স্টাফ রিপোর্টার॥
নবম বিসিএস ফোরাম সদস্যদের বার্ষিক সম্মিলন ২০২৬ গত ২৬ জানুয়ারি সোমবার অফিসার্স ক্লাব ঢাকায় অনুষ্ঠিত হয়। নবম বিসিএস ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মোঃ সাজ্জাদ হোসেন ভূইয়ার সভাপতিত্বে ফোরামের মহাসচিব আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি, সহসভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সাকিউন নাহার বেগম এনডিসি এবং কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সচিব (পিআরএল) মোঃ সামছুল আলম অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব আব্দুল খালেক সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন।
উল্লেখ্য, বিসিএস নবম ব্যাচের কর্মকর্তাগণ ১৯৯১ সালের ২৬ জানুয়ারি চাকুরিতে যোগদান করেন। এ দিনটিকে স্মরণীয় করে রাখতেই নবম বিসিএস ফোরাম এ সম্মিলনীর আয়োজন করে।
সম্মিলনীতে এ ব্যাচের কর্মকর্তাগণের সাথে তাদের পরিবারের সদস্যগণও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানসূচীতে ছিল স্মৃতিচারন, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, ফেয়ারগেমস এবং সকলের জন্য কমন গিফট। সর্বশেষ নৈশভোজের মধ্যে দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত