তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক

বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্ক

আইসিসি যৌক্তিক দাবি না মানায় টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। আর এর প্রতিবাদে ভারত ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দুই দেশের এই সিদ্ধান্ত নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হলেও সমর্থন জানিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন। সেই সঙ্গে আইসিসির কঠোর সমালোচনা করেছেন তিনি। মূলত, বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিলেও বিসিসিআই রহস্যজনকভাবে তার চুক্তি বাতিল করে। এর প্রতিবাদে এবং নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়।

বাংলাদেশ ও পাকিস্তানের প্রশংসা করে নাসির বলেন, বাংলাদেশ তাদের খেলোয়াড় (মোস্তাফিজ)-এর জন্য রুখে দাঁড়িয়েছে, এটি আমার ভালো লেগেছে। পাকিস্তানও যে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, সেটাও ইতিবাচক। কাউকে না কাউকে তো বলতে হবে যে অনেক হয়েছে, এবার রাজনীতি বন্ধ করে আমাদের ক্রিকেট খেলতে দিন।

আইসিসি কঠোর অবস্থান নিয়ে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকেই বাদ দিয়ে দেয়। এই পরিস্থিতিতে ক্রিকেটের ভেতরে ঢুকে পড়া রাজনীতির তীব্র সমালোচনা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন। তিনি বলেন, আমার প্রশ্ন একটাই-আইসিসি কি ভারতের ক্ষেত্রেও এমন কঠোর হতে পারতো? যদি ভারত সরকার টুর্নামেন্টের এক মাস আগে বলত তারা নির্দিষ্ট কোনো দেশে খেলতে যাবে না, তবে কি আইসিসি তাদের টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ার সাহস দেখাত? সব পক্ষই কেবল কাজের স্বচ্ছতা ও সমতা চায়।

তিনি আরও বলেন, ভারত সমর্থকরা হয়তো বলবেন, আমাদের টাকা আছে তাই আমরাই শক্তিশালী। কিন্তু ক্ষমতার সাথে দায়িত্বও আসে। আপনি যদি বারবার বাংলাদেশ বা পাকিস্তানের মতো দেশগুলোকে কোণঠাসা করেন, তবে তাদের ক্রিকেটের মান কমে যাবে। ভারত-পাকিস্তান বা ভারত-বাংলাদেশ ম্যাচগুলো যে এখন একপাক্ষিক হয়ে যাচ্ছে, তার কারণ এটাই। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে, তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে না। যদিও বিসিসিআই দাবি করছে তারা ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা যাবে, কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার দেশের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিয়েছেন।

সব মিলিয়ে, মাঠের ক্রিকেটের চেয়ে এখন মাঠের বাইরের কূটনীতিই বড় হয়ে দাঁড়িয়েছে। ২০টি দলের এই মহাযজ্ঞ শুরুর আগেই এমন অচলাবস্থা ক্রিকেটের ভবিষ্যতের জন্য এক অন্ধকার সংকেত বলে মনে করছেন নাসের হুসেইন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। সোমবার (৫ মে) বেলা ১১টায় এ প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, স্বাস্থ্যখাত সংস্কার কমিশন বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন পেশ করেছে। ২০২৪ সালের ১৭ নভেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্যবিশিষ্ট স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনের সদস্য করা হয় অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ডা. লিয়াকত আলী, অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. নায়লা জামান খান, সাবেক সচিব এস এম রেজা, অধ্যাপক ডা. মোজাহেরুল হক, ডা. আজহারুল ইসলাম খান, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, ডা.

আরও পড়ুন
language Change