তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক আড্ডা অনুষ্ঠিত আরও ৫ আসনে কারচুপির অভিযোগে মামলা খামেনির মৃত্যুসংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও তার সহযোগীর প্রভাব ও সিন্ডিকেট ইতিহাসের ভয়াবহতম হামলার ঘোষণা দিল ইরান শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী

ঢাকা মেডিকেলের বেশ কিছু অসাধু চিকিৎসক

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

অথেন্টিক ডায়গনস্টিক সেন্টারের নামে একটি প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ ২) এর সামনে অনৈতিকভাবে বেশ কিছুদিন ধরে ব্যবসা করে যাচ্ছে। সেন্টারটির সাথে ঢাকা মেডিকেলের বেশ কিছু অসাধু চিকিৎসক নামে বেনামে জড়িত। হাসপাতালের ইউরোলাজি বিভাগের চিকিৎসক, সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন ডাঃ আফজালুল হক রানা উক্ত অসাধু ডাক্তার গ্রুপের নেতৃত্ব দেন। ডাঃ রানার সাথে জড়িত আছেন নেফ্রোলজি বিভাগের সহকারী অধাপক ডাঃ মোস্তাফিজুর রহমান রিজভী, মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডাঃ ইমরান মাহমুদ, নাক কান গলা বিভাগের রেসিডেন্ট ডাঃ মারজুক আল তুহিন, সহকারী রেজিস্ট্রার ডাঃ মরতুজা আরেফিন মিশু, নেফ্রোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাঃ মাসরুর সিয়াম সহ আরো বেশ কয়েকজন। তারা নিজশ্ব প্রভাব খাটিয়ে দরিদ্র রোগিদের জোরপূর্বক যে সমস্ত পরীক্ষা ঢাকা মেডিকেলে সরকারিভাবে হয়, সে সমস্ত পরীক্ষা নিরীক্ষা তাদের অথেন্টিক নামক সেন্টারে করতে বাধ্য করছে। বিভিন্ন ওয়ার্ডে কর্মরত ডাঃ রানার সহযোগী ডাক্তারদের মাধ্যমে রোগীদের ঢাকা মেডিকেলের বাইরে ল্যাবরেটরি পরীক্ষা করতে চাপ দিচ্ছে। তাছাড়া, ইউরোলজি বিভাগের বেড না থাকার মিথ্যা অযুহাতে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আগত রোগিদের অথেন্টিক হাসপাতালে বেশি খরচে যেসব অপারেশান স্বল্পমুল্যে ঢাকা মেডিকেলে হয় সেসব অপারেশন উচ্চমূল্যে করতে বাধ্য করা হচ্ছে। উল্লেখ্য যে ডাঃ আফজালুল হক রানা সহকারি অধ্যাপক হয়েও অনৈতিক ব্যাবসার উদ্দেশে আবাসিক সার্জন (ইউরোলজি) পদ দখল করে আছেন যাহা চাকরিবিধি পরিপন্থি। এখানে উল্লেখ্য যে নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ রিজভী এবং মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডাঃ ইমরান মাহমুদ উক্ত অথেন্টিক ডায়গনস্টিক সেন্টারে বিকালে চেম্বার করেন এবং তারা সকলে ঢাকা মেডিকেলে আগত রোগিদের ফুসলিয়ে সেখানে বিকালে নিয়ে যায় এবং তাদের অপ্রয়োজনীয় পরীক্ষা করায়।

আর উল্লেখ্য যে ডাঃ রিজভীর চানখারপুলস্থ স্পেশালাইজড আইসিইউ হাসপাতালেও শেয়ার রায়েছে এবং তারা সেখানে অবৈধভাবে মুমূর্ষু রোগি ভাগিয়ে নিয়ে যায়। সম্প্রতি মেডিসিন বিভাগের বেশ কয়েকজন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারকে তারা রাজনৈতিক প্রভাব ও অবৈধ টাকার জোরে বদলী করে দেয়। বদলীকৃত ডাক্তারদের অপরাধ ছিলো তারা অথেন্টিকে পরীক্ষা নিরীক্ষা পাঠাতে রাজী ছিলেন না। তাদের স্থলে তারা ডাঃ রানার অনুগত ও অথেন্টিক ডায়গনস্টিকের বেনামী শেয়ারহোল্ডার কিছু নবীন চিকিৎসককে পোস্টিং করায় যারা তাদের অপকর্মের সহযোগী। তারা অন্যান্য ডাক্তার ও হাসপাতালের স্টাফদেরও হুমকি দেয়। গত ২২/০২/২০২২ ইং তারিখে ক্রমিক নং ১৩৯০ বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন অফিসে এই বিষয় নিয়ে একটি অভিযোগ দেয়া হলেও এখনও কোন কিছুর তোয়াক্কা না করে কোন এক অপশক্তির কারনে চলছে অনিয়ম। দৈনিক লাখো কন্ঠের প্রতিনিধির সাক্ষাৎকার কালে ডাঃ রানার নিকট এই বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন তিনি ছাড়াও উক্ত অথেন্টিক ডায়গনস্টিক সেন্টারে বেশিরভাগ শেয়ার যার নামে রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে ডাঃ মোঃ ইসমে আজম জিকো, তিনি সহকারি অধ্যাপক (নিউরোস্পাইন ও নিউরোসার্জারী) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। যার নাম দুদকের অভিযোগ লিষ্ট এ ঠাই পায় নি। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের লাখো কন্ঠের প্রতিনিধি ডাঃ মোঃ ইসমে আজম জিকো, তিনি সহকারি অধ্যাপক (নিউরোস্পাইন ও নিউরোসার্জারী) এর সাথে সাক্ষাত করতে গেলে তাকে টানা তিন দিন হাসপাতালে উপস্থিত না পেয়ে ফোনে কথা বলার চেষ্টা করে আমাদের প্রতিনিধি। তিনি জানান, ঢাকা ইউনিভার্সিটির অডিটোরিয়াম এ এক সিরাজগঞ্জ জেলার ছাত্রদের নবীনবরন অনুষ্টানে তিনি ব্যস্ত আছেন। আমাদের প্রতিনিধি সেখানে গেলে অনুষ্ঠান শেষে তার সাথে সাক্ষাত করলে, তিনি বিভিন্ন কথার পৃষ্ঠে জানান, তার প্রায় ৫৬ লক্ষ টাকা উল্লিখিত অথেন্টিক ডায়গনস্টিক সেন্টারে বিনিয়োগ করেছেন এবং আরো জানান এই অথেনটিক ডায়গনস্টিক সেন্টার প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ রানা। যেখানে সরকারি চাকুরিজীবীদের চাকুরি পেশায় যুক্ত থাকাকালীন অন্য কোন ব্যবসা বা কোন প্রতিষ্ঠানে কাজ করা যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ২০১৯ এর বিধি ১৭ অনুসারে নিষেধ রয়েছে, সেখানে ডাঃ রানা তাদের অথেন্টিক ডায়গনস্টিক সেন্টার এর মালিকানা আইনের অন্তর্ভুক্ত না বলে আখ্যা দেন। আসলে এসব কিছুই কোন অপশক্তির প্রভাব খাটিয়ে চালিয়ে যাচ্ছেন এসকল অসাধু ডাক্তার।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫২

ডেস্ক রিপোর্টঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ৫২ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার ১১ জানুয়ারি স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে সিটি করপোরেশনের বাইরে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২১ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ১২জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬ জন, রাজশাহী বিভাগে ৩ জন ও সিলেট বিভাগে ১ জন সাত জন রয়েছেন। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৭৭ জন। এর মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং

আরও পড়ুন
language Change