তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২

ডা. শাম্মী আখতারের সনদ জালিয়াতি

ডা. শাম্মী আখতারের সনদ জালিয়াতি
পাঠক সংখ্যা
638

জান্নাত আশাঃ

দেশের স্বাস্থ্যখাতে গত ১৭ বছরে দূর্নীতির আখড়ায় পরিনত হয়েছে, ঔষুধ থেকে শুরু করে ডাক্তারদের শিক্ষাসনদ নিয়ে মহা জালিয়াতি হয়েছে পদে পদে। এমনি এবার এক তথ্য পাওয়া গেছে খুলনার গাজী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি (মনোরোগবিদ্যা) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাম্মী আখতারের। ২০২৩ সালের মে মাসে সহকারী অধ্যাপক থেকে পদোন্নতি পান সহযোগী অধ্যাপক পদে। এর আগে তিনি চাকরি করেছেন রাজধানীর আশিয়ান মেডিকেল কলেজে। গাজী মেডিকেল কলেজে যোগদানের সময় জমা দেওয়া নিজের অভিজ্ঞতা সনদে নেন জালিয়াতির আশ্রয়।

সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির সময়ও তিনি ফের জালিয়াতি করেন। পদে পদে এমন অনিয়ম করেও বহাল তবিয়তেই আছেন চিকিৎসাবিদ্যার এ শিক্ষক। অভিযোগ রয়েছে, এসব অনিয়মে তাকে সহযোগিতা করেছেন গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ। কালবেলার হাতে আসা সংশ্লিষ্ট নথি বিশ্লেষণ ও যাচাই করে এসব অভিযোগের প্রমাণও মিলেছে।

জানা যায়, আবেদনের মাত্র কয়েক দিনের মাথায় পদোন্নতি পান ডা. শাম্মী আখতার। তাকে ২০২৩ সালের ১৮ মে গাজী মেডিকেল কলেজের গভর্নিং বোর্ড সাইকিয়াট্রি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেয়। তার আগে তিনি একই বছরের ১৩ মে পদোন্নতির জন্য অধ্যক্ষের কাছে আবেদন করেন। সেখানে উল্লেখ করেন, তিনি ২০২১ সালের ১ জানুয়ারি গাজী মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন।

এর আগে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে আশিয়ান মেডিকেলে সহকারী অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। অথচ শাম্মী আখতার গাজী মেডিকেল কলেজে যোগদানের সময় আশিয়ান মেডিকেল কলেজের যে অভিজ্ঞতা সনদ জমা দেন সেখানে উল্লেখ করেছেন যে, ২০২০ সালের ৯ জানুয়ারি ওই মেডিকেল কলেজের গভর্নিং বোর্ডের ১৯তম সভায় সহকারী অধ্যাপক হিসেবে তার চাকরি নিয়মিত করা হয়। শাম্মী আখতারের জমা দেওয়া অভিজ্ঞতা সনদে অধ্যক্ষ হিসেবে সই করেন অধ্যাপক ডা. মো. শহীদ হোসেন। অথচ ওই সময়ে এই ব্যক্তি আশিয়ান মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন না।

সবুজ বাংলাদেশ এর হাতে আসা নথি অনুযায়ী, ওই সময়ে আশিয়ান মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন ডা. আকতারুন নাহার এবং উপাধ্যক্ষ ছিলেন ডা. মোহাম্মদ জামান আবু নাসের। ২০২০ সালের ১২ জুলাই আশিয়ান মেডিকেল কলেজের ১৫তম গভর্নিং বোর্ডের সভা হয়। সেখানে শাম্মী আখতারকে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক পদে নিয়োগ নিয়মিত করা হয়। ওই কাগজে অধ্যক্ষ হিসেবে সই করেন ডা. আকতারুন নাহার। অথচ গাজী মেডিকেল কলেজের গভর্নিং বোর্ডের অনুমোদিত রেজুলেশনে বলা হয়েছে, তাকে সহকারী অধ্যাপক পদে ২০২০ সালের ৯ জানুয়ারি থেকে নিয়মিতকরণের প্রমাণ উপস্থাপন সাপেক্ষে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির অনুমতি প্রদান করা হলো।

অভিযোগ উঠেছে, জালিয়াতির মাধ্যমে তৈরি করা কাগজ জমা দিয়ে গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বঙ্গ কমল বসুর সহযোগিতায় সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতির জন্য সুপারিশ প্রাপ্ত হন। পরবর্তী সময়ে তাকে গভর্নিং বোর্ডের সভায় সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতির জন্য তিন বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদিত/স্বীকৃত জার্নালে তিনটি প্রকাশনা থাকতে হয়। এ ছাড়াও শিক্ষকতার অভিজ্ঞতার তিন বছর পূর্ণ করতে হয়। যা শাম্মী আখতারের তখন ছিল না।

যদিও চাকরি-পদোন্নতিতে নিজের বিরুদ্ধে উঠা জালিয়াতির সব অভিযোগ অস্বীকার করেছেন ডা. শাম্মী আখতার। তিনি সবুজ বাংলাদেশকে বলেন, ‘নিয়োগ, চাকরি ও পদোন্নতিতে কোনো জালিয়াতির আশ্রয় নেওয়ার প্রশ্নই ওঠে না। আমি নিয়মতান্ত্রিকভাবে চাকরি করছি। আমার বিরুদ্ধে উপস্থাপিত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আশিয়ান মেডিকেল কলেজে বছরখানেক চাকরি করেছি। সেখানে বেতনসহ অন্যান্য বৈষম্যের কারণে চাকরি ছেড়ে দিই। তিনি আরও বলেন, ‘সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির সময় বোর্ড সদস্যরা আশিয়ান মেডিকেল কলেজে ফোন করে আমার কাগজপত্রের সত্যতা যাচাই করেন। তারপর গাজী মেডিকেল আমাকে ভাইভাতে ডেকেছিল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষক

রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষক

ডেস্ক রিপোর্ট: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।

আরও পড়ুন
language Change