতীয় পক্ষের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট ঋণ নিষ্পত্তি ও নতুন অর্থ ছাড়ের বিষয়ে দিকনির্দেশনা দেন বলে অভিযোগ রয়েছে। ব্যাংকিং আইন অনুযায়ী, পলাতক ও অভিযুক্ত কোনো ঋণগ্রহীতার সঙ্গে এ ধরনের লেনদেন গুরুতর অপরাধের শামিল।

সবচেয়ে বিতর্কিত বিষয় হলো, নতুন ঋণের অর্থ ছাড়ের সময় ব্যাংক কর্তৃপক্ষ একসেপ্টেন্সপ্রাপ্ত সাপ্লায়ারদের কাছ থেকে প্রায় ১.৫ শতাংশ কমিশন কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই কমিশন মূলত ওরিয়ন নিট টেক্সটাইলের বহন করার কথা থাকলেও প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে কোনো অর্থ না থাকায় তা সাপ্লায়ারদের কাছ থেকেই আদায় করা হচ্ছে। সাপ্লায়ারদের অভিযোগ, কমিশনে রাজি না হলে তাদের বিল আটকে রাখার হুমকি দেওয়া হচ্ছে। এতে তারা কার্যত জিম্মি অবস্থায় পড়ে ডিসকাউন্টে পেমেন্ট গ্রহণে বাধ্য হচ্ছেন।

এ বিষয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফার্মগেট শাখার ব্যবস্থাপক ফারুক আল মামুন বলেন, “কিছু পেমেন্ট করা হয়েছে ঠিক, তবে সবকিছু ব্যাংকিং নিয়ম অনুযায়ী করা হচ্ছে।” তবে বন্ধ প্রতিষ্ঠানে ঋণ অনুমোদন, পলাতক মালিকের ভূমিকা এবং সাপ্লায়ারদের কাছ থেকে কমিশন কেটে নেওয়ার বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

ওরিয়ন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট আশরাফুল আলমের কাছে বন্ধ প্রতিষ্ঠানের অনুকুলে নতুন ঋন মঞ্জুরের বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই জানেননা বলে জানান। তিনি বলেন, নতুন ঋন মঞ্জুর হয়ে থাকলে তা ইসলামী ব্যাংক ফার্মগেট শাখার ম্যানেজারই বলতে পারবেন কিভাবে ঋন মঞ্জুর হয়েছে। এছাড়া ঋন মঞ্জুর করতে চার্জ ফরমসহ অন্যান্য কাগজপত্র ওবায়দুল করিম কিভাবে স্বাক্ষর করেছে জানতে চাইলে তিনি জানান, ওবায়দুল করিম বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম পলাতক থাকায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের অনিয়ম নয়; বরং একটি সংঘবদ্ধ ব্যাংকিং সিন্ডিকেটের ইঙ্গিত দেয়। বন্ধ প্রতিষ্ঠান, পলাতক মালিক ও কুঋণ থাকা সত্ত্বেও নতুন ঋণ অনুমোদন হলে তা স্পষ্টতই মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ব্যাংক কোম্পানি আইন ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপন্থী। ইতোমধ্যে এ ঘটনায় বাংলাদেশ ব্যাংক, দুদক ও আর্থিক গোয়েন্দা ইউনিট এর স্বতন্ত্র তদন্ত দাবি করেছেন সুশীল সমাজ ও ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নারীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ ওসি ও এস আই এর বিরুদ্ধে!!

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় এক নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে মেঘনা থানার ওসি ছমির উদ্দিন ও এসআই মো. মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩- এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নারী। পরে আদালতের বিচারক মোয়াজ্জেম হোসেন সহকারী পুলিশ সুপার পদ মর্যাদার একজন কর্মকর্তাকে ঘটনার তদন্তের নির্দেশ দেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, মেঘনা থানার শিকিরগাঁও এলাকার এক প্রবাসীর স্ত্রী (২৬) জমির বিরোধ নিয়ে হওয়া মামলার খোঁজ নিতে বেশ কয়েকবার থানায় আসা যাওয়া করেন। এর সূত্র ধরে ওসি ছমির ও এসআই মোশাররফ তাকে প্রায়ই ফোন করতেন। এক পর্যায়ে ওসি ছমির তাকে মেঘনা রিসোর্টে সময় কাটানোর প্রস্তাব দেন। এসআই মোশাররফও প্রায়ই ফোন করে অনৈতিক প্রস্তাব দিতেন। তারা ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিতেন। প্রস্তাব প্রত্যাখান

আরও পড়ুন
language Change