তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ

৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্ক

আইপিএলে চড়া দামে বিক্রি হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত খেলা হয়নি। যার জেরে ঘটে গেছে পুরো বাংলাদেশ দলের বিশ্বকাপ বয়কটের ঘটনা। তবে আইপিএলে খেলা না হলেও মোস্তাফিজুর রহমান খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে পিএসএল।

একাদশ মৌসুমের জন্য বাংলাদেশ জাতীয় দলের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। আজ ৫ ফেব্রুয়ারি এই চুক্তির ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজকে তারা কিনেছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা।এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা এই চুক্তিকে কৌশলগত ও আবেগঘন সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘একবার কালান্দার্স হলে, চিরকাল কালান্দার্স। মোস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের পরিবারের একজন সদস্য। তাকে আবার ড্রেসিংরুমে ফিরিয়ে আনতে পেরে আমরা দারুণ আনন্দিত। তার অভিজ্ঞতা ও দক্ষতা পিএসএল ১১-তে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় ভূমিকা রাখবে।’

মোস্তাফিজের অন্তর্ভুক্তিতে লাহোর কালান্দার্সের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হলো। এর আগে দলটি তাদের মূল খেলোয়াড়দের মধ্যে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং তরুণ প্রতিভা মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে। উল্লেখ্য, গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ খেললেও আসন্ন পিএসএল মৌসুমের জন্য এই তিনজনের কাউকেই রিটেইন করেনি ফ্র্যাঞ্চাইজিটি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ডিএনএ টেস্টের পর হারিছ চৌধুরীর দেহাবশেষ মেয়ের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার:  ডিএনএ পরীক্ষা শেষে প্রয়াত বিএনপি নেতা হারিছ চৌধুরীর দেহাবশেষ তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীর কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। শনিবার রাত ১১টা ১০মিনিটে হস্তান্তরের পর দেহাবশেষ নিয়ে যাওয়া হয় সিলেটে। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর হারিছ চৌধুরী মৃত্যুবরণ করেন। সে সময় আওয়ামী লীগ সরকার তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যিন মাদ্রাসা কবরস্থানে দাফন করে। গত ৫ সেপ্টেম্বর পরিচয় নিশ্চিতের জন্য একটি রিট আবেদন করেন হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন। শুনানী শেষে কবর থেকে দেহাবশেষ তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেন হাইকোর্ট। এর প্রেক্ষিতে গত ১৬ অক্টোবর মৃতদেহটি উত্তোলন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগ পরিচয় নিশ্চিত করার পর হারিছ চৌধুরীর দেহাবশেষ নিতে আসেন মেয়ে ব্যরিস্টার সামিরা

আরও পড়ুন
language Change