তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নির্বাচনের পরে চট্টগ্রামে ১৪টি জাতিস্বত্তা নিয়ে সিএইচটি সম্প্রীতি জোটের আন্দোলনের ডাক

নির্বাচনের পরে চট্টগ্রামে ১৪টি জাতিস্বত্তা নিয়ে সিএইচটি সম্প্রীতি জোটের আন্দোলনের ডাক
পাঠক সংখ্যা
638

মো: মাসুদ রানাঃ

পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা পরিষদে-খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান-দীর্ঘদিন ধরে একটি সুপরিকল্পিত বৈষম্য, বঞ্চনা ও একচেটিয়া আধিপত্যের শিকার। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এ অঞ্চলে বসবাসরত সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনগোষ্ঠী আজও জেলা পরিষদের গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী পদ ভাইস চেয়ারম্যান থেকে বঞ্চিত। এই অবস্থা আর কোনোভাবেই মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া হবে না। এই প্রেক্ষাপটে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদে বাঙালি প্রতিনিধিত্ব ভাইস চেয়ারম্যান পদে নিশ্চিত করার দাবিতে রাজপথে নামার চূড়ান্ত আহ্বান জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট।

সিএইচটি সম্প্রীতি জোটের খাগড়াছড়ি জেলা প্রধান সমন্বয়ক মোঃ নিজাম উদ্দি বলেন-পার্বত্য চট্টগ্রাম কোনো বিচ্ছিন্ন ভূখণ্ড নয়, কোনো গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তিও নয়। এটি বাংলাদেশের অংশ। অথচ এখানে বছরের পর বছর ধরে বাঙালি জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে রাখা হয়েছে। জেলা পরিষদের ক্ষমতার কাঠামোকে একটি বিশেষ গোষ্ঠীর হাতে কুক্ষিগত করে রেখে যে বৈষম্যের রাজনীতি চালানো হচ্ছে, তার অবসান ঘটাতে এখন রাজপথ ছাড়া আর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন,
ভাইস চেয়ারম্যান পদে বাঙালি প্রতিনিধিত্ব কোনো অনুগ্রহ নয়-এটি আমাদের সাংবিধানিক অধিকার। সংবিধান সমতা, ন্যায্যতা ও সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে সেই সংবিধান বারবার লঙ্ঘিত হচ্ছে। এই লঙ্ঘনের বিরুদ্ধে যদি আজ আমরা না দাঁড়াই, তাহলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।
মোঃ নিজাম উদ্দিন বলেন, নির্বাচনের আগে নানা আশ্বাস, মিথ্যা প্রতিশ্রুতি আর শান্তির বুলি শুনিয়ে যারা ক্ষমতায় যেতে চায়, নির্বাচন শেষ হলেই যদি তারা আবার বাঙালি জনগোষ্ঠীর দাবিকে অগ্রাহ্য করে-তাহলে আমরা স্পষ্ট করে বলতে চাই, সেই অবহেলার জবাব দেওয়া হবে সংঘবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে।

তিনি বলেন, আমরা শান্তি চাই, কিন্তু বৈষম্যের শান্তি নয়। আমরা সম্প্রীতি চাই, কিন্তু অধিকার হরণ করে চাপিয়ে দেওয়া তথাকথিত সম্প্রীতি নয়। প্রকৃত শান্তি তখনই আসবে, যখন পার্বত্য চট্টগ্রামের প্রশাসন ও রাজনীতিতে বাঙালি জনগোষ্ঠীর ন্যায্য ও দৃশ্যমান প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। সিএইচটি সম্প্রীতি জোটের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন পরবর্তী সময়ে যদি তিন পার্বত্য জেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে বাঙালি প্রতিনিধিত্ব নিশ্চিত করা না হয়, তাহলে পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের সকল জাতিগোষ্ঠী সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ কিন্তু দুর্বার আন্দোলন, সমাবেশ, মানববন্ধন ও রাজপথভিত্তিক কর্মসূচি ঘোষণা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, যারা পার্বত্য চট্টগ্রামে একচেটিয়া কর্তৃত্ব কায়েম করে বাঙালি জনগোষ্ঠীকে দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করতে চায়, তাদের সেই স্বপ্ন এ অঞ্চলের মানুষ আর বাস্তবায়ন করতে দেবে না। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে-পিছপা হওয়ার প্রশ্নই ওঠে না। এটি কোনো ব্যক্তি বা দলের লড়াই নয়-এটি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠী অস্তিত্ব, মর্যাদা ও ন্যায্য অধিকারের লড়াই। রাজপথেই এই লড়াইয়ের ফয়সালা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নওগাঁ সীমান্তে ১৭৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

নওগাঁ সীমান্তে ১৭৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

নওগাঁ সংবাদদাতা: নওগাঁর পত্নীতলা উপজেলার তেপুকুরিয়া সীমান্ত থেকে ১৭৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। রোববার (২৭ জুলাই) ভোররাতে শীতলমাঠ বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব ফেনসিডিল উদ্ধার করেছে। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোর ৪টার দিকে হাবিলদার মো. আব্দুল খালেকের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ২৫৪/৩-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পত্নীতলা উপজেলার তেপুকুরিয়া এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এবং ফেলে যায় ১৭৪ বোতল ভারতীয় ফেনসিডিল। উদ্ধার করা ফেনসিডিল পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
language Change