তারিখ লোড হচ্ছে...

কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফটিকছড়ি ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

হাইকোর্টকে পাশ কাটিয়ে স্ট্যান্ডার্ড ব্যাংকে দুর্নীতিগ্রস্ত এমডি নিয়োগের পথে বাংলাদেশ ব্যাংক

হাইকোর্টকে পাশ কাটিয়ে সন্ত্রাসীর মাধ্যমে স্ট্যান্ডার্ড ব্যাংকে দুর্নীতিগ্রস্ত এমডি নিয়োগের পথে বাংলাদেশ ব্যাংক
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার।।

হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা ও চলমান বিচারাধীন (sub judice) অবস্থান উপেক্ষা করে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিতে বিতর্কিত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানকে পুনর্নিয়োগ দেওয়ার পথে এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক-এমন গুরুতর অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট নথিপত্র ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণে।

হাইকোর্ট ডিভিশনের কোম্পানি ম্যাটার নং ১৫/২০২৬ মামলায়, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর মোট শেয়ারের কমপক্ষে ১০% প্রতিনিধিত্বকারী শেয়ারহোল্ডারদের দ্বারা সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের সুরক্ষার দাবিতে দায়েরকৃত রিট আবেদনের প্রেক্ষিতে, ৭ জানুয়ারি ২০২৬ তারিখে দেওয়া আদেশে ৪২১তম বোর্ড সভায় এমডি পুনর্নিয়োগ সংক্রান্ত এজেন্ডা কেন বেআইনি ঘোষণা করা হবে না-সে বিষয়ে কারণ দর্শাতে বলা হয় এবং বিষয়টি বিচারাধীন (sub judice) থাকায় বাংলাদেশ ব্যাংককে উক্ত নিয়োগ বিষয়ে কোনো অনুমোদন না দিতে পরামর্শ দেওয়া হয়। ৪২১তম সভা ও “সুপার মেজরিটি’ নামের অজানা ধারণা।

নথিপত্র অনুযায়ী, ৭ জানুয়ারি অনুষ্ঠিত ৪২১তম বোর্ড সভায় হাবিবুর রহমানকে পুনর্নিয়োগের প্রস্তাব উত্থাপন করা হয়। বিষয়টি আদালতে চ্যালেঞ্জ হলে এবং তা sub judice হয়ে গেলে বাংলাদেশ ব্যাংক সরাসরি অনুমোদন বা বাতিল না করে এক ব্যতিক্রমী ও প্রশ্নবিদ্ধ অবস্থান নেয়।

বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংককে পুনরায় প্রস্তাব পাঠাতে বলে-কিন্তু শর্ত জুড়ে দেয় তথাকথিত “সুপার মেজরিটি দ্বারা প্রস্তাব পাস করাতে হবে। অথচ ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১, কোম্পানি আইন, বা বাংলাদেশ ব্যাংকের কোনো সার্কুলারেই “সুপার মেজরিটি” নামে কোনো বোর্ড ভোটিং ধারণার অস্তিত্ব নেই।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড: আহসান মনসুর এক সংবাদ সম্মেলনে দাবি করেন যে ১০জনের মধ্যে ৯জন অর্থাৎ ৯০% পরিচালকের সমর্থন ছাড়া তিনি এই অনুমোদন দেবেন না, তবে লক্ষণীয় যে, বাংলাদেশ ব্যাংকের চিঠিতে এই ৯০% এর মানদণ্ড উল্লেখ করা হয়নি; বরং বিষয়টির ভবিষ্যৎ ব্যাখ্যা ও প্রয়োগে নমনীয়তা রাখার সুযোগ সচেতনভাবেই খোলা রাখা হয়েছে। অর্থাৎ যদি বাংলাদেশ ব্যাংক ৯০% এর চেয়ে কম সংখ্যক পরিচালকের সমর্থন নিয়েও যদি অনুমোদন দিয়ে দেয়, সেক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় সেটিকে চ্যালেঞ্জ করা কঠিন কারণ তাদের আবিষ্কৃত ‘সুপার মেজরিটি তত্ত্বের কোনো লিখিত ব্যাখ্যা বাংলাদেশ ব্যাংক দেয়নি। অপরদিকে সন্ত্রাসী আক্রমণ, মিথ্যা মামলায় গ্রেফতার, হয়রানির হুমকির কারণে হাবিব বিরোধী পরিচালকদের এই ঝটিকা বোর্ড মিটিং এর বাইরে রাখা গেলে শুধুমাত্র সভায় উপস্থিত পরিচালকদের ৯০% এর সমর্থন পাওয়া ও হাবিবুর রহমানের পক্ষে দুরূহ নয়।

আইনজ্ঞদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কার্যত ৪২১তম সভাকে পাশ কাটিয়ে বিষয়টিকে নতুন সভায় স্থানান্তর করে আদালতের আদেশের সীমার বাইরে নেওয়ার পথ তৈরি করে।

