তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

ভান্ডারিয়ায় নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

ভান্ডারিয়ায় নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার
পাঠক সংখ্যা
638

হাফিজুর রহমান খানঃ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নিখোঁজের ৩দিন পর ৫ বছর বয়সী শিশু রাইয়ান মল্লিকের মৃতদেহ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় শিশুটির আপন চাচাতো ভাইসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য সাংবাদিকদের জানান পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী।

নিহত শিশু মো: রাইয়ান মল্লিক (৫) ভান্ডারিয়া উপজেলার উত্তর আতরখালী গ্রামের মো: রাছেল মল্লিকের ছেলে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মো: রিয়াদ মল্লিক (১৯), তার পিতা মো: মিজান মল্লিক (৪২), মো: সাইদুল ইসলাম (৩৬) এবং মোসা: পারভীন বেগম (৩৫), স্বামী মো: মিজান মল্লিক সহ চারজনকে গ্রেফতার করেছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, শিশুটির মা সাইয়েদা তন্বী গত ২৫ জানুয়ারি তার সন্তান নিখোঁজ হওয়ার বিষয়ে ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ঘটনার গুরুত্ব বিবেচনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৭/৮/৩০ ধারায় ভান্ডারিয়া থানায় একটি অপহরণ মামলা রুজু করা হয়। জিডি ও মামলার প্রেক্ষিতে নিখোঁজ শিশুকে উদ্ধার এবং ঘটনার রহস্য উদঘাটনের লক্ষ্যে ডিবি পুলিশের একটি দল ভান্ডারিয়া থানার উত্তর আতরখালী গ্রামে স্থানীয়দের সহায়তায় তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ভিকটিমের বাড়ির পাশের একটি মসজিদের বারান্দা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, চিরকুটটি ভিকটিমের চাচাতো ভাই মো: রিয়াদ মল্লিকের (১৯) হাতে লেখা। রিয়াদ মল্লিক স্বীকার করেন, তিনি নিজ হাতে চিরকুটটি লিখেছেন। মো: সাইদুল ইসলাম (৩৬)-এর কথায় তিনি চিরকুটটি মসজিদের বারান্দায় রেখে আসেন। এ কাজের জন্য সাইদুল ইসলাম তাকে ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলেও জানান তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী জানান গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে রিয়াদ মল্লিক ভিকটিম রাইয়ান মল্লিক কোথায় আছে সে বিষয়ে তার অবগত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে তাদের বসতঘরের সামনের একটি গোয়ালঘরের ভেতরে খড়কুটার মধ্যে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিজয়নগরে নবজাত বিক্রির চেস্টা

স্টাফ রিপোর্টার:  ব্রাক্ষণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলায় ২৪ দিনের বাচ্চা বিক্রির অভিযোগ উটেছে নেশাগ্রস্ত বাবা হানিফ মিয়ার বিরুদ্ধে। উপজেলার চম্পকনগর বাজারে একটি ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। অভিযোক্ত হানিফ মিয়া সিঙ্গারবিল ইউনিয়ন কাশীনগর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে। সে একই ইউনিয়ন খিরাতলা গ্রামের মৃত আমীর আলীর মেয়ে মোছাঃনিলুফা বেগমের সাথে প্রায় ৮ বছর আগে সামাজিক ভাবে বিবাহে আবদ্ধ হয়। তাদের ঘরে ৭ বছরের আরেকটি কণ্যা সন্তান রয়েছে। অভিযোক্ত হানিফ মিয়া অভিযোগ স্বীকার করে বলেন আর্থিক সমস্যার কারণে তার কণ্যা শিশুকে ২ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু দামে বনিবনা না হওয়ায় তিনি বিক্রি করেননি আমার স্ত্রীরও সম্মতি রহিয়াছে। বাচ্চার মা নিলুফা জানান তার স্বামী বাচ্চা বিক্রি করতে চেয়েছিলেন ভাল দাম পেলে তিনি যে কোন সময় বিক্রি করে দিতে পারেন। বাচ্চার

আরও পড়ুন
language Change