তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মালদ্বীপকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মালদ্বীপকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
পাঠক সংখ্যা
638

স্পোর্টস রিপোর্টঃ

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ইতিহাসে প্রথমবার আয়োজিত নারী ফুটসাল টুর্নামেন্টে স্বর্ণালী অধ্যায় রচনা করল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ ব্যবধানে বিধ্বস্ত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের মেয়েরা।

ব্যাংককে অনুষ্ঠিত এই আসরে ছয় ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬ পয়েন্ট। সাত দলের অংশগ্রহণে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে শিরোপা নিশ্চিত করে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।

এর আগে ভারত-ভুটান ম্যাচের ফলাফলের কারণে শিরোপা নির্ধারণে আজকের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। ভুটানের জয়ে সমীকরণ জটিল হলেও, শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বড় জয় এনে দেয় প্রত্যাশিত সাফল্য।

সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধেই ৬-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দ্বিতীয়ার্ধে যোগ করে আরও ৮টি গোল। টুর্নামেন্টে এটিই কোনো দলের করা সর্বোচ্চ গোলের রেকর্ড।

অধিনায়ক সাবিনা খাতুন ম্যাচে চারটি গোল করেন। পুরো টুর্নামেন্টে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৩-তে। তার নেতৃত্বে টানা দুইবার সাফ ফুটবল ও এবার ফুটসাল শিরোপা জিতে নতুন এক মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ নারী দল।

এই টুর্নামেন্টে বাংলাদেশ ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে। উদ্বোধনী ম্যাচে ভারতকে হারিয়ে শুরু, ভুটানের সঙ্গে ড্র, এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালের বিপক্ষে জয়-সব মিলিয়ে শেষ ম্যাচের আগেই শিরোপার খুব কাছে পৌঁছে যায় দলটি। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ মোট ৩৮টি গোল করেছে এবং হজম করেছে মাত্র ৯টি। রক্ষণভাগের পাশাপাশি গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলির পারফরম্যান্সও ছিল প্রশংসনীয়। পুরুষ বিভাগে বাংলাদেশ প্রত্যাশিত সাফল্য না পেলেও, নারী ফুটসাল দলের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া দেশের ফুটবলের জন্য বড় এক গর্বের উপলক্ষ হয়ে থাকল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

মিঠুন পালঃ পটুয়াখালী-৩ গলাচিপা থেকে আসন্ন ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাসান মামুনের পক্ষে গলাচিপা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকদের সমন্বয়ে সোমবার (২২ ডিসেম্বর) বেলা -১১টায় বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুর সাত্তার হাওলাদারের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানের কাছ থেকে নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পটুয়াখালী -১১৩ (৩)গলাচিপা দশমিনা আসনে সংসদ নির্বাচনে জননেতা হাসান মামুন নির্বাচনে অংশ নেওয়ার জন্য ঘোষণা দেন এবং ভোটারদের দোয়া কামনা করেন। তিনি বিএনপির সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে বিএনপি’র অগ্রনায়ক তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর আগমনের শুভেচ্ছা মিছিল বের করে। এছাড়া ইসলামী

আরও পড়ুন
language Change