বোর্ডকে অনুকূল’ করতে ৩০দিনে ৩পরিচালক।। আরও বিস্ময়কর তথ্য হলো-গত ৩০ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংকে ৩ জন নতুন পরিচালক নিয়োগ দিয়েছে, যাঁরা সবাই হাবিবুর রহমানের ঘনিষ্ঠ ও সমর্থক হিসেবে পরিচিত। অভিযোগ উঠেছে, এর ফলে বোর্ডের ভারসাম্য কৃত্রিমভাবে পরিবর্তন করে একটি অনুকূল সংখ্যাগরিষ্ঠতা তৈরি করা হয়েছে।

বিরোধী পরিচালকদের বিরুদ্ধে সন্ত্রাস, মামলা ও হুমকি ডকুমেন্ট ও সংবাদ প্রতিবেদনে দেখা যায়, যারা হাবিবুর রহমানের পুনর্নিয়োগের বিরোধিতা করেছেন-তাঁদের একের পর এক ভয়ভীতি, হয়রানি ও সহিংসতার শিকার হতে হয়েছে গত এক সপ্তাহের ভেতরে। পরিচালক অশোক কুমার সাহার বাসভবনে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ পরিচালক মোহাম্মদ জাহেদুল হককে মিথ্যা মামলায় গ্রেপ্তার
স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদকে বোর্ড সভায় না আসতে ব্যাংকের চেয়ারম্যান কর্তৃক বেআইনি হুমকিপত্র।

অন্যান্য পরিচালকদের পরিবারের সদস্যদের প্রতিও ভয়ভীতি দেখানো হয়। এসব ঘটনার ফলে একাধিক পরিচালক নিরাপত্তাহীনতার কারণে সভায় উপস্থিত হতে পারছেন না-যা বোর্ড সভার বৈধতা ও স্বচ্ছতাকেই প্রশ্নবিদ্ধ করে। ২২ জানুয়ারির সভা স্থগিত, কিন্তু হঠাৎ সভা’ র আশঙ্কা এই সহিংসতার খবর গণমাধ্যমে প্রকাশ পেলে বাংলাদেশ ব্যাংক ২২ জানুয়ারি নির্ধারিত ৪২২তম বোর্ড সভা স্থগিত করে। তবে অভিযোগ রয়েছে, এখন পরিকল্পিতভাবে ২৭ বা ২৮ জানুয়ারি হঠাৎ সভা ডেকে-কোনো পূর্ব ঘোষণা বা পূর্ণ এজেন্ডা প্রকাশ না করে-প্রস্তাব পাস করানো হবে। এর পর মাত্র ২৪-৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ২৯ জানুয়ারি (হাবিবুর রহমানের বর্তমান চুক্তির শেষ দিন) বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন দেওয়া হতে পারে-যাতে কোনো শেয়ারহোল্ডার আদালতে যাওয়ার সুযোগ না পান।

নথিপত্র বিশ্লেষণে যে চারটি গুরুতর অনিয়মের অভিযোগ উঠে এসেছে-এর পর মাত্র ২৪-৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ২৯জানুয়ারি (হাবিবুর রহমানের বর্তমান চুক্তির শেষ দিন) বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন দেওয়া হতে পারে-যাতে কোনো শেয়ারহোল্ডার আদালতে যাওয়ার সুযোগ না পান। চারটি বড় আইনি ও নীতিগত লঙ্ঘনের অভিযোগ
নথিপত্র বিশ্লেষণে যে চারটি গুরুতর অনিয়মের অভিযোগ উঠে এসেছে-

১. অযোগ্য ব্যক্তিকে পুনর্নিয়োগের চেষ্টা

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পরিদর্শন প্রতিবেদনে ও শোকজ নোটিশে যাঁর বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম, এস আলমের অনুকূলে ২৬০০ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি ও দুর্নীতির উল্লেখ রয়েছে-তাঁকেই পুনর্নিয়োগ দেওয়া ব্যাংক কোম্পানি আইন ও BRPD সার্কুলার ৫ (২৭ ফেব্রুয়ারি ২০২৪)-এর সরাসরি লঙ্ঘন। এছাড়াও হাবিবুর রহমান দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত একটি প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলার চার্জশীটভুক্ত আসামী।

