তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে আরও ১০ জেলা ২৪ নম্বর ওয়ার্ডে ময়লা অপসারণে ব্যাপক উদ্যোগ-সফিউদ্দিন আহম্মেদ সেন্টু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত গণমাধ্যম স্বাধীন থাকলে ক্ষমতা জবাবদিহিতার মুখোমুখি থাকবে: তথ্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী মনির হোসেনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সুপ্রিম কোর্ট সচিবালয়: আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি বাংলা টিভির সামাদুল হকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ ইথিওপিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩১ সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন রেকর্ড পতনের পর আবারও বাড়ল জ্বালানি তেলের দাম আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী , চলছে ব্যাপক প্রস্তুতি রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু বরগুনায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে সচেতনতা সভা রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে নির্দেশ: প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ সাতক্ষীরা উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা মালিকদের নিকট হস্তান্তর

ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠানে অর্ধশত কোটি টাকার ঋণ অনুমোদন ইসলামী ব্যাংকের

ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠানে অর্ধশত কোটি টাকার ঋণ অনুমোদন ইসলামী ব্যাংকের
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
প্রথম দফায় ওরিয়ন গ্রুপের পলাতক চেয়ারম্যান ওবায়দুল করিমের মালিকানাধীন ওরিয়ন নিট টেক্সটাইলকে অর্ধশত কোটি টাকার ঋণ অনুমোদনের তথ্য প্রকাশের পর ব্যাংকিং খাতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে- প্রতিষ্ঠানটি বন্ধ থাকা, মালিক পলাতক এবং ঋণসমূহ কুঋণে পরিণত হওয়ার পরও ইসলামী ব্যাংকের একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে নতুন অর্থ ছাড়ের উদ্যোগ নেয়।

অনুসন্ধানে পাওয়া অভ্যন্তরীণ ব্যাংক নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটি শুধুমাত্র ইসলামী ব্যাংকের ফার্মগেট শাখা থেকেই আগস্ট ২০২৪ পর্যন্ত প্রায় ২৫০ কোটি টাকা উত্তোলন করেছে। ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ঋণ স্থিতি পর্যালোচনায় দেখা যায়, ওরিয়ন নিট টেক্সটাইলের এইচপিএসএম (ফান্ডেড ও নন-ফান্ডেড) ঋণ ৮৩ কোটি ৩৭ লাখ টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ ১০৬ কোটি ৭৬ লাখ টাকা এবং স্পেশাল ঋণ ৪০ কোটি ২ লাখ টাকা- সব মিলিয়ে মোট ঋণ স্থিতি দাঁড়ায় ২৩০ কোটি ১৫ লাখ টাকা। এছাড়া ফোর্স ইনভেস্টমেন্ট বাবদ ওভারডিউ রয়েছে ৩০ লাখ টাকা। এইচপিএসএম ঋণের লিমিটের মেয়াদ শেষ হয় ৩০ অক্টোবর ২০২৩ এবং স্পেশাল ঋণের মেয়াদ শেষ হয় অক্টোবর ২০২৪ সালে। ফলে বাংলাদেশ ব্যাংকের বিধিমালা অনুযায়ী এসব ঋণ ইতোমধ্যে মন্দ ও কুঋণে পরিণত হয়েছে।

ওরিয়ন নিট টেক্সটাইলের এইচপিএসএম ও স্পেশাল ঋণের লিমিট মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের সংজ্ঞা অনুযায়ী ‘ডিফল্টার ও নন-অপারেশনাল ইউনিট’ হিসেবে চিহ্নিত হওয়ার কথা। তবুও ওই প্রতিষ্ঠানের নামে নতুন করে ঋণ অনুমোদনের জন্য সংশ্লিষ্ট শাখা থেকে প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়। নথিতে দেখা যায়, প্রতিষ্ঠানটির সর্বশেষ ফ্যাক্টরি ভিজিট রিপোর্টে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি উল্লেখ থাকলেও তা গোপন রেখে ঋণ প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়। প্রশ্ন উঠেছে- এই ভিজিট রিপোর্ট ও ঝুঁকি মূল্যায়ন কারা পরিবর্তন বা উপেক্ষা করেছে?

