তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই

প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক আনিছুর রহমানের দুর্নীতি ও নারী কেলেংকারী ফাঁস!

পাঠক সংখ্যা
638

 

বিশেষ প্রতিবেদকঃ
নারী কেলেঙ্কারীসহ সীমাহীন দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ পাওয়া গেছে প্রাণিসম্পদ অধিদপ্তরের এক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। সুত্র জানায়,একের পর এক দুর্নীতি ও নিয়ম করেও পার পেয়ে যাচ্ছেন এই কর্মকর্তা। যার একক নেতৃত্বে বিশ্ব ব্যাংক পর্যন্ত প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পরেও নতুন করে আবারও তিনি প্রকল্প পরিচালক পদ পেয়েছেন। এ যেন সাপে বরের মতো অবস্থা।
সূত্র জানায়, প্রকল্প পরিচালক আনিছুর রহমান সম্প্রতি ২৩টি গ্রুপের দরপত্র আহবান করেন তার নিয়ন্ত্রনাধীন প্রকল্প থেকে। কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে পছন্দের ঠিকাদারদের মনগড়া শর্ত জুড়ে দেয়ায় প্রত্যেক টেন্ডারের বিপরীতে একটি করে দরপত্র জমা পড়ে যা পূর্ব পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে বলেই এমনটি। বর্তমানে তাদেরকে কার্যাদেশ দেয়ার প্রক্রিয়া চলছে।
এছাড়া প্রকল্পের বিল্ডিং নির্মাণ হওয়ার আগেই তিনি ৪ কোটি টাকার ফার্ণিচার ক্রয়ের দরপত্র আহবান করে সরকারী বিধি উপেক্ষার মাধ্যমে অনভিজ্ঞ ও অখ্যাত একটি ফার্ণিচার সরবরাহকারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়ে তাদের কাছ থেকে ৮০ লক্ষ টাকা কমিশন আদায় করেছেন মর্মে অভিযোগ উঠেছে। এ বিষয়ে অটবি ফার্ণিচার কোম্পানীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবরে জমা দেওয়া হয়েছি। যে টি এখন তদন্ত চলছে।
প্রকল্প পরিচালক আনিছুর রহমান এনভিএন এন্ড ইনফ্লুয়েঞ্জা প্রকল্পের প্রকিউরমেন্ট অফিসার থাকাকালীন সময় কেনাকাটা চরম অনিয়মে জড়িয়ে পড়েন যে কারণে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পটি বাতিল হয়ে যায়। এ ঘটনায় পরবর্তীতে তাকে পানিশমেন্ট বদলি হিসেবে গাজীপুরের কাপাসিয়ায় বদলি করা হয়। গাজীপুরের কাপাসিয়া থাকাকালীন সময় তিনি নারী কেলেংকারিতে জড়িয়ে পড়েন। ঘটনা জানাজানি হলে কর্তৃপক্ষ তাকে তড়িঘড়ি করে সিরাজগঞ্জে বদলি করে দেয়। পরে সেখান থেকে প্রভাবশালীদের তদবিরে সিবিএইচে বদলি হয়ে আসেন।
প্রকল্প পরিচালক আনিছুর রহমান সিবিএস এ কর্মরত থাকাকালীন সময়ে তিনি রুমে বসে মদ্যপান করা অবস্থায় তৎকালীন অতিরিক্ত সচিব ফেরদাউস আহমেদ দেখতে পান এবং সাথে সাথে তাকে বদলীর সুপারিশ করেন।
এ সকল অনিয়মের পরেও প্রকল্প পরিচালক আনিছুর রহমান বহাল তবিয়াতে। পরে প্রভাবশালী মহলের সহযোগীতায় এ অসাধু কর্মকর্তা পুরস্কৃত হয়ে প্রকল্প পরিচালকের দায়িত্ব পান।
সুত্র আরো জানায়, প্রকল্প পরিচালক আনিছুর রহমান বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পের প্রকিউরমেন্ট অফিসার থাকাকালীন সময় অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট করেন যা দিয়ে তিনি রাজধানীর ফার্মগেট এলাকার রাজাবাজারে বিলাসবহুল ফ্লাট কেনেন এবং বসুন্ধরা আবাসিকে ২ হাজার স্কয়ার ফিটের বিলাশ বহুল ফ্লাট কিনে বর্তমানে বসবাস করছেন। যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকার অধিক। তদন্ত করলে এ সকল ঘটনার প্রমাণ মিলবে বলে সুত্রটি দাবি করে।
তবে এমন অসৎ কর্মকর্তা প্রকল্প পরিচালক থাকা নিয়ে অনেকের মাঝেই বিভিন্ন রকমের সমালোচনার জন্ম দিয়েছে। দ্রুত এ দুর্নীতিবাজ কর্মকর্তাকে প্রকল্প পরিচালকের উপর থেকে অপসারণ করে তার বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত পুর্ব্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেন নাম প্রকাশ না করার শর্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা।
তারা আরো জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরে এমন নারী লোভী মাতাল এবং দুর্নীতি পরায়ন কর্মকর্তা প্রকল্প পরিচালক হিসেবে থাকলে অধিদপ্তরের উন্নয়ন যেমন ব্যাহত হবে অন্যদিকে সরকারের সাফল্য ম্লান হয়ে যাবে। তাই তাকে অতিদ্রুত অপসারণ করা উচিত ।
এ সকল অভিযোগের বিষয়ে প্রকল্প পরিচালক আনিছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে সকল অভিযোগ মিথ্যা এবং একটি পক্ষ এ সব অপপ্রচার করছে বলে তিনি দাবী করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে

স্টাফ রিপোর্টার॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ধর্মভীরু মানুষ, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করি না। তবে একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। রোববার (৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ১৫ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু সেই পথেও অনেক বাধা আসছে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে। সাইবারওয়ারে সজাগ থাকতে হবে। একমাত্র বিএনপিই দেশকে সামনের দিকে নিয়ে যাবে। এ সময় আওয়ামী লীগের আমলে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, তরুণ সমাজের মন-মানসিকতার অনেক পরিবর্তন এসেছে। সবাই সর্বক্ষেত্রে পরিবর্তন চায়। নতুন বাংলাদেশের চিন্তা সবার মধ্যে এসেছে। পুরানো ধাঁচের রাষ্ট্রকাঠামো

আরও পড়ুন
language Change