২. সভার তারিখ গোপন রেখে আদালত এড়ানোর চেষ্টা

পর্যবেক্ষক নিয়োগপত্র ও দীর্ঘদিনের রীতি অনুযায়ী অন্তত ৩দিনের নোটিশ প্রয়োজন হলেও ইচ্ছাকৃতভাবে তা দেওয়া হচ্ছে না-যাতে কেউ আদালতে যেতে না পারে। এই বিষয়ে, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জনাব আরিফ হোসেনের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংক পাশ কাটিয়ে কোন বোর্ড মিটিংয়ের আয়োজন করলে এবং সেটি আমাদের স্ট্যান্ডার্ড ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ সংক্রান্ত ৬ ই জানুয়ারিতে প্রদত্ত নির্দেশনার পরিপন্থী হলে কেন্দ্রীয় ব্যাংক উক্ত বোর্ড মিটিংয়ে পর্যবেক্ষকই পাঠাবে না”। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের ৬ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনার শর্তসমূহ উপেক্ষা করে স্বল্প নোটিশে বোর্ড সভা আয়োজনের একটি বাস্তব ও আসন্ন আশঙ্কা সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের মতে, এ ধরনের পদক্ষেপ আদালতের বিদ্যমান আদেশ ও স্বচ্ছতা ও ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থী হবে, এবং এতে আদালতের পূর্বানুমতি ছাড়াই নির্দেশনার কার্যকারিতা ক্ষুন্ন হওয়ার ঝুঁকি রয়েছে।

৩. এজেন্ডা তালিকায় অন্তর্ভুক্ত না করেই প্রস্তাব উত্থাপনের আশঙ্কা:

প্রাপ্ত তথ্যে জানা যাচ্ছে, বোর্ড সদস্য ও বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষকের কাছে প্রেরিত এজেন্ডা তালিকায় ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ সংক্রান্ত কোনো বিষয় অন্তর্ভুক্ত না রেখেই সভায় তা উত্থাপনের বাস্তব আশঙ্কা রয়েছে। আইনজ্ঞদের মতে, এজেন্ডায় পূর্বঘোষণা ছাড়া এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন বোর্ড সভার স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণের মৌলিক নীতির পরিপন্থী। বিশেষজ্ঞদের মতে, ব্যবস্থাপনা পরিচালকের মেয়াদ সমাপ্তির বিষয়টি পূর্বানুমেয় হওয়ায় একে কোনোভাবেই জরুরি’ বা অপ্রত্যাশিত’ এজেন্ডা হিসেবে উপস্থাপন করার সুযোগ নেই। তবুও যদি এজেন্ডার বাইরে এ ধরনের প্রস্তাব উত্থাপনের চেষ্টা করা হয়, তবে তা আদালতের নির্দেশনা ও নিয়ন্ত্রক বিধানকে পাশ কাটানোর একটি সুস্পষ্ট কৌশল হিসেবে বিবেচিত হতে পারে-যা প্রতিরোধমূলক আদেশ (preventive injunction) প্রদানের যৌক্তিকতা সৃষ্টি করে।

৪. নজিরবিহীন দ্রুত অনুমোদনের চেষ্টা

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী এমডি পুনর্নিয়োগের প্রস্তাব মেয়াদ শেষ হওয়ার অন্তত ২ মাস আগে পাঠানোর কথা। সেখানে ২৪-৪৮ ঘণ্টার মধ্যে অনুমোদন দেওয়ার নজির বাংলাদেশ ব্যাংকের ইতিহাসেই নেই। প্রশ্ন উঠছে নিয়ন্ত্রকের ভূমিকা নিয়ে এই পুরো ঘটনাপ্রবাহে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নিরপেক্ষতা, আইনের প্রতি শ্রদ্ধা ও আমানতকারী ও শেয়ারহোল্ডারদের স্বার্থরক্ষার দায় নিয়ে।

বিশ্লেষকদের মতে, যদি আদালতের আদেশ, নিজস্ব সার্কুলার ও প্রতিষ্ঠিত নিয়ম এভাবে পাশ কাটানো হয়, তবে তা দেশের ব্যাংকিং খাতে এক ভয়ংকর নজির স্থাপন করবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শিশু জুনায়েত বার্ন ইনস্টিটিউটে, খোঁজ মিলছে না অভিভাবকের

শিশু জুনায়েত বার্ন ইনস্টিটিউটে, খোঁজ মিলছে না অভিভাবকের

স্টাফ রিপোর্টার: (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে আহত অবস্থায় ঢাকা বার্ন ইউনিটে নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত শিশুটির অভিভাবকের খোঁজ মেলেনি বলে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। শিশুটির একটি আইডি কার্ডের ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। পোড়া আইডি কার্ড অনুযায়ী, শিশুটির নাম মো. জুনায়েত হাসান। সে তৃতীয় শ্রেণির বাংলা মিডিয়ামের শিক্ষার্থী। মেখোলা মার্জোয়া হোমায়রা নামে একজন চিকিৎসক আইডি কার্ডের ছবিটি পোস্ট করে লিখেছেন, আল্লাহ!!!! কত অবিভাবক সন্তান খুঁজে পাচ্ছে না!! কত বাচ্চা অবিভাবক খুঁজে পাচ্ছে না!!! আল্লাহ সহায় হোন। মাসুম বাচ্চাগুলোকে রক্ষা করুন। এই পেশেন্টকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোনো

আরও পড়ুন
language Change