ডেস্ক রিপোর্টঃ
বরিশালের উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা রিপন বিশ্বাস (৪৩) নিহত হয়েছেন।
রোববার ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকায় প্রায়ই দ্রুতগতির বাস ও ভারী যানচলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। তারা টোল প্লাজার আশপাশে স্পিড ব্রেকার, ফুটওভারব্রিজ কিংবা নিরাপদ পারাপারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শামিম শেখ জানান, চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কে যাতে যানজট সৃষ্টি না হয়, সে জন্য দ্রুত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যানচলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত