তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক

সাংবাদিকদের ওপর হামলা ১৩ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ২

সাংবাদিকদের ওপর হামলা ১৩ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ২
পাঠক সংখ্যা
638

ডেস্ক রেপোর্টঃ

নরসিংদীর মাধবদীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে এবং পাঁচজনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ক্র্যাব সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম ফয়েজ বাদী হয়ে মাধবদী থানায় এই মামলা করেছেন।এর আগে সোমবার ২৬ জানুয়ারি সন্ধ্যার দিকে মাধবদী থানার ড্রিম হলিডে পার্কের সামনে বাস পার্কিং এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

সাংবাদিক এস এম ফয়েজ জানান, ‘ক্র্যাব ফ্যামিলি ডে–২০২৬’ উপলক্ষে সংগঠনের সদস্যরা পরিবারসহ ১২টি বাসে করে সকালে সোমবার ড্রিম হলিডে পার্কে যান। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বাসে ওঠার সময় পার্কিং ফি নিয়ে স্থানীয় আলী গাড়ি পার্কিংয়ের মালিক হারুন মিয়া ও তার লোকজনের সঙ্গে সাংবাদিকদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পার্কিং ফি’র রশিদ চাওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন হারুন মিয়া, তার ছেলে ও সহযোগীরা দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় ক্র্যাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম ফয়েজ গুরুতর আহত হন।

অভিযোগ রয়েছে, আলাল সরকার নামের এক ব্যক্তি ধারালো দা দিয়ে এস এম ফয়েজের মাথায় আঘাত করেন। একই ঘটনায় খবর সংযোগের সিনিয়র রিপোর্টার শহিদুল ইসলাম শাহেদ ও জিটিভির সিনিয়র রিপোর্টার মহসিন কবিও আহত হন। মহসিন কবিরের কাছ থেকে চার হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।এছাড়া বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার সাখাওয়াত কাউছার, এশিয়ান টিভির ক্রাইম চিফ নয়ন এবং ক্র্যাবের কর্মী লাল মিয়াসহ আরও কয়েকজন আহত হন। হামলাকারীরা একটি ভাড়া করা বাসের কাচ ভেঙে দেন এবং বাসে আগুন দেওয়ার হুমকিও দেন।

খবর পেয়ে মাধবদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলাল সরকার ২৬ ও রনি মিয়া ২৫ নামের দুজনকে গ্রেফতার করে। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আহতদের নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ বিষয়ে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, মামলা হয়েছে। আশা করছি পুলিশ সব আসামিদের গ্রেফতার করবে।

নরসিংদীর পুলিশ সুপার এসপি মো. আবদুল্লাহ-আল-ফারুক জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নারী সাংবাদিকের নির্যাতনের শিকার শিশু লীপা এখন মৃত্যুর দ্বারপ্রান্তে!

স্টাফ রিপোর্টারঃ বাসা বাড়িতে কাজে জন্য নিয়ে গিয়ে তথাকথিত নারী সাংবাদিকের অমানবিক নির্যাতনের শিকার হয় দশ/এগারো বছর বয়সের এক শিশুকন্যা লীপা আক্তার। লীপা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেঝেতে শুয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ডাক্তার জানিয়েছে রোগীর অবস্থা ভালো না। সরেজমিনে গিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল থানার গুনারা গ্ৰামের হতদরিদ্র রিক্সাওয়ালা সারু মিয়ার মেয়ে লীপা আক্তার এখন ডাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। লীপার মায়ের কান্না চোখে দেখে সহ্য করা যায় না। আর বাবা সারু মিয়া মেয়ের এই অবস্থা দেখে যেনো পাথর হয়ে গেছে। ওদিকে ডাক্তাল বলছে কেস কমপ্লিকেটেড….! অনুসন্ধানে জানা গেছে, একজন অপরিচিত মহিলার মাধ্যমে ধানমন্ডি ১২ নম্বর রোডের কোন এক বাসায়(ঠিকানা বলতে পারে না) বিগত মাস ছয়েক আগে দশ/এগারো বছরের শিশু লীপা কাজ করতে আসে ভাতের

আরও পড়ুন
language Change