অনুসন্ধানে আরও জানা গেছে, বিগত বছরগুলোতে ওরিয়ন নিট টেক্সটাইলের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নম্বর ১০ ও ১৩ লঙ্ঘন করে বিপুল পরিমাণ ব্যাক-টু-ব্যাক এলসি একসেপ্টেন্স দেওয়া হয়েছে। সরেজমিনে পণ্য যাচাই, রপ্তানি আদেশ ও বাস্তব উৎপাদন সক্ষমতা মূল্যায়ন ছাড়াই এসব এলসি অনুমোদন করা হয়। ফলে রপ্তানি না থাকায় পরবর্তীতে ব্যাংককে ফোর্স লোন সৃষ্টি করে বিল পরিশোধ করতে হয়- যার দায় শেষ পর্যন্ত এসে পড়ে ব্যাংকের ওপর।

দুদক সূত্রে জানা গেছে, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে একাধিক মামলা চলমান থাকায় তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ছিল। তা সত্ত্বেও তিনি দেশ ছাড়েন। অনুসন্ধানে জানা যায়, দেশ ছাড়ার পরও ব্যাংকের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। অনলাইন ও তৃতীয় পক্ষের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট ঋণ নিষ্পত্তি ও নতুন অর্থ ছাড়ের বিষয়ে দিকনির্দেশনা দেন বলে অভিযোগ রয়েছে। ব্যাংকিং আইন অনুযায়ী, পলাতক ও অভিযুক্ত কোনো ঋণগ্রহীতার সঙ্গে এ ধরনের লেনদেন গুরুতর অপরাধের শামিল।

সবচেয়ে বিতর্কিত বিষয় হলো, নতুন ঋণের অর্থ ছাড়ের সময় ব্যাংক কর্তৃপক্ষ একসেপ্টেন্সপ্রাপ্ত সাপ্লায়ারদের কাছ থেকে প্রায় ১.৫ শতাংশ কমিশন কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই কমিশন মূলত ওরিয়ন নিট টেক্সটাইলের বহন করার কথা থাকলেও প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে কোনো অর্থ না থাকায় তা সাপ্লায়ারদের কাছ থেকেই আদায় করা হচ্ছে। সাপ্লায়ারদের অভিযোগ, কমিশনে রাজি না হলে তাদের বিল আটকে রাখার হুমকি দেওয়া হচ্ছে। এতে তারা কার্যত জিম্মি অবস্থায় পড়ে ডিসকাউন্টে পেমেন্ট গ্রহণে বাধ্য হচ্ছেন।

এ বিষয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফার্মগেট শাখার ব্যবস্থাপক ফারুক আল মামুন বলেন, “কিছু পেমেন্ট করা হয়েছে ঠিক, তবে সবকিছু ব্যাংকিং নিয়ম অনুযায়ী করা হচ্ছে।” তবে বন্ধ প্রতিষ্ঠানে ঋণ অনুমোদন, পলাতক মালিকের ভূমিকা এবং সাপ্লায়ারদের কাছ থেকে কমিশন কেটে নেওয়ার বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

ওরিয়ন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট আশরাফুল আলমের কাছে বন্ধ প্রতিষ্ঠানের অনুকুলে নতুন ঋন মঞ্জুরের বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই জানেননা বলে জানান। তিনি বলেন, নতুন ঋন মঞ্জুর হয়ে থাকলে তা ইসলামী ব্যাংক ফার্মগেট শাখার ম্যানেজারই বলতে পারবেন কিভাবে ঋন মঞ্জুর হয়েছে। এছাড়া ঋন মঞ্জুর করতে চার্জ ফরমসহ অন্যান্য কাগজপত্র ওবায়দুল করিম কিভাবে স্বাক্ষর করেছে জানতে চাইলে তিনি জানান, ওবায়দুল করিম বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম পলাতক থাকায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের অনিয়ম নয়; বরং একটি সংঘবদ্ধ ব্যাংকিং সিন্ডিকেটের ইঙ্গিত দেয়। বন্ধ প্রতিষ্ঠান, পলাতক মালিক ও কুঋণ থাকা সত্ত্বেও নতুন ঋণ অনুমোদন হলে তা স্পষ্টতই মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ব্যাংক কোম্পানি আইন ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপন্থী। ইতোমধ্যে এ ঘটনায় বাংলাদেশ ব্যাংক, দুদক ও আর্থিক গোয়েন্দা ইউনিট এর স্বতন্ত্র তদন্ত দাবি করেছেন সুশীল সমাজ ও ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার প্রেস সচিব

দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার প্রেস সচিব

ডেস্ক রেপোর্টঃ ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন দেশের গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার।শনিবার ৭ ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শফিকুল আলম বলেন গত ১৮ মাস গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করেছে। তারপরও বারবার মৌলিক সাংবাদিকতায় যাচাই-বাছাইয়ে ব্যর্থতার উদাহরণ দেখা যাচ্ছে। প্রেস সচিব জানান, শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে হওয়া কর্মসূচির সময় ইনকিলাব মঞ্চের নেতা ও হাদির দীর্ঘদিনের সহচর আবদুল্লাহ আল জাবের পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন। এ সময় আরও বহু সমর্থক ও কর্মী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। শফিকুল আলমের ভাষ্য জাবেরকে

আরও পড়ুন
language Change