তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ

মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুলের

মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুলের
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর মিরপুর ১৬ আসনে নির্বাচনি প্রচারণার তৃতীয় দিনে গণসংযোগ চালিয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী আমিনুল হক। শনিবার সকালে মিরপুর ৬ নম্বর এলাকার ‘ট’ ব্লকের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ভোট প্রার্থনা করেন। এ সময় এলাকার সাধারণ মানুষ বাসাবাড়ি থেকে বেরিয়ে এসে আমিনুল হককে ফুল দিয়ে বরণ করে নেন। তিনি এলাকাবাসীর হাতে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতি সংবলিত লিফলেট তুলে দেন।

গণসংযোগকালে পথসভায় দেওয়া বক্তব্যে আমিনুল হক মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন তিনি বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে স্পষ্ট উল্লেখ আছে যে কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি।

একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা চাঁদাবাজির সাথে জড়িত থাকে, তাহলে সে বিএনপির রাজনীতি করার যোগ্যতা হারিয়ে ফেলবে। এ ধরনের কোনো ব্যক্তিকে দলে ঠাঁই দেওয়া হবে না। ​আমিনুল হক আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের পরিকল্পনা তৈরি করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সেসব পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

জনগণের সেবক হিসেবে নিজেকে তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে তার দেখা করতে কোনো পিএস কিংবা মধ্যস্থতাকারীর প্রয়োজন হবে না। তিনি সরাসরি জনগণের ধরাছোঁয়ার মধ্যে থাকবেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সরকারি খাল দখল করে ‍কুতুবুদ্দিন একাই গড়েছেন একাধিক ভবন

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর মোহাম্মদপুরে এক সময় ১৪ টি খাল থাকলেও এখন যেন তা গল্প। ডেভেলপার কোম্পানী ও ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোষররা মিলে গত ১৭ বছরে গিলে ফেলেছে মোহাম্মদপুরের খালগুলো। সরকারি খাল দখল করে গড়ে উঠছে একাধিক বহুতল ভবন এর মধ্যে কুতুবুদ্দিন নামে একজন একাই গড়ে তুলেছেন একাধিক ভবন। মোহাম্মদপুরের শাহজালাল হাউজিং এর একটি রোডেই এই কুতুবুদ্দিন সরকারি খালের যায়গায় রাজউকের অনুমোদন নিয়ে একটি ১২ তলা ও দুইটি ১০ তলা ভবন নির্মান করেছেন। ভবন তিনটির বিষয়ে অনুসন্ধান করে জানা গেছে এটি ঢাকা জেলার কাটাসুর মৌজার ০১ নং খাস খতিয়ানের (বাংলাদেশ সরকারের পক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক) সিএস দাগ নং ৭০৩ এ অবস্থিত। ভবন মালিক কুতুবুদ্দিনের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে জানাগেছে তিনি পেশায় শিক্ষক। শিক্ষকতা করে তিনি গড়ে তুলেছেন একাধিক ইংলিশ মিডিয়াম স্কুল।

আরও পড়ুন
language Change