তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে এসে লাশ হয়ে ফিরলেন কলেজছাত্রী

পাঠক সংখ্যা
638

অনলাইন ডেস্কঃ

নড়াইলের লোহাগাড়া উপজেলার সাতকানিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে এসে লাশ হয়ে ফিরলেন পেকুয়ার কলেজছাত্রী প্রেমিকা। গত সোমবার দিবাগত রাতে সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা মৌলভী পাড়ায় প্রেমিক আমিনুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে প্রেমিক আমিনুরসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

আমিনুর রহমান সাতকানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বারদোনা মৌলভী পাড়ার মৃত শব্বির আহমদের ছেলে। প্রেমিক আমিনুর রহমানের দাবি প্রেমিকা বিষপানে আত্মহত্যা করেছে। আর কলেজছাত্রী প্রেমিকার স্বজনদের দাবি মেয়েকে হত্যা করা হয়েছে। এখন সবার প্রশ্ন হত্যা নাকি আত্মহত্যা?

জানা যায়, এখন থেকে প্রায় দেড় বছর আগে কক্সবাজারের পেকুয়ার টৈটং এলাকার বাসিন্দা ওই কলেজছাত্রীর সঙ্গে সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা মৌলভীপাড়ার আমিনুর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে আমিনুর বিভিন্ন সময়ে প্রেমিকাকে সঙ্গে নিয়ে বেড়াতে গেছে।

গত সোমবার সকালে আমিনুর রহমান কলেজছাত্রীকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যায় এবং হোটেলে উঠে। বিকালে কক্সবাজার থেকে ফেরার পথে আমিনুর কাজ থাকার কথা বলে চকরিয়ায় নেমে যায়। এরপর কলেজছাত্রীর মোবাইল নম্বর ব্লক করে দেয়। ওই কলেজছাত্রী ঘরে পৌঁছার পর প্রেমিকের মোবাইলে বার বার কল দিয়েও সংযোগ না পাওয়ায় রাতে সাতকানিয়ায় প্রেমিকের বাড়িতে চলে আসে। প্রেমিকের বাড়িতে আসার পর তার পরিবারের সদস্যরা জানায় আমিনুর বাড়িতে নাই। তখন কলেজছাত্রী প্রেমিক আমিনুরের পরিবারের সদস্যদেরকে প্রেমের সম্পর্ক, সকালে কক্সবাজারে যাওয়া এবং হোটেলে উঠার বিষয়টি জানায়। এজন্য বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করে। এসময় আমিনুরের বোন-ভগ্নিপতিসহ পরিবারের সদস্যরা গালিগালাজ ও মারধর করে তাকে ঘর থেকে বের করে দেয়। এরপর ওই কলেজছাত্রী সাতকানিয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য আবদুস ছবুরের কাছে ফোন করে প্রেমিকের বাড়িতে থাকার ব্যবস্থা করার জন্য অনুরোধ করে।

এদিকে মঙ্গলবার ভোরে প্রেমিক আমিনুরের বোন কলেজছাত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

সাতকানিয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য আবদুস ছবুর জানান, মেয়েটি রাতে আমাকে ফোন করে আমিনুরের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা বলেছে। তাকে প্রেমিক আমিনুরের বাড়িতে থাকার ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছে। তখন আমি তাকে অভিভাবকদের নিয়ে আসতে বলেছি। সকালে জানলাম মেয়েটি মারা গেছে। তবে কিভাবে মারা গেছে সে বিষয়ে আমি কিছুই জানি না।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জিয়া উদ্দিন আহমেদ জানান, ওই কলেজছাত্রীকে ভোরের দিকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই মেয়েটি মারা গেছে। তার শরীরে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন নাই। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়ার আগে মৃত্যুর সঠিক কারণ বলা যাাচ্ছে না।

ওই কলেজছাত্রীর চাচা মিজানুর রহমান জানান, প্রেমিক আমিনুর বিয়ের কথা বলে মেয়েকে কক্সবাজারে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর হোটেলে উঠে। কক্সবাজার থেকে ফেরার পথে আমিনুর কাজ থাকার কথা বলে চকরিয়ায় এসে গাড়ি থেকে নেমে যায়। পরে আমিনুর মেয়ের মোবাইল নম্বর ব্লক করে দেয়। মেয়ে ঘরে পৌঁছার পর আমিনুরকে ফোনে না পেয়ে রাতে প্রেমিকের বাড়িতে চলে যায়। সেখানে প্রেমিকের বোন-ভগ্নিপতিসহ পরিবারের সদস্যরা মিলে তাকে গালিগালাজ ও মারধর করে ঘর থেকে বের করে দেয়। পরবর্তীতে তাদের আঘাতে মেয়েটি মারা যায়।

ঘটনার বিষয়ে প্রেমিক আমিনুর রহমান মুঠোফোনে জানান, তার প্রেমিকা বিষপানে আত্মহত্যা করেছে। তাকে কেউ মারধর করেনি।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গুলি করে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গুলি করে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছে থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর ২টার দিকে সানারপাড় পিডিকে ফিলিং স্টেশনের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের গুলিতে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, শনিবার দুপুর ১২টার দিকে আড়াইহাজারের মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী জয়নাল আবেদীন ও তার চাচাত ভাই মেহেদী হাসান রাজধানীর মতিঝিল থেকে ডলার, রিঙ্গিত সহ বিদেশি বিভিন্ন মুদ্রা পরিবর্তন করে ২৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে আড়াইহাজার ফিরছিলেন। ধারণা করা হচ্ছে- ঢাকা থেকেই ছিনতাইকারী চক্রটি তাদের অনুসরণ করছিলো। তারা সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের মোটরসাইকেলের গতিরোধ করে ছিনকাইকারীরা। এ সময় ছিনতাইকারীরা বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে। তারপর ২৫ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে

আরও পড়ুন
language Change