তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

বাংলাদেশ ইয়ুথ ভলেন্টিয়ার এওয়ার্ড পেলেন দূর্বার তারুণ্যের আবিদ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

পুরো দেশ থেকে হাজার হাজার আবেদন বাছাই করে চূড়ান্ত করা হয় বাংলাদেশ ইয়ুথ ভলেন্টিয়ার এওয়ার্ড ২০২৩। চট্টগ্রাম থেকে গড়ে উঠা দেশব্যাপী সাড়া জাগানো সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য এর স্বপ্নদ্রষ্টা মুহাম্মদ আবু আবিদ পেলেন জাতীয় এ সম্মাননা।

 

গত ১১ ই মার্চ বিকালে ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।সম্মাননা অনুষ্ঠানে শাহবাজ মিঞা শোভন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মিজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি ড. এ কিউ এম মাহবুব, কেন্দ্রীয় যুবলীগ নেতা বিশ্বাস মতিউর রহমান বাদশা, দেবাশীষ পাল দেবু, চঞ্চল কর্মকার, কিঙ্কর আহসানসহ আরও অনেকে।

সম্মাননা পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে যেয়ে মুহাম্মদ আবু আবিদ বলেন, এটা কোন এওয়ার্ড নয়। এটা তো মানুষের দোয়া ও ভালোবাসার স্বীকৃতি। এই স্বীকৃতি শুধু আমাকে নয়, যারা সামাজিক কাজ করেন তাদের সকলকে উদ্ধুদ্ধ করবে। আমাদের সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য এর জন্য এটা অত্যন্ত গর্বের একটা বিষয় যে, ২ বছর কাজ করেই আমরা জাতীয় একটা সম্মাননা পেলাম।

তিনি আরও জানান, আমি আমার এই সম্মাননা সেই সকল মা-বাবাদের উৎসর্গ করলাম, যারা নিজেদের কথা চিন্তা না করে, করোনাকালীন সময়ে সন্তানদের সামজিক কাজ করার সুযোগ দিয়েছেন। তারাই আসল যোদ্ধা। ভালোবাসার মায়া বন্ধন ছিন্ন করে সন্তানের মৃত্যু হতে পারে জেনেও যারা নিজের সন্তানকে পাঠিয়েছেন সমাজের মানুষকে সাহায্য করতে,তাদের জন্যই আমার এই সম্মান বিলিয়ে দিলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় মুখবৃন্দ।

উল্লেখ্য, মুহাম্মদ আবু আবিদ চট্টগ্রামের সন্তান। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সামাজিক কাজকে শৈল্পিকতায় রুপ দিয়ে তিনি অনেকবারই আলোচনার শীর্ষে উঠেছেন। তার উদ্ভাবন করা অনেক প্রজেক্ট আজ দেশের বিভিন্ন সামাজিক সংগঠন পালন করে। তার সামাজিক কাজে অনন্য পরিকল্পনা যেন একটা মাধ্যম দেখিয়ে দেয়, সকল সংগঠককে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চন্দনাইশে বই বিনিময় উৎসব অনুষ্ঠিত

এস.এ.এম. মুনতাসিরঃ পড়া হয়ে গেছে, এমন বইটি জমা দিয়ে নেয়া যাবে অন্য কোনো বই। ভাষার মাসে ‘আসক্তি মাদকে নয়, বইয়ে হোক’এ স্লোগানে ঢাকা ও চট্টগ্রামের পর চন্দনাইশে ২য় বারের মত অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী এক বই উৎসব। রবিবার (২৬শে ফেব্রুয়ারি) চন্দনাইশ সমিতি-ইউএই এর সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই বই উৎসব। এতে বিনিময় হয়েছে হাজারেরও অধিক বই। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কুইজ, বুক রিভিউ, বুক ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শিখর স্বেচ্ছাসেবী সংগঠন অনুষ্ঠানে ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় করে। ভাষাসৈনিক আবুল কালাম আজাদের পুত্র লেখক, গবেষক ও শিক্ষক শাহজাহান আজাদের সভাপতিত্বে বই বিনিময় উৎসবে প্রধান অতিথি ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত, প্রধান বক্তা ছিলেন গাছবাড়িয়া সরকারি

আরও পড়ুন
language Change