তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

রজব থেকেই রমজানের প্রস্তুতি

রজব থেকেই রমজানের প্রস্তুতি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি দুই পবিত্র মসজিদের জ্যেষ্ঠ ইমামদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হারামাইন শরিফাইনের ধর্মবিষয়ক কার্যক্রমের প্রধান শায়খ প্রফেসর ড. আবদুর রহমান আস-সুদাইস।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ইনসাইড দ্য হারামাইনের বরাতে দ্য ইসলামিক ইনফরমেশন এ তথ্য জানিয়েছে। বৈঠকে রমজান মাসে মুসল্লিদের সেবা কার্যক্রম পরিচালনার বিস্তারিত পরিকল্পনা পর্যালোচনা ও চূড়ান্ত করা হয়। পাশাপাশি হারামাইনের বৈশ্বিক ধর্মীয় বার্তা আরও বিস্তৃত ও কার্যকরভাবে পৌঁছে দিতে একটি নতুন কৌশলগত রূপরেখা গ্রহণ করা হয়।

প্রতিবেদনে জানানো হয়, চূড়ান্ত পরিকল্পনায় মুসল্লিদের ইবাদত ও অবস্থানকে আরও অর্থবহ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিভিন্ন সেবামূলক উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে নিয়মিত দ্বীনি ও জ্ঞানভিত্তিক পাঠচক্র আয়োজন, ধর্মীয় প্রশ্নের উত্তর দিতে বিশেষ কর্মসূচি জোরদার এবং বিভিন্ন ভাষায় নির্ভরযোগ্য ও প্রামাণিক কনটেন্ট সরবরাহের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এ ছাড়া রমজানের পূর্বে ও চলাকালে পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে ইমাম ও ধর্মীয় কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে কোরআন শিক্ষার পাঠচক্র এবং খুতবা ও বক্তৃতার দক্ষতা বাড়াতে ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

এদিকে, সমন্বয়মূলক আরেক বৈঠকে মক্কা অঞ্চলের উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজকে এসব প্রস্তুতি ও পরিকল্পনার বিষয়ে অবহিত করেন শায়খ আস-সুদাইস ও মসজিদুল হারামের একদল ইমাম। সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এসব উদ্যোগের ফলে আসন্ন রমজানে হারামাইন শরিফাইনে আসা মুসল্লিরা আরও সুশৃঙ্খল ও সুন্দরভাবে ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভ করবেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অবশেষে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাঙলেন তাইজুল ইসলাম

চট্টগ্রাম প্রতিনিধি ॥ চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাঙতে ব্যর্থ হচ্ছিল বাংলাদেশের বোলাররা। অবশেষে প্রোটিয়ারদের ওপেনিং জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিলেন তাইজুল ইসলাম। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দ্বিতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে আজ ওপেনিংয়ে নামেন এইডেন মার্করাম ও টনি ডি জর্জি। শুরু থেকেই দেখেশুনেই খেলতে থাকেন তারা। তবে দলীয় ২৫ রানে এই জুটি ভাঙার সুযোগ পায় বাংলাদেশ। হাসানের বলে দে জর্জি ব্যাটের বাইরের কানায় লেগে বল গিয়েছিল অভিষিক্ত উইকেটকিপার মাহিদুল ইসলামের পাশ দিয়ে। ডানদিকে ঝাঁপিয়ে পড়লেও ক্যাচটি নিতে পারেননি মাহিদুল। যার ফলে জীবন পান টনি ডি জর্জি। জীবন পেয়ে এইডেন মার্করামকে নিয়ে দেখেশুনেই খেলতে থাকেন টনি

আরও পড়ুন
language Change