ডেস্ক রিপোর্টঃ
রংপুরের ঠাকুরগাঁওয়ের ৩৩কিলোমিটার পূর্বে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ৩ দশমিক ৪ ছিল। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি সূত্রে এ তথ্য জানা গেছে।
তারা জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। যদিও ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল।
এর আগে সর্বশেষ ৫জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর আনুমানিক ৪টা ৪৭মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ও কম্পন অনুভূত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত