তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি

ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মুগদা এলাকায় পুলিশ পরিচয়ে পণ্যবাহী পিকআপ থামিয়ে ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাতদলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। এসময় লুণ্ঠিত পিকআপ ভ্যানের কেটে ফেলা সম্পূর্ণ অংশ এবং লুট হওয়া অ্যালুমিনিয়ামের মালামাল উদ্ধার করা হয়। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) মুগদা থানা পুলিশের একটি দল যাত্রাবাড়ীর মাতুয়াইল ও ডেমরা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি জামালপুরের ব্যবসায়ী মো. মুন্না মিয়া (৪০) ঢাকা থেকে ১০ লাখ টাকার অ্যালুমিনিয়ামের মালামাল (সার্কেল, পাতিল ও কেতলি) কিনে একটি মিনি পিকআপে (ঢাকা মেট্রো-ন-১৭-৯২৫৮) করে জামালপুরের উদ্দেশে রওনা হন।

২ ফেব্রুয়ারি রাত আনুমানিক দেড়টার দিকে মুগদা থানাধীন টিটিপাড়া এনএস সিএনজি পাম্পের সামনে পৌঁছালে একটি কালো রঙের হাই-এস গাড়ি তাদের গতিরোধ করে।
ওই গাড়ি থেকে ৮-১০ জন ব্যক্তি নেমে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চান। চালক আল আমিন (২৬) কাগজপত্র দেখালে তাকে এবং ব্যবসায়ী মুন্না মিয়াকে জোরপূর্বক নামিয়ে ডাকাতদের গাড়িতে তুলে চোখ-হাত বেঁধে ফেলা হয়। এরপর তাদের মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে খিলগাঁও ফ্লাইওভারে ফেলে দিয়ে পণ্যবোঝাই পিকআপ নিয়ে তারা পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী মুন্না মিয়া বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি মুগদা থানায় একটি ডাকাতি মামলা (মামলা নম্বর-০৬) দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই (নিরস্ত্র) মো. সাখাওয়াত হোসেন। তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দলটি যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার ‘নজরুল বডি বিল্ডার্স’ নামক গ্যারেজে অভিযান চালায়। সেখানে ডাকাতি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে মো. রাব্বি (২৩), মো. রুমান (২৭), মো. জাহাঙ্গীর আলম (৩৭) ও মো. পলাশ ওরফে হাসানকে (৩২) গ্রেপ্তার করা হয় এবং পিকআপের খণ্ডিত অংশ জব্দ করা হয়। পরবর্তী সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরার বড়ভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মো. কাদির (৫০) ও মো. হাসান আলীকে (৪০) গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুনরায় মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া ৩টি বড় অ্যালুমিনিয়ামের ডেক-পাতিল, একটি কলস ও একটি জগ উদ্ধারসহ ডাকাত দলের আরো তিন সদস্য মো. আব্দুল হালিম (৩০), মো. মামুনুর রশিদ (৪২) ও মো. নয়ন বেপারীকে (২৫) গ্রেফতার করা হয়।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব কালের কণ্ঠকে জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকত দলের সক্রিয় সদস্য। দলটি দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কালো রঙের হাই-এস গাড়ি ব্যবহার করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে ডাকাতি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাড

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আন্তঃধর্ম সংলাপ বিষয়ক বিভাগের (ডিকাস্টেরি) কার্ডিনাল প্রিফেক্ট জর্জ জ্যাকব কুভাকাড সাক্ষাৎ করেন। শনিবার রোমে তাদের সাক্ষাৎ হয়। এছাড়া এদিন রোমে উরুগুয়ের পররাষ্ট্র মন্ত্রী মারিও লুবেটকিনও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেন। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এবং পরে প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। যাদের মধ্যে ছিলেন-জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট মন্টেনেগ্রো, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস, ইকুয়েডরের প্রেসিডেন্ট, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, হন্ডুরাসের প্রধানমন্ত্রী, আইসল্যান্ডের প্রেসিডেন্ট, পর্তুগালের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও রানি, বেলজিয়ামের প্রধানমন্ত্রী, মোনাকোর প্রিন্স দ্বিতীয় অ্যালবার্ট,

আরও পড়ুন
language Change