তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা ‎আশুলিয়ায় বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতি'র অভিযোগ বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা

পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা

পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি চিঠি লিখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় পাঠানোর জন্য তেহরানের সম্ভাব্য আগ্রহের প্রতি ইঙ্গিত দিয়েছেন ইরানি কর্মকর্তারা, যা ২০১৫সালের যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ)-এর বিধানগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজ মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানির এক বৈঠকে প্রস্তাবটি তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, লারিজানি পুতিনের সঙ্গে ওই বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি ‘ব্যক্তিগত বার্তা’ পৌঁছে দেন। এতে পারমাণবিক সমঝোতার পথে একটি পদক্ষেপ হিসেবে এই ব্যবস্থার প্রতি ইরানের আগ্রহের কথা তুলে ধরা হয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই এই উদ্যোগের বিষয়টি সামনে এলো, বিশেষ করে ট্রাম্পের প্রশাসনের সময়, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি ও অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে তেহরানকে কঠোর হুঁশিয়ারি দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে একটি সমাধানে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে অতীতে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর কারণে ওয়াশিংটনের ওপর আস্থাহীনতার কথাও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

জানা যায়, তেহরান সম্পূর্ণভাবে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার পরিবর্তে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি আঞ্চলিক পারমাণবিক কনসোর্টিয়াম গঠনের পক্ষে। এতে ইরানের বাইরে সমৃদ্ধকরণ কার্যক্রম পরিচালনার প্রস্তাব রয়েছে।

এতে রাশিয়ার অবস্থান মধ্যস্থতাকারী হিসেবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন যে, ইরানের ইউরেনিয়াম সংরক্ষণ বা প্রক্রিয়াকরণ নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে।

পেসকভ বলেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পক্ষের উদ্বেগ বিবেচনায় নিয়ে উত্তেজনা কমাতে প্রস্তুত রয়েছে মস্কো।
এই প্রস্তাবটি জেসিপিওএ-তে রাশিয়ার ভূমিকার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ, যেখানে ইরানের অতিরিক্ত সমৃদ্ধ পারমাণবিক উপাদান রাশিয়ার কাছে হস্তান্তর করা হয়েছিল।

এদিকে আয়াতুল্লাহ খামেনি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসন গোটা অঞ্চলজুড়ে একটি বৃহত্তর সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। এছাড়া ইরানি কর্মকর্তারা পুনর্ব্যক্ত করেছেন, আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকবে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন নিয়ে কোনো আলোচনা হবে না।

সংবেদনশীল বিষয় হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে এক আরব কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, মিশর, কাতার, তুরস্ক ও ওমানের মধ্যস্থতায় আগামী শুক্রবার তুরস্কে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস দুটি সূত্রের বরাতে জানিয়েছে, পারমাণবিক ইস্যুতে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ইস্তাম্বুলে মার্কিন দূত স্টিভ উইটকফের বৈঠক হওয়ার কথা রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ককে ওএসডি করে বদলি

২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ককে ওএসডি করে বদলি

কুড়িগ্রাম প্রতিনিধি: উওরের অবহেলিত জেলা কুড়িগ্রাম এজেলা একমাত্র চিকিৎসার নির্ভরযোগ্য ও ভরসার স্থান কু‌ড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লের সেখানেই এতোদিন ক্ষমতাও আধিপত্য বিস্তার করে ঘাপটি মেরে বসে ছিলো এই তত্ত্বাবধায়ক ডা. মো. শ‌হিদুল্লাহ‌ লিংকন তবে ওনার ওএস‌ডি করা হ‌য়ে‌ছে এই খবরে জনমনে স্বস্তি বিরাজ করছে । সেই স‌ঙ্গে স্বাস্থ‌্য অধিদপ্তরের ওএসডিকৃত তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ‌কে ওই পদে স্থলাভিষিক্ত করা হয়। সোমবার (১১ আগস্ট) রাষ্ট্রপ‌তির আদেশক্রমে স্বাস্থ‌্য ও প‌রিবার কল‌্যাণ মন্ত্রণাল‌য়ের যুগ্মস‌চিব সান‌জীদা শার‌মিন স্বাক্ষ‌রিত এক প‌ত্রে এ আদেশ জা‌রি ক‌রেন। ওই প‌ত্রে ডা. মো. শ‌হিদুল্লাহ‌কে গাইবান্ধার ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে বদলি করা হয়। আগামী ১৭ আগস্ট বদলীকৃত কর্মস্থ‌লে যোগদান না কর‌লে পরবর্তী কর্মস্থ‌লে তা‌কে ওই পদ থে‌কে অবমুক্ত করা হ‌বে ব‌লেও উল্লেখ করা হয়। জানা যায়, গত ২০২১ সা‌লে

আরও পড়ুন
language Change