তারিখ লোড হচ্ছে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ আমতলীতে মিথ্যা মামলা, ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, অপরাধী আমার ভাই হলেও ধরবেন: প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষির নতুন দিগন্ত বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ ঢাকায় এবার মনোরেল করতে চায় সরকার ৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা গলাচিপায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির নলডাঙ্গায় সারবোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা, চালক-হেলপার অক্ষত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন বরগুনায় কৃষক স্মার্ট কার্ড বিষয়ক প্রশিক্ষণ মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু কেশবপুরে অবহেলিত নবজাতক প্রসূতির পাশে ইউএনও ৯ ঘণ্টা আত্মগোপন, অবশেষে গ্রামবাসীর হাতে আটক দুই গরু চোর রাঙামাটি সদর হাসপাতালে প্রথমবার চালু হলো কলপোস্কোপি সেবা বাজেট অধিবেশন শেষ ২৬ কার্যদিবসে, ১০ বিল পাস জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: রাষ্ট্রপতির ধরাছোঁয়ার বাইরে প্রধান বনরক্ষক আমির হোসাইন চৌধুরী এনআইবির মহাপরিচালকের বিরুদ্ধে ক্রয় অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কেশবপুরে দিন দুপুরে দুর্ধর্ষ ডাকাতি সুনামগঞ্জের তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক বাঘাইছড়িতে সরকারি সহায়তার আশ্বাস এমপি দীপেন দেওয়ান মোংলা বন্দরে কর্মচারী সংঘের নির্বাচনের উদ্যোগ, ৩ সদস্যের কমিটি গঠন মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন ফ্যাসিস্টের দোসর ও হাইব্রিডদের স্থান নেই বিএনপিতে দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি জাহাঙ্গীর হত্যা মামলায় স্বামী, স্ত্রী ও কন্যাসহ ৫ জনের যাবজ্জীবন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান একহাতে বদলির প্রজ্ঞাপন অন্ন হাতে সেই প্রজ্ঞাপন বাতিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র টেকনিক্যাল অফিসার মফিজুর রহমান খান রিপনের বিরুদ্ধে দুদকে অভিযোগ এলেনবাড়ি গণপূর্তে অনিয়মের অভিযোগ, ঠিকাদারদের ক্ষোভ ঘাগড়া গ্রামে প্রায় ৩ যুগেরও বেশি উন্নয়নের ছোঁয়া নেই: চরম ভোগান্তিতে এলাকাবাসী চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক সিরাজগঞ্জে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী চার দশকের রাজপথ পেরিয়ে সা.সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা কেশবপুরে পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আইন অমান্য করে বরিশাল বিভাগে চলছে ইটভাটা

আইন অমান্য করে বরিশাল বিভাগে চলছে ইটভাটা
পাঠক সংখ্যা
638

হাফিজুর রহমান খানঃ

আইন লঙ্ঘন করে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ইটভাটা চালানো হচ্ছে । সরেজমিনে বরিশাল বিভাগের কয়েকটি ইটভাটায় ঘুরে দেখা যায় কৃষি জমি, বিভিন্ন নদীর পাড় থেকে মাটি কেটে এনে ব্যবহার করা হয় ইটভাটা । ইট ভাটার চিমনির উচ্চতা ১৩০ ফুট হওয়ার কথা থাকলেও অধিকাংশ ইটভাটার চিমনির উচ্চতা কম আছে। ইট ভাটার ধুলাবালি এবং ধোয়ায় জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়েছে ছাত্র-ছাত্রী এবং বয়স্ক মানুষ। ইটভাটা থেকে ইট নেওয়ার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের টাফি যা সরকার নিবন্ধিত নয়। টাফি চলাচল করার জন্য নষ্ট হচ্ছে রাস্তাঘাট।

বরিশাল বিভাগের অধিকাংশ ইটভাটায় খোলা বাথরুম স্থাপন করেছে। যার দুর্গন্ধে পাশ দিয়ে হাঁটাচলা করাই দুষ্কর। স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয় লোকজন। পরিবেশ দপ্তর আইন অনুযায়ী লোকালয়,বাজার, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত ০১(এক) কিলোমিটার দূরে ইটভাটা স্থাপনের নিয়ম থাকলেও কেউ তো মানছেন না। আইন অমান্য করে একের পর এক গড়ে উঠছে বেশিরভাগ ইটভাটা। ইটভাটার ধোয়া ও ধুলা বালির কারণে মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ, বিপর্যয়ের মুখে কৃষি জমি। এতে বাতাস দূষিত হয়ে শ্বাসকষ্ট, চর্ম ও হাঁপানি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। বেশিরভাগ ঝুঁকিতে আছে নবজাতক শিশুরা। এরপরও কোন মাথা ব্যাথা নেই সংশ্লিষ্ট দপ্তরের।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের তথ্য মতে জানা গেছে, বরিশাল জেলায় ২২৫ টি,ঝালকাঠি জেলায় ৫২ টি, পিরোজপুর জেলায় ৪০ টি, ভোলা জেলায় ৯৬ টি, পটুয়াখালী জেলায় ৬৯ টি এবং বরগুনা জেলায় ৪৪ টি সর্বমোট ৫২৬ টি ইটভাটা আছে। বরিশাল বিভাগের সর্বমোট ২০৫ টি অবৈধ ইট ভাটা রয়েছে। এর মধ্যে অবৈধ ইট ভাটা বরিশাল ১১১টি,ভোলা ২৭ টি,পিরোজপুর ১৫ টি,ঝালকাঠি ৩০ এবং পটুয়াখালী ২২ টি সর্বমোট ২০৫ টি অবৈধ ইট ভাটা।

বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ জানিয়েছেন, ইট ভাটার ধুলাবালি এবং ধোয়ার কারণে এলাকার কৃষি ফসল হচ্ছেনা। আম বাগান নষ্ট হয়ে গেছে, নারিকেল গাছে নারিকেল ধরতেছে না এবং বিভিন্ন প্রকার ফলজ গাছে কল ধরতেছে না। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানিয়েছেন এই সমস্যা থেকে পরিত্রাণ চাই। অধিকাংশ ইট ভাটার পাশেই আছে শিক্ষা প্রতিষ্ঠান।ছোট ছোট শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে আছে। এলাকার একাধিক মানুষ দাবি করেন সরকারের নিয়ম লংঘন করে যারা ইটভাটা চালায় তা যেন বন্ধ করে দেওয়া হয় এটাই সাধারণ মানুষের প্রশাসনের কাছে প্রত্যাশা।

বরগুনা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল ফাতাহ বলেন কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লির ধোঁয়া অত্যন্ত বিষাক্ত। এতে থাকা কার্বন মনোক্সাইড, সালফার ডাই–অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ফর্মালডিহাইড ও কালো কার্বন খুব দ্রুত শ্বাসতন্ত্রে ক্ষতি করে। দীর্ঘমেয়াদে অ্যাজমা, ব্রংকাইটিস, ফুসফুস প্রদাহ, উচ্চ রক্তচাপ ও ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ে। চোখের জ্বালা, মাথা ঘোরা ও মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছানোর ঝুঁকি থাকে। শিশু ও গর্ভবতী নারীদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক।যত দ্রুত সম্ভব এসব চুল্লি বন্ধ করা জরুরি, জানান তিনি।

বরগুনা জেলা কৃষি কর্মকর্তা জনাব রবীন্দ্র নাথ বিশ্বাস বলেন, ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় আশেপাশের ফসলের অনেক ক্ষতি হচ্ছে। ফলজ গাছে ফল ধরতেছে না।পরিবেশ এবং কৃষকরা আছে হুমকির মুখে। ইটভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় গাছের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যহত হয়,পরাগায়ন প্রক্রিয়ায় ব্যহত হয় যার ফলে ফুল ফল ফলনের উপরে ৪০-৬০% পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ফল সঠিকভাবে পরাগায়ন না হওয়ার কারণে ফল ঝড়ে পড়ে।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় সহকারী পরিচালক মোঃ সোহেল মাহমুদ বলেন, বরিশাল বিভাগের ০৬ টি জেলায় ২০৫ টি অবৈধ ইটভাটা আছে। ইতি পূর্বেই আমরা অভিযান চলমান রেখেছি। সামনেও এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের বিভাগীয় পরিচালক এ বিষয়ে স্বচ্ছর রয়েছেন। আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। সবগুলো অবৈধ ইট ভাটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন

ডেস্ক রিপোর্টঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এ নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (০৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু ও হল সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ও হল সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা-২০২৫ অনুযায়ী, দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের বিধি ৫(৩) অনুসারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ পদাধিকারবলে যথাক্রমে কেন্দ্রীয় সংসদে সভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তৃতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের বিধি ৫(৪) ও ৫(৫) অনুযায়ী, হল সংসদের সভাপতি হবেন সংশ্লিষ্ট হলের প্রভোস্ট। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাহী কমিটি : সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন

আরও পড়ুন
language Change