তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই

সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

বিএনপির চেয়ারম্যান তারেক রহহমান বলেছেন, উত্তরাবাসীর দীর্ঘদিনের দাবি, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালের প্রয়োজন। ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে আমরা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১টার দিকে উত্তরার ঈদগাহ মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন। সেখানে ঢাকা-১৮ আসনে বিএনপির দলীয় প্রার্থী এসএম জাহাঙ্গীরকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উত্তরাবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান সফলে উত্তরাবাসীর বিশেষ অবদান রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সেই অবদানের কথা আগামী দিনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উত্তরায় গ্যাসের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, আপনারা প্রতি মাসে বিল দেন, কিন্তু ঠিকমতো গ্যাস পান না। এটা শুধু এই এলাকার সমস্যা না। এটা পুরো দেশের সমস্যা। বিগত সময়ে আমরা দেখেছি, দেশে নতুন কোনো গ্যাস কুপের সন্ধান করতে দেওয়া হয়নি। আমাদেরকে এই সমস্যার সমধান করতে হবে। নতুন শিল্প কারখানা করতে হবে।

এছাড়াও পানির সমস্যা, জলাবদ্ধতা দূর করা ও যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারেক রহমান। সমাবেশ শেষে রাত ১টা ২০ মিনিটে উত্তরা থেকে গুলশানের বাসায় উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। এর আগে বেলা ১১টায় ঢাকা থেকে ময়মনসিংহ নির্বাচনি সমাবেশ করতে রওয়না হন। সেখানে বিকেলে নির্বাচনি সমাবেশ শেষে গাজীপুরের উদ্দেশে রওয়না হন। রাত ১২টায় সমাবেশ শেষ করে ঢাকায় ফেরেন। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানও ছিলেন।

সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহ সফরকালে দলের নেতাকর্মীরা রাস্তায় দুই পাশে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান। এই সময় তিনিও নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন দেন। বিএনপির মিড়িয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, রাত ১টা ৪৮ মিনিটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্ত্রীসহ গুলশানের বাসভবনে ফিরেছেন। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২৯ জানুয়ারি রাজশাহী, নওগাঁ, বগুড়া নির্বাচনি সমাবেশ করার কথা রয়েছে তারেক রহমানের। এরপর বরিশাল বিভাগে নির্বাচনি প্রচারে যাবেন তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কুমিল্লা নাভানা হসপিটালের এমডি হলেন আবদুল আউয়াল

কুমিল্লা নাভানা হসপিটালের এমডি হলেন আবদুল আউয়াল

কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লা মহানগরীর ঝাউতলায় স্বনামধন্য সেবামূলক প্রতিষ্ঠান কুমিল্লা নাভানা হসপিটালের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত মঙ্গলবার (০৫ আগস্ট ২০২৫ খ্রি:) দুপুরে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় জাহাঙ্গীর জমজম টাওয়ারের ৫ম তলায় হোটেল গোল্ডেন স্পুন রেস্টুরেন্টের কনফারেন্স রুমে নির্বাহী পরিচালক মোঃ এমরান হোসেন ভূইয়ার কোরআন তেলোয়াতের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সভার সর্বসম্মতিক্রমে হসপিটালের শেয়ার হোল্ডার শ্রী ধাম চন্দ্র ভৌমিককে চেয়ারম্যান, মোঃ আবদুল আউয়াল সরকারকে এমডি,মোঃ মোস্তাফিজুর রহমানকে অর্থ পরিচালককরে২৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা,মোঃ সোহেল রানা,মোঃ আলমগীর হোসাইন,মোঃ জহিরুল ইসলাম,মোঃ কামরুল হাসান চৌধুরী। সহ-অর্থ পরিচালক মোঃ কামরুজ্জামান ভূইয়া বাবুল। উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোঃ আসাদুজ্জামান,মোঃ আবদুল কাদের,রোকসানা পারভীন রনি। সমন্বয়ক মোঃ জসিম উদ্দিন শিমুল, মোঃ মনিরুল ইসলাম, গোলাম রসুল মিয়া (বাবু), তারেক বিন ওয়ালী। নির্বাহী পরিচালক,

আরও পড়ুন
language Change