তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড বিএনপির নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দিনব্যাপী পিঠা উৎসব ১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত -১ শেরপুরে গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত  নির্বাচনের পরে চট্টগ্রামে ১৪টি জাতিস্বত্তা নিয়ে সিএইচটি সম্প্রীতি জোটের আন্দোলনের ডাক বিশ্বকাপ ঘিরে পাকিস্তানের নতুন সিদ্ধান্ত আজ খুলনা-যশোরে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান তারুণ্যের প্রতীক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ যেসব এলাকায় আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আগুনে পুড়ল বিদ্যালয় এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে সিদ্ধান্ত আজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নিজ বাসা থেকে ধর্ম যার যার রাষ্ট্র সবার হাবিবুর রশিদ ইইউ র সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার দৌলতপুর সীমান্তে অস্ত্র-গুলিসহ চোরাকারবারী আটক বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত তফসিলেন পর থেকে আটকদের তথ্য জানাল আইএসপিআর স্বপ্নবাজ জাহাঙ্গীর আলম তালুকদার :সাধারণ জীবন থেকে অসাধারণ গল্প মধ্যরাতে জনপ্রিয় পরিচালকের বাসায় গুলি ঘটনা কী সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান পিরোজপুর-২ আসনের প্রার্থীর নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক

শবে বরাতের করণীয়-বর্জনীয় কী?

শবে বরাতের করণীয়-বর্জনীয় কী?
পাঠক সংখ্যা
638

মোঃ শাহ আলম ॥

হাদীস ও সুন্নাহর আলোকে মধ্য শাবানের রাত। শবে বরাতের তারিখ চলতি বছর ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার দিবাগত রাতে পালিত হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান বা শবে বরাত। ইসলামি আলেমদের মতে, এ রাতকে ঘিরে বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি পরিহার করে হাদীস ও সুন্নাহর আলোকে আমল করাই সঠিক পথ। হাদীসে এ রাতকে মধ্য শাবানের রাত বলা হয়েছে। সহীহ বর্ণনা অনুযায়ী, এ রাতে আল্লাহ তায়ালা মুশরিক ও হিংসাপোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করেন।
আলেমরা জানান, শবে বরাত ভাগ্য নির্ধারণের রাত নয়। কুরআনের সূরা দুখানে উল্লিখিত ‘বরকতময় রাত’ মূলত রমজানের শবে কদর।
এ রাতে ব্যক্তিগতভাবে নফল নামাজ, তওবা, ইস্তিগফার ও কুরআন তিলাওয়াত করা উত্তম। তবে দলবদ্ধ ইবাদত, ঘটা করে মিলাদ কিংবা নির্দিষ্ট নিয়মে বিশেষ নামাজের প্রমাণ সুন্নাহতে নেই।
শাবান মাসের ১৫ তারিখে রোজা রাখা আইয়ামে বীয হিসেবে মুস্তাহাব। পাশাপাশি শুধু শবে বরাতের ফজিলতের নিয়তে একটি রোজা রাখাও জায়েজ বলে মত দিয়েছেন আলেমরা।
অন্যদিকে হালুয়া-রুটি বিতরণ, আতশবাজি ফোটানো, কবরস্থানে মোমবাতি জ্বালানো ও শবে বরাতের বিশেষ নিয়তে গোসল—এসব কাজকে ইসলামি শরিয়তে বিদআত হিসেবে উল্লেখ করা হয়েছে।
আলেমদের আহ্বান—শিরক ও হিংসা পরিহার করে আল্লাহর ক্ষমা লাভের মধ্য দিয়েই শবে বরাতের প্রকৃত শিক্ষা বাস্তবায়ন করা হোক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পর্দা উঠল অমর একুশে বইমেলার

স্টাফ রিপোর্টার॥ ভাষার মাসের প্রথম দিনে পর্দা উঠল অমর একুশে বইমেলার। বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী এ বইমেলা বুধবার বিকালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তরুণদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা মাদকে না জড়ায়। বাংলা ভাষার সব বই অনুবাদের ব্যবস্থা করতে হবে। অমর একুশে বইমেলা ২০২৩ এর স্লোগান, ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। এবার বইমেলা সুবিশাল বিস্তৃতি নিয়ে হলেও আঙ্গিকগত কিছু পরিবর্তন করা হয়েছে। বইয়ের সব প্যাভিলিয়ন ও স্টল সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমির মূল অংশেই থাকছে। আর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অংশে থাকছে সব খাবারের দোকান, নামাজের স্থান, টয়লেট। এবার কোনো অবস্থাতেই মেলার বিভিন্ন অংশে খাবারের দোকান করতে দেওয়া হবে না। এবারের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১

আরও পড়ুন
language Change