তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের অংশ বিশেষ প্রচারের অভিযোগ দেশে ভয়াবহ হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু অনিবন্ধিত অনলাইন পোর্টালের জন্য দুঃসংবাদ খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ২ মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল প্রস্তাব করা হয়েছে রংপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন পাটালি গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেফতার  ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা   ১৭ বছর পরও অমলিন পপসম্রাট মাইকেল জ্যাকসন দেশের বাজারে আবারও কমলো সোনার দাম চট্টগ্রাম বন্দরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা: প্রধানমন্ত্রী মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ দুই দিনের রিমান্ডে আলভী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি চক্র গোয়েন্দা নজরদারিতে গ্রেফতারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক

হত্যা মামলার আসামির ডাকে দুবাই গেলেন সাকিব

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

আরাভ জুয়েলারি শপ উদ্বোধনী অনুষ্ঠানে। আসছি ১৫ তারিখ। শপ ১৬, বিল্ডিং ৫, হিন্ড প্লাজা, নিউ গোল্ড শপ, দুবাই। আপনারা আসছেন তো?’ ভিডিওবার্তায় দুবাইয়ে আরাভ জুয়েলার্স নামে একটি শোরুমের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে এভাবেই আমন্ত্রণ জানাতে দেখা যায় বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে। তার এই বিজ্ঞাপনী বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হচ্ছে। সাকিবের এই ভিডিওবার্তাটি ওই জুয়েলারির স্বত্বাধিকারী খুনের আসামী আরাভ খানের ফেসবুক পেজ থেকে গত ৩ ফেব্রুয়ারি শেয়ার করা হয়।

সেখানে তিনি লিখেছেন, ‘ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ক্রিকেটার সাকিব আল হাসান ইজ কামিং অন ফিফটিনথ মার্চ, টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি- ফর দ্য ওপেনিং সেরিমনি অব আরাভ জুয়েলার্স ইন দুবাই। ওপেনিং সেরিমনি টাইম সেভেন পিএম। এভরিওয়ান ইজ ইনভাইটেড অ্যান্ড রিকোয়েস্ট টু শেয়ার দিজ উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। থ্যাংক ইউ!’ একই পোস্টে বাংলায় লেখা হয়- ‘কোনোদিন কাউকে শেয়ার করতে বলিনি আমার কোনো পোস্ট। দয়া করে এই পোস্টটি শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি সবাইকে ইনভাইট করবেন।

শুধু সাকিব নন, আরাভ খানের জুয়েলারি শপের উদ্বোধন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ভিডিওবার্তা দিয়েছেন ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েল, শ্রীলঙ্কা জাতীয় দলের পেসার উসুরু উদানা, ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ওপেনার এভিন লুইস, সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রোহান মোস্তফা, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই, পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আমিরসহ অনেকে।
বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, গায়ক নোবেল, রুবেল খন্দকার, বেলাল খান, জাহেদ পারভেজ পাভেল এই জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে দুবাই যাচ্ছেন বলে তারাও ভিডিওবার্তায় জানিয়েছেন। একই রকম ভিডিওবার্তায় আলোচিত কনটেন্ট নির্মাতা হিরো আলম জানিয়েছেন, তিনিও একই অনুষ্ঠানে অংশ নিতে দুবাই যাবেন। ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে আরাভ খান তার দুবাইয়ের বাড়িতে নিজের মাজরা থেকে নিয়ে আসা মায়া হরিণ জবাই করে শুভাকাঙ্ক্ষীদের নিয়মিত দাওয়াত খাওয়াচ্ছেন। এ নিয়ে তিনি নিয়মিত ফেসবুক লাইভও করছেন।


সাকিব গতকালই (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে দুবাইয়ের পথে পাড়ি জমান। কিন্তু এতটা পথ তিনি উড়ে গেলেন কার ডাকে? সাকিব ভালো করে জানেন তো সেটা? এ প্রশ্ন ওঠার পেছনে যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে।

সবার ভাবতে হয়তো ভালো লাগবে, একজন বাঙালি কীভাবে দুবাইয়ে এত বড় একটি জুয়েলারি শপ গড়ে তুলেছেন! যেটির উদ্বোধনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটারসহ বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকা উপস্থিত থাকছেন। দৃষ্টিনন্দন একটি বাড়িতে বাংলাদেশি জুয়েলারি ব্যবসায়ীদেরও ভিড় জমে যাবে। কিন্তু এই আলো ঝলমলে পর্দার আড়ালে লুকানো রয়েছে অন্ধকারের এক অজানা কাহিনি।

আরাভ খানের জুয়েলারি শপের উদ্বোধনের একটি প্রতিবেদন দেশের প্রতিষ্ঠিত একটি জাতীয় দৈনিকের অনলাইনে গত ১১ মার্চ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে তাকে একসময়ের চলচ্চিত্র অভিনেতা বলে উল্লেখ করা হয়। কিন্তু কয়েকজন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ নামে কোনো অভিনেতাকে চেনেন না বলে জানান। উদ্বোধনের অপেক্ষায় থাকা ওই প্রতিষ্ঠান নিয়ে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল আরাভ খানের বক্তব্য প্রচার করে, যেখানে তাকে বাংলাদেশি ব্যবসায়ী উল্লেখ করা হয়। যেখানে আরাভ জুয়েলার্সের লোগোটি ৪১ কোটি টাকারও বেশি খরচ করে ৬০ কেজি স্বর্ণ দিয়ে বানানো হয়েছে বলে জানানো হয়। যেখানে আরাভ খান বলেছেন, ‘আমরাও ইন্ডিয়া থেকে কম না। এটা যাতে আমরা দেখাতে পারি… ইনশা আল্লাহ। আমি সেই সব থিঙ্কিং নিয়ে বাংলাদেশের জন্য এটা করেছি।

কিন্তু খটকা দেখা দেয় তার ফেসবুক পেজ থেকে শেয়ার করা কিছু পোস্টে। একটি পোস্টে আরাভ খান একটি বাড়ি দেখিয়ে বলছেন, ‘এটি গ্রামের বাড়ি, কিন্তু গোপালগঞ্জ নয়।’ একটি বিএমডব্লিউ মোটরসাইকেল নিয়ে মাছ কিনতে যাওয়ার ভিডিও শেয়ার করেছেন। রাস্তার ট্যাক্সিক্যাব, সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক ও সবশেষ বাজার দেখে বোঝা গেল এটি কলকাতার কোথাও। এতে সন্দেহ জাগে- কে এই আরাভ খান? কী তার আসল পরিচয়?
এই আরাভ খানকে নিয়ে অনুসন্ধান শুরু করে। এতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানা যায়, আরাভ খান নামের মানুষটি প্রকৃতপক্ষে বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ার আশুতিয়া গ্রামের রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়। তার বাবার নাম মতিউর রহমান মোল্লা। পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মো. মামুন এমরান খান হত্যা মামলার পলাতক আসামি এই আরাভ খান। ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে তিনি দুবাইয়ে কয়েক বছর অবস্থান করছেন। তার পাসপোর্ট নম্বর ইউ ৪৯৮৫৩৮৯। শুধু আরাভ খানই নন, তার স্ত্রী সাজেমা নাসরিন এবং কথিত বাবা-মায়ের পাসপোর্টও ভারতীয়।

আরাভ খানের ভারতীয় পাসপোর্টের তথ্য বলছে, তার বাড়ি পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর। কথিত বাবা জাকির খানের ঠিকানা উল্লেখ করা হয়েছে কন্দর্পপুর, রাজপুর সোনারপুর (এম), গড়িয়া, দক্ষিণ ২৪ পরগনা। কিন্তু সেখানে খোঁজ লাগিয়ে তার কোনো হদিস মেলেনি। এলাকার অন্তত ২০ জনের সঙ্গে কথা বলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের বক্তব্য- এ নামে কাউকে তারা এলাকায় দেখেননি। ছবি দেখানোর পর প্রতিবেশীরাও চিনতে পারেননি।

পুলিশ সূত্র বলছে, ২০১৮ সালে মামুন এমরান খানকে হত্যার পর পেট্রোল ঢেলে লাশ পুড়িয়ে গাজীপুরে বনের ভেতরে ফেলে দেয় দুষ্কৃতকারীরা। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় ২০১৯ সালের ৩১ মার্চ অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর ঢাকার ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার শুরু হয়। এ মামলার ৬ নম্বর আসামি হলেন রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়। ওই সময় থেকেই তিনি পলাতক। পরে জানা যায়, যোগসাজশের মাধ্যমে প্রকৃত আসামি রবিউলের পরিবর্তে জেলে গেছেন চাঁদপুরের কচুয়া উপজেলার আইনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে আবু ইউসুফ লিমন। একাধিক গণমাধ্যমে ওই খবরও প্রচার হয়। ক্রিকেট খেলার স্বপ্নে বিভোর লিমন জাতীয় দলে সুযোগ পাওয়ার প্রলোভনে রবিউলের পরিবর্তে হত্যা মামলার হাজিরা দিতে আদালতে যান। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, রবিউল ইসলামের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার আশুতিয়া গ্রামে। বাবা মতিউর রহমান মোল্লা এবং মা লাকি বেগম। পুলিশের তদন্তেও এর সত্যতা মেলে। ওই তদন্তে বলা হয়, প্রকৃত আসামি রবিউলের সঙ্গে যোগসাজশে আবু ইউসুফ লিমন নিজেকে আসামি পরিচয় দিয়ে আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করে অপরাধ করেছেন। এটি প্রতারণা। এরপর লিমনের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (খিলগাঁও জোনাল টিম) অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহিদুর রহমান বলেন, রবিউল দীর্ঘ ১৩ বছর ধরে বাড়িতে আসে না। শুনেছি সে এখন দুবাই থাকে, এখন সেখানে স্বর্ণের ব্যবসা করে। তার বিরুদ্ধে পুলিশ হত্যাসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। শুনেছি কয়েকদিন আগে তার মা-বাবাকে দুবাই নিয়ে গেছে। অনেক টাকা-পয়সার মালিক হলেও গ্রামের বাড়িতে কোনো বাড়িঘর তৈরি করেনি। ওর দুটি বোন আছে। তাদের বাগেরহাটের মোল্লাহাটে বিয়ে হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সেখানকার এক প্রতিবেশী জানান, রবিউলের বাবা মাছ বিক্রি করতেন। তা দিয়ে সংসার চলত। সেই রবিউল কীভাবে এত টাকার মালিক হলেন তা তাদের জানা নেই।

এদিকে দুবাইয়ের অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস। তিনি এখন দুবাইয়ে অবস্থান করছেন। ঘটনার বিস্তারিত তুলে ধরে জানতে চাইলে তিনি ফোনে বলেন, আরাভ খানের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা তেমন নেই। তবে কয়েক বছর ধরে শোবিজ অঙ্গনে ঘোরাঘুরির কারণে তার সঙ্গে পরিচয়। সম্প্রতি দুবাই থেকে আরাভ খানের ম্যানেজার পরিচয়ে একজন ফোন করে অনুষ্ঠানটি উপস্থাপনার প্রস্তাব দেন। বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপস্থাপনার কারণে তার প্রস্তাবটি গ্রহণ করি। এরপর জানতে পারলাম সাকিব আল হাসানও অনুষ্ঠানে যোগদান করবেন। তখন তাদের নিশ্চিত করি যে, অনুষ্ঠানটি আমি উপস্থাপনা করব। কারণ সাকিব আল হাসান বাংলাদেশের আন্তর্জাতিক তারকা। তিনি থাকা মানে কোনো সমস্যা নেই। এরপর সাকিবের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে জানান, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা শেষে তিনি ১৫ মার্চ দুবাই যাবেন।

আরাভ জুয়েলার্সের উদ্বোধন অনুষ্ঠানের এ আয়োজন নিয়ে সেখানে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। দুবাইয়ে দীর্ঘদিন ধরে বসবাসরত কয়েকজন বাংলাদেশির সঙ্গে কথা বলে জানা যায়, নিউ গোল্ড সুক এলাকায় আরাভ জুয়েলার্স যে সাজসজ্জা ও আয়তন নিয়ে চালু হচ্ছে, তাতে বড় অঙ্কের অর্থের বিনিয়োগ হয়েছে। দুবাইয়ে এর আগে এত বড় আয়োজন করে কোনো বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্বোধন হয়নি। সে কারণে প্রতিষ্ঠানটির মালিকানা নিয়ে বাঙালি কমিউনিটির মধ্যে বেশ কৌতূহল ও আলোচনা রয়েছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

ডেস্ক রিপোর্টঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা ১০মিনিটে গফরগাঁও স্টেশনে প্রবেশের আগে জন্মেজয় এলাকায় দুর্বৃত্তরা ২০ফুট রেললাইন সরিয়ে ফেলায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। তবে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী জানিয়েছে ওই এলাকার ২০ফুট রেললাইন সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়র আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়ে গেছে। তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, ২০ফুট রেললাইন সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ইঞ্জিনসহ

আরও পড়ুন
language Change