তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ

গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দিন

গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দিন
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোটঃ

ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত রাতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় নির্বাচনি জনসভায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ২৪-এর জুলাই আন্দোলনের ত্যাগকে মূল্যায়ন করতে হবে। বিএনপি সরকারে এলে ১০ হাজার টাকা কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।

উত্তরবঙ্গে কৃষিজাত পণ্যের শিল্পকারখানা গড়তে উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে।
তিনি বলেন, ৫ আগস্ট নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কারণে হয়নি। গণতান্ত্রিক উপায়ে যাত্রা করতে হবে। এবার জনগণ সিদ্ধান্ত নেবে ১২ ফেব্রুয়ারি তারা কী করবে? সংস্কার নিয়ে বিএনপি লুকোচুরি করেনি।

জুলাই সনদকে সম্মান করতে ধানের শীষে ভোট দেওয়ার সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিতে জনগণের প্রতি আহ্বান জানান।
তারেক রহমান বলেন,একটি দল কয়েক দিন ধরে বিএনপির নামে মিথ্যা কথা বলে যাচ্ছে। বিএনপি খারাপ হলে তারা বিএনপির সঙ্গে এতদিন ছিল কেন?

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন করে।

কমবেশি সব দল সেই কমিশনে তাদের প্রস্তাব উপস্থাপন করে। আমরা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি। হতে পারে কিছু প্রস্তাবে দ্বিমত আছে। কোনোটিতে সম্মতি দিয়েছি। কোনোটিতে ডিসঅ্যাগ্রিমেন্ট (দ্বিমত) আছে।
যে অধিকার ফেরানোর জন্য আবু সাঈদ, ওয়াসিমসহ হাজারো ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছে তাঁদের জীবনের মূল্য দিতে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি।
নেতা-কর্মী ও ভোটারদের উদ্দেশ তারেক রহমান বলেন,এখন কেন্দ্রে গিয়ে একটি ব্যালটে ধানের শীষে সিল মারুন অন্য ব্যালটে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিন।

রংপুরে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভা ঘিরে সকাল থেকে রংপুর বিভাগের আট জেলা থেকে দলে দলে মানুষ আসতে থাকে।

জনসভায় রংপুর বিভাগের ৩৩ আসনের বিএনপির প্রার্থীরা বক্তৃতা করেন। রংপুর সদর আসনে বিএনপি প্রার্থী সামছুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তৃতা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু প্রমুখ।

জুলাই আন্দোলনে রংপুরে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের স্বজনরা সভায় উপস্থিত ছিলেন। জনসভায় রংপুরের প্রয়াত বিএনপি নেতাদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
তারেক রহমান বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, ১৬ বছর আমরা তথাকথিত নির্বাচন দেখেছি। সেসব নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি।’ আগামী নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান।

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে : রাজশাহীসহ উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। দেশের বৃহৎ একটি অংশের পেশা কৃষি। ১২ তারিখে (ফেব্রুয়ারি) ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে আমরা ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করব ইনশাল্লাহ।

দেশ কোন দিকে যাবে- মানুষকে সিদ্ধান্ত নিতে হবে : তারেক রহমান বলেন, আগামী দিন আমরা দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে- এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, আমরা বিশেষ চাহিদাসম্পনন্ন মানুষগুলোকে ঘরের ভিতরে রেখে দিই। এরকম মনমানসিকতা সমাজব্যবস্থায় আছে। তবে যে মানুষগুলো আজ এখানে গান শোনালেন। বক্তব্য রাখলেন। কবিতা পড়লেন- এর থেকে পরিষ্কার বোঝা যায়, আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি, তাদের অনেকের থেকে এ মানুষগুলোর অনেক গুণ আছে। যা আমাদের অনেকের মধ্যে নেই। সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয়সহ সব অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ালে অনেক প্রতিভাবান বের হয়ে আসবে।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক জুবাইদা রহমান বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। সুস্বাস্থ্য কীভাবে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হবে সে বিষয়ে পরিকল্পনা করা হয়েছে। দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

সিএসএফ গ্লোবালের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান ও তারেক রহমান উপস্থিত শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন ১০ শিশুকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে তারেক রহমান নিজে শিশুদের সঙ্গে কথা বলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক

সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক

নুর আলম শরীফ, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর এক কালেক্টরসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। শনিবার দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের অধীনস্থ জালিয়া পাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় এই বিশেষ অপারেশন পরিচালনা করা হয়। এসময় ইউপিডিএফ সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে। এসময় সুইথোয়াই মারমা (৩৫) নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে ইউপিডিএফ কালেক্টর রনেল চাকমা ওরফে মন্টু চাকমাসহ তিনজনকে

আরও পড়ুন
language Change