তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দিন

গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দিন
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোটঃ

ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত রাতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় নির্বাচনি জনসভায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ২৪-এর জুলাই আন্দোলনের ত্যাগকে মূল্যায়ন করতে হবে। বিএনপি সরকারে এলে ১০ হাজার টাকা কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।

উত্তরবঙ্গে কৃষিজাত পণ্যের শিল্পকারখানা গড়তে উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে।
তিনি বলেন, ৫ আগস্ট নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কারণে হয়নি। গণতান্ত্রিক উপায়ে যাত্রা করতে হবে। এবার জনগণ সিদ্ধান্ত নেবে ১২ ফেব্রুয়ারি তারা কী করবে? সংস্কার নিয়ে বিএনপি লুকোচুরি করেনি।

জুলাই সনদকে সম্মান করতে ধানের শীষে ভোট দেওয়ার সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিতে জনগণের প্রতি আহ্বান জানান।
তারেক রহমান বলেন,একটি দল কয়েক দিন ধরে বিএনপির নামে মিথ্যা কথা বলে যাচ্ছে। বিএনপি খারাপ হলে তারা বিএনপির সঙ্গে এতদিন ছিল কেন?

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন করে।

কমবেশি সব দল সেই কমিশনে তাদের প্রস্তাব উপস্থাপন করে। আমরা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি। হতে পারে কিছু প্রস্তাবে দ্বিমত আছে। কোনোটিতে সম্মতি দিয়েছি। কোনোটিতে ডিসঅ্যাগ্রিমেন্ট (দ্বিমত) আছে।
যে অধিকার ফেরানোর জন্য আবু সাঈদ, ওয়াসিমসহ হাজারো ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছে তাঁদের জীবনের মূল্য দিতে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি।
নেতা-কর্মী ও ভোটারদের উদ্দেশ তারেক রহমান বলেন,এখন কেন্দ্রে গিয়ে একটি ব্যালটে ধানের শীষে সিল মারুন অন্য ব্যালটে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিন।

রংপুরে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভা ঘিরে সকাল থেকে রংপুর বিভাগের আট জেলা থেকে দলে দলে মানুষ আসতে থাকে।

জনসভায় রংপুর বিভাগের ৩৩ আসনের বিএনপির প্রার্থীরা বক্তৃতা করেন। রংপুর সদর আসনে বিএনপি প্রার্থী সামছুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তৃতা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু প্রমুখ।

জুলাই আন্দোলনে রংপুরে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের স্বজনরা সভায় উপস্থিত ছিলেন। জনসভায় রংপুরের প্রয়াত বিএনপি নেতাদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
তারেক রহমান বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, ১৬ বছর আমরা তথাকথিত নির্বাচন দেখেছি। সেসব নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি।’ আগামী নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান।

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে : রাজশাহীসহ উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। দেশের বৃহৎ একটি অংশের পেশা কৃষি। ১২ তারিখে (ফেব্রুয়ারি) ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে আমরা ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করব ইনশাল্লাহ।

দেশ কোন দিকে যাবে- মানুষকে সিদ্ধান্ত নিতে হবে : তারেক রহমান বলেন, আগামী দিন আমরা দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে- এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, আমরা বিশেষ চাহিদাসম্পনন্ন মানুষগুলোকে ঘরের ভিতরে রেখে দিই। এরকম মনমানসিকতা সমাজব্যবস্থায় আছে। তবে যে মানুষগুলো আজ এখানে গান শোনালেন। বক্তব্য রাখলেন। কবিতা পড়লেন- এর থেকে পরিষ্কার বোঝা যায়, আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি, তাদের অনেকের থেকে এ মানুষগুলোর অনেক গুণ আছে। যা আমাদের অনেকের মধ্যে নেই। সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয়সহ সব অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ালে অনেক প্রতিভাবান বের হয়ে আসবে।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক জুবাইদা রহমান বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। সুস্বাস্থ্য কীভাবে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হবে সে বিষয়ে পরিকল্পনা করা হয়েছে। দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

সিএসএফ গ্লোবালের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান ও তারেক রহমান উপস্থিত শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন ১০ শিশুকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে তারেক রহমান নিজে শিশুদের সঙ্গে কথা বলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আত্মগোপনে থাকা মাধবদীর সাবেক মেয়র গ্রেপ্তার

নরসিংদী সংবাদদাতা: নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধানকে (মানিক) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মেশকাতুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রোববার (২৭ জুলাই) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন মানিক। নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদীতে দায়ের করা শাওন হত্যা মামলায় মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা মানিকের ৭ দিনের রিমান্ড আবেদন করলে মামলার মূল নথি অন্য

আরও পড়ুন
language Change