ডেস্ক রেপোর্টঃ
ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের মোট ভোটকেন্দ্রের মধ্যে ১৮ শতাংশ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে এর মধ্যে ঢাকা-১৪ ও ১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।
শনিবার সকালে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর বলেন নিরাপত্তা নিশ্চিতে ভোটারদের নির্বিঘ্নে আসা-যাওয়ার বিষয়ে সজাগ রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অধিক ঝুঁকিপূর্ণ মধ্যম ও সাধারণ-এই তিন ভাগে ভোটকেন্দ্র চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নির্বাচনকালীন পেশাদারত্ব বজায় রেখে সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য পেলে তা প্রাথমিক যাচাই না করে উসকানি দেওয়া উচিত হবে না। নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও নিরাপত্তা দেবে সেনাবাহিনী। এ ছাড়া সংবাদকর্মীরা কোথাও ঝুঁকি দেখলে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করেন ক্যাম্প কমান্ডার।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত