তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড বিএনপির নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দিনব্যাপী পিঠা উৎসব ১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত -১ শেরপুরে গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত  নির্বাচনের পরে চট্টগ্রামে ১৪টি জাতিস্বত্তা নিয়ে সিএইচটি সম্প্রীতি জোটের আন্দোলনের ডাক বিশ্বকাপ ঘিরে পাকিস্তানের নতুন সিদ্ধান্ত আজ খুলনা-যশোরে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান তারুণ্যের প্রতীক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ যেসব এলাকায় আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আগুনে পুড়ল বিদ্যালয় এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে সিদ্ধান্ত আজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নিজ বাসা থেকে ধর্ম যার যার রাষ্ট্র সবার হাবিবুর রশিদ ইইউ র সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার দৌলতপুর সীমান্তে অস্ত্র-গুলিসহ চোরাকারবারী আটক বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত তফসিলেন পর থেকে আটকদের তথ্য জানাল আইএসপিআর স্বপ্নবাজ জাহাঙ্গীর আলম তালুকদার :সাধারণ জীবন থেকে অসাধারণ গল্প মধ্যরাতে জনপ্রিয় পরিচালকের বাসায় গুলি ঘটনা কী সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান পিরোজপুর-২ আসনের প্রার্থীর নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক

দাখিল পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

দাখিল পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

চলতি বছরের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। ঘোষিত সূচি অনুযায়ী, এ পরীক্ষা আগামী ২১এপ্রিল থেকে শুরু হবে। মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১এপ্রিল মঙ্গলবার ‘কুরআন মাজিদ ও তাজভিদ’ বিষয়ের পরীক্ষার মাধ্যমে এবারের দাখিল পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা চলবে ২৪মে পর্যন্ত।

প্রকাশিত সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। উল্লেখযোগ্য বিষয়ের পরীক্ষার তারিখগুলো হলো-২১ এপ্রিল : কুরআন মাজিদ ও তাজভিদ, ২৬এপ্রিল : গণিত, ২৮এপ্রিল : আরবি দ্বিতীয় পত্র, ৩০এপ্রিল : বাংলা প্রথম পত্র, ৩মে : বাংলা দ্বিতীয় পত্র, ৫মে : ইংরেজি প্রথম পত্র, ৭মে : ইংরেজি দ্বিতীয় পত্র, ১০মে : হাদিস শরিফ, ১৭মে : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ২০মে : জীববিজ্ঞান, ২৪মে : উচ্চতর গণিত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তত্ত্বীয় পরীক্ষা শেষে ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে সকল বিষয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্র বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিজ্ঞপ্তিতে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বোর্ড থেকে কিছু বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনাগুলো হলো-

১. পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই আসন গ্রহণ করতে হবে।

২. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

৩. পরীক্ষার্থীদের পরীক্ষার কমপক্ষে তিনদিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

৪. সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক-প্রতিটি অংশে পরীক্ষার্থীকে পৃথকভাবে পাস করতে হবে।

৫. কেন্দ্রসচিব ব্যতিত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রসচিব কেবল সাধারণ (নন-অ্যান্ড্রয়েড) ফোন ব্যবহার করতে পারবেন।

৬. সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাচির অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার যুবক

ডেস্ক রিপোর্ট: বগুড়ার সারিয়াকান্দিতে পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে চাচির গোসলের আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগে মাহমুদুল হাসান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী। ঘটনার সূত্রপাত উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল উত্তরপাড়া গ্রামে। কয়েকদিন আগে মাহমুদুল নিজ বাড়ির ছাদ থেকে তার চাচির গোসলের দৃশ্য মোবাইলে ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো-র মাধ্যমে চাচার কাছে পাঠিয়ে অর্থ দাবি করে ব্ল্যাকমেইল শুরু করে। ঘটনার শিকার ভুক্তভোগী সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পে অভিযোগ জানালে বৃহস্পতিবার (২৬ জুন) রাতে অভিযান চালিয়ে মাহমুদুলকে গ্রেফতার করা হয়। একই অভিযানে মাহমুদুলের সঙ্গী ও অন্তারপাড়া গ্রামের সজিব মিয়াকেও আটক করে সেনা সদস্যরা। তার বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা ও হেরোইন সেবনের সরঞ্জাম, একটি বার্মিজ চাকু এবং দুটি ধারালো ছুরি উদ্ধার করা

আরও পড়ুন
language Change