তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

আপাতত আলোর মুখ দেখছে না কুমিল্লা বিভাগ

আপাতত আলোর মুখ দেখছে না কুমিল্লা বিভাগ
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ ও প্রাথমিক প্রস্ততি থাকা সত্ত্বেও আপাতত হচ্ছে না বহুল আলোচিত কুমিল্লা বিভাগ। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সাম্প্রতিক সভায় নতুন এই বিভাগ গঠনের প্রস্তাবটি তোলা হয়নি। মূলত নতুন বিভাগ গঠনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বিতর্ক ও আঞ্চলিক বিরোধের বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত এই প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।

(২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার বাসভবন যমুনায় নিকারের ১১৯তম সভা অনুষ্ঠিত হয়। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নিকারের প্রথম সভা।

সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়। এর মধ্যে দেশে চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়। এ ছাড়া, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করার প্রস্তাব অনুমোদিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর সরকার ‘প্রাক নিকার সচিব কমিটি’ গঠন করে। কমিটির সভাপতি মন্ত্রিপরিষদ সচিব। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী কমিটি বৈঠক করে কুমিল্লার নামে নতুন দুটি বিভাগ গঠনের সুপারিশ তৈরি করে।

প্রস্তাব অনুযায়ী, কুমিল্লা বিভাগে অন্তর্ভুক্ত করা হবে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা। এ খবরকে কেন্দ্র করে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীসহ দেশের বিভিন্ন এলাকায় জনসাধারণ ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পাল্টাপাল্টি দাবি ও প্রতিবাদ দেখা গেছে। এর মধ্যে বৃহত্তর নোয়াখালীকে কেন্দ্র করে ‘নোয়াখালী বিভাগ’ গঠনের দাবি যেমন উঠেছে, তেমনি ফেনীকে প্রস্তাবিত কুমিল্লা বিভাগে অন্তর্ভুক্ত না করে চট্টগ্রাম বিভাগে রাখার পক্ষে জনমত তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, “আপাতত এ বিষয়টি (কুমিল্লা বিভাগ) নিকার সভায় ওঠেনি। এটি সভায় না তোলারই সিদ্ধান্ত হয়েছে। অনেক ঝগড়াঝাটি (আঞ্চলিক বিরোধ ও দাবি) আছে, সেজন্য আপাতত এটি আর বিবেচনায় নেওয়া হচ্ছে না।

সভায় বিষয়টি প্রস্তাব আকারে ওঠেনি বলেও জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এটা নিয়ে বিতর্ক আছে বিভিন্ন জায়গায়। প্রস্তাব তোলা হয়নি, এমনি আলোচনায় তোলা হয়েছিল।

কমিশন তাদের প্রতিবেদনে বলেছে, বর্তমানে দেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে। ভৌগোলিক ও যাতায়াতের সুবিধা বিবেচনায় কুমিল্লা ও ফরিদপুর বিভাগ গঠনের দাবি বহুদিনের। সেই বিবেচনায় কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি নতুন বিভাগ গঠনের সুপারিশ করা হয়। ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে এ প্রতিবেদন হস্তান্তর করেন। প্রস্তাবে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা নিয়ে কুমিল্লা বিভাগ গঠনের সুপারিশ করা হয়।

প্রসঙ্গত, কুমিল্লা ও ফরিদপুরকে কেন্দ্র করে বিভাগ গঠনের দাবি বহু বছরের। এর আগে ২০২২ সালের ২৭ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার বৈঠকে বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা বিভাগ’ এবং কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে ‘মেঘনা বিভাগ’ প্রতিষ্ঠার প্রস্তাব উঠেছিল। তবে সে সময় প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতিপক্ষের বিরুদ্ধে খরিদা জমি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলার অভিযোগ করে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন শহরের হবিগঞ্জ রোড এলাকার বাসিন্দা মো. রুকুম উদ্দিন ওরফে দুলন। রবিবার (১৫ মার্চ) বিকেলে শহরতলীর বাগান বাড়ি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুকুম উদ্দিন জানান, তার পিতা মো. আলাউদ্দিন ২০০১ সালের ১২ জুলাই জাহেদা বেগমের কাছ থেকে ২৭৯৮/০১ নম্বর দলিলের মাধ্যমে ১০ শতাংশ জমি ক্রয় করেন। জমির এসএ খতিয়ান নং ১৫৯৪ এবং দাগ নং ৪২২২। জমি ক্রয়ের পর থেকে প্রায় ২৫ বছর ধরে তারা জমিটি ভোগদখলে রেখে গাছপালা রোপণ ও কৃষিকাজ করে আসছেন এবং নিয়মিত খাজনাও পরিশোধ করছেন। সম্প্রতি ফারুক আহমেদ ও জিল্লুর রহমান নামে দুই ব্যক্তি ওই জমি

আরও পড়ুন
language Change