তারিখ লোড হচ্ছে...

‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা

টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে

টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি। এ জন্য বুধবার ১১ ফেব্রুয়ারি ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরপর শুক্র ১৪ ফেব্রুয়ারি ও শনিবার ১৫ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি। লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ অফিসও বন্ধ। কিন্তু জরুরি খরচ থেমে থাকে না। এমন পরিস্থিতিতে আগে থেকে জানা কিছু উপায় কাজে লাগাতে পারেন। কারণ যেকোনো সময় টাকার প্রয়োজন হতে পারে। টানা ছুটিতে টাকার সংকট এড়াতে মূল কথা হলো-আগাম প্রস্তুতি আর ডিজিটাল সেবার সঠিক ব্যবহার। এবার দেখা যাক টানা ছুটিতে টাকার প্রয়োজন হলে কী করবেন।

১. মোবাইল ব্যাংকিংয়ে ভরসা রাখুন

বিকাশ, নগদ, রকেট-এই সেবাগুলো ছুটির দিনেও সচল থাকে। প্রয়োজনে টাকা লেনদেন, বিল পরিশোধ বা আত্মীয়ের কাছ থেকে টাকা নেওয়া-দেওয়া করা যায়। তