তারিখ লোড হচ্ছে...

সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক এমপি খোকার তিন ভাতিজা

হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক এমপি খোকার তিন ভাতিজা
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥

জাতীয় পার্টির নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি লিয়াকত হোসেন খোকার তিন ভাতিজার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনসহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে। এসকল জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে একটি আবেদন জমা
পড়েছে।

দুদকে করা আবেদনে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ-৩ সংসদীয় আসনের সাবেক এমপি লিয়াকত হোসেন খোকার ভাতিজা আহমেদ হোসেন হিরু, মো: শামীম মিয়া ও মো: জাবেদ হোসেন নানা অপকর্মসহ অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কয়েক হাজার কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। দীর্ঘদিন ধরে এসব ব্যক্তি বিভিন্ন গুরুতর অপরাধমূলক ও দুর্নীতিসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকলেও ভুক্তভোগী ও গ্রামের সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারছেন না। তাদের বিষয়ে সুষ্ঠু তদন্ত এবং তদন্ত সাপেক্ষে বিচার হওয়া প্রয়োজন।

দুদকে করা আবেদনে জানানো হয়, এমপি খোকার ভাতিজা আহমেদ হোসেন হিরু আওয়ামী লীগ কর্মী ইকবালের মাধ্যমে জাহাজ ডাকাতি করে এনে তা কেটে গর্দা (স্ক্র্যাপ) হিসেবে বিক্রি করেন। এছাড়াও ডাকাতি করা জাহাজের ভুয়া কাগজ বানিয়ে রেজিস্ট্রেশন নম্বর পরিবর্তন করার মাধ্যমে তা বিক্রি করে। সম্প্রতি খবির হাওলাদার নামে এক জাহাজ ব্যবসায়ীর জাহাজ ভাড়ায় এনে তা বিক্রি করার চেষ্টা চালাচ্ছে হিরুর সিন্ডিকেট।

সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া এলাকায় হিরু ও তার ভাইয়েরা আওয়ামী সরকারের আমল থেকে “ঈসাখাঁ রিসোর্ট” নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। যেখানে অবৈধ দেহব্যবসা, মাদক সেবন ও বিক্রি, এবং জুয়ার আসর পরিচালনা করা হতো।আওয়ামী সরকারের আমলে স্থানীয়রা ভয়ে প্রকাশ্যে কিছু বলতে সাহাস পাননি। ইদানীং এসব অনৈতিক বিষয় লোকমুখে ছড়িয়ে পড়লে রিসোর্টটিতে একটি বাফেট লাউঞ্জ চালু করা হয়। এখনো প্রতিষ্ঠানটিতে ক্ষুদ্র পরিসরে এসব অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে। হিরুর ছেলে শাহেদ সন্ত্রাসী বাহিনী দ্বারা এসব পরিচালনা করে। শাহেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শাহেদ এলাকার সাধারন মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক।

আবেদনকারী আরো বলেন, হিরু ও তার ভাইদের নিয়ন্ত্রণে বা পরিচালনায় প্রক্সি অন্তঃজেলা একটা ডাকাত বাহিনী আছে। যারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ জেলার বিভিন্ন স্থানে নিয়মিত ডাকাতি করে। এছাড়াও হিরুদের বিরুদ্ধে কেউ কথা এসব ডাকাত দিয়ে প্রকাশ্যে ওই ব্যক্তির উপর হামলা চালায়। তাই ভয়ে এলাকার কেউ তাদের বিরুদ্ধে কথা বলে না।

তিনি বলেন, হিরুর পরিবার ও তাদের কিছু আত্মীয়ের সাথে নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের মাস্টারমাইন্ড নূর হোসেনের আত্মীয়তা রয়েছে। নূর হোসেন জেলে যাওয়ার পর তার মাদক সম্রাজ্য এসব ব্যক্তি পরিচালনা করছে। তারা এই এলাকায় মুখোশের আড়ালে একের পর এক সন্ত্রাসী তৈরী ও হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু অবৈধ টাকার জোড়ে এখনো পর্যন্ত ধরা ছোঁয়ার
বাইরে। হিরুদের তৈরী সন্ত্রাসীদের মধ্যে অন্যতম ছিলো গিট্টু রিদয়। বিগত সরকারের আমলে এই গিট্টু রিদয়কে দিয়ে এলাকায় হাসনাত হত্যাকান্ডসহ একাধিক হত্যাকাণ্ড ঘটায়। পরে র্যাবের ক্রসফায়ারে রিদয়ের মৃত্যু হয়। সন্ত্রাসী রিদয়ের মৃত্যুর পর তার সকল অবৈধ সম্পদের দখল নেয় হিরু ও তার কিছু নিকট আত্মীয়। এমনকি রিদয়ের বোন ছাড়া সকল ওয়ারিশকে পরিকল্পিত হত্যা করে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেয়।

আবেদনে আরো বলা হয়, আহমেদ হিরুর এক নিকট আত্মীয় সমাজ সেবকের নামে পুরো জেলায় মাদকব্যবসা নিয়ন্ত্রণ করে। বিগত সরকারের আমলে তার মালিকানাধীন জাহাজ মাদকসহ আটক হলে মোটা অংকের মাধ্যমে ধামাচাপা দেয়া হয়। যার মধ্যস্ততা করেছেন তৎকালীন আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা। ওই ব্যক্তির বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে হত্যা করা হয়। সম্প্রতি হত্যার উদ্দেশ্যে তাদের সন্ত্রাসী বাহিনী একাধিক স্থানীয় মানুষের উপর হামলা চালিয়েছে। যার সবকিছুর সাথে
হিরুর পরিবার জড়িত।

অভিযুক্ত হিরুর ছোট ভাই শামীম হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহিঃর্ভূত সম্পদ অর্জন ও দেশের বাইরে বিপুল পরিমাণ অর্থ পাচারের মাধ্যমে দেশের বাইরে বিপুল পরিমান সম্পদ গড়ার কথা স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে। এছাড়াও লিয়াকত হোসেন খোকা এমপি থাকা অবস্থায় প্রভাব খাটিয়ে হিরু ও তার ভাইরা বহু মানুষের জমি জোরপূর্বক দখল করেন। “লিজা পাম্প” নামে একটি পেট্রোল পাম্প দখল করে সেখানে ও সরকারি সড়কের ওপর অবৈধ বাজার বসিয়ে বিপুল অর্থ উপার্জন করছেন। সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসন একাধিকবার উচ্ছেদ করলেও পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে দোকান বসানোর অভিযোগ রয়েছে।

দুদকে করা আবেদনে আরো উল্লেখ করা হয়, হিরুর ভাই জাবেদ তার অবৈধ সম্পদ গোপন রাখার উদ্দেশ্যে কর্মচারী ও ঘনিষ্ঠজনদের নামে জমি ক্রয় করেন এবং পরবর্তীতে সেগুলো নিজ স্ত্রী বা অন্যদের নামে হস্তান্তর করেন—এমন অভিযোগ রয়েছে। এছাড়াও এই জাবেদ যেসকল মোবাইল সিম ব্যবহার করেন তার সবগুলো অন্যকোনো ভুয়া ব্যক্তির নামে রেজিষ্ট্রেশনকৃত। যার ফলে তার অবৈধ কর্মকান্ড নিরাপদে পরিচালনা করতে সক্ষম হন।

এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হিরু ও তার ভাইদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও সংশ্লিষ্টরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। স্থানীয় থানার শীর্ষ কর্তাদের নিয়মিত টাকা দিয়েই তারা গ্রেফতার এড়িয়ে চলছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয় জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, নারায়ণগঞ্জ কেন্দ্রিক কিছু ডাকাত ও বিভিন্ন ধরনের অপরাধী আছে। এ বিষয়ে যে অভিযোগ দেওয়া হয়েছে সেটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আহমেদ হোসেন হিরু বলেন, আমাদের দল ক্ষমতায় নেই তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এসব অভিযোগ মিথ্যা বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রবিরোধী একাধিক মামলার আসামী হওয়া সত্ত্বেও অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে না কেনো? এমন প্রশ্নের জবাবে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সোনারগাঁ থানা পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে তৎপর রয়েছে। যাদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত করার প্রমাণ মিলছে তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন

যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন

ডেস্ক রিপোর্টারঃ যারা অতীতে নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছেন, শিক্ষাগত যোগ্যতা ও কথা বলার দক্ষতা আছে এমন- নারী নেত্রীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১২ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনে দলের প্রধান কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের ফরম বিক্রির তৃতীয় দিনে তিনি এসব কথা জানান। তিনি বলেন, বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, বক্তব্য দেওয়ার সক্ষমতা এবং সামগ্রিক মেধার ভিত্তিতেই প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংগীতশিল্পী কনক চাপা শনিবার (১১ এপ্রিল) ফরম সংগ্রহ করতে এলে তৃণমূল পর্যায়ের কিছু নারী নেত্রীর বিরূপ প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে রিজভী গণমাধ্যমকে বলেন, বিশ্বের অনেক দেশেই সরাসরি মাঠের রাজনীতিতে সক্রিয় না থাকলেও তারকাখ্যাতিকে মূল্যায়ন করা হয়। তবে এ ঘটনায় যারাই খারাপ আচরণ

আরও পড়ুন
language Change