তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান

নির্বাচনী সহিংসতা রোধে চাই কার্যকর উদ্যোগ

নির্বাচনী সহিংসতা রোধে চাই কার্যকর উদ্যোগ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত দেড় মাসে ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রার্থীর ওপর আক্রমণের ঘটনা ঘটেছে ১৫টি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পাঁচটি। সোমবার (২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব পরিসংখ্যান তুলে ধরা হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন হলো উৎসবের নাম। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এই উৎসবের সাথে ‘সহিংসতা’ শব্দটি যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত জানমালের যে ক্ষয়ক্ষতি আমরা প্রতিনিয়ত দেখে আসছি, তা কেবল দুঃখজনকই নয় বরং গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী। জনমানুষের ম্যান্ডেট পাওয়ার লড়াই কেন রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হবে, সে প্রশ্ন আজ প্রতিটি সচেতন নাগরিকের।

নির্বাচনী সহিংসতা কমানোর জন্য সবার আগে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক দলগুলোকে কেবল মুখে নয়, অন্তরে বিশ্বাস করতে হবে যে শ্রেষ্ঠত্বের প্রমাণ পেশিতে নয়, বরং জনসমর্থনে। দলগুলোর উচ্চপর্যায় থেকে তৃণমূল পর্যন্ত শান্তি বজায় রাখার কঠোর নির্দেশনা থাকতে হবে। কোনো কর্মী বা সমর্থক সহিংসতায় জড়ালে দল থেকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে তা অপরাজনীতি রোধে সহায়ক হবে।

দ্বিতীয়ত, নির্বাচন কমিশনের (ইসি) স্বাধীনতা ও নিরপেক্ষতা এখানে মূল চাবিকাঠি। কমিশনকে কেবল একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকলে হবে না, বরং তাদের কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে ব্যবহার করা এবং যেকোনো উত্তেজনাকর পরিস্থিতিতে দ্রুত ও পক্ষপাতহীন পদক্ষেপ নেওয়া ইসির অন্যতম প্রধান দায়িত্ব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে আগাম নিরাপত্তা নিশ্চিত করা গেলে বড় ধরনের সহিংসতা এড়ানো সম্ভব।

তৃতীয়ত, অবৈধ অস্ত্রের ঝনঝনানি রোধে শূন্য সহনশীলতা দেখাতে হবে। নির্বাচনের আগে ও পরে অবৈধ অস্ত্র উদ্ধার এবং লাইসেন্সকৃত অস্ত্রের অপব্যবহার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা জরুরি। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে যারা দাঙ্গা বা সহিংসতা উসকে দেয়, তাদের কঠোর নজরদারির আওতায় আনতে হবে। আধুনিক প্রযুক্তির সাহায্যে ডিজিটাল অপপ্রচার রোধ করা এখন সময়ের দাবি।ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণই পারে সহিংসতামুক্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে। নাগরিক সমাজ ও গণমাধ্যমকে একটি ভয়হীন পরিবেশ তৈরিতে সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হোমনায় বৃক্ষরোপণ ও ব্লাড গ্রুপিং প্রোগ্রাম এর শুভ উদ্বোধন

মোঃ আবুল কালাম আজাদ,হোমনা : কুমিল্লার হোমনায় দৌলতপুর-১সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ব্লাড গ্রুপিং প্রোগ্রাম এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার একুশে সেপ্টেম্বর সকাল ১১ঘটিকার সময় ছলিমউদ্দিন রাজিয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর-১সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও ব্লাড গ্রুপিং প্রোগ্রামের কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা পৌর মেয়র এড মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউট( সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) এর পরিচালক মোঃ গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার, কুমিল্লা অঞ্চলের ডিআরসি (সিডি) মোঃ ফছিহ্উর রহমান, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীমউদ্দিন সওদাগর, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার,

আরও পড়ুন
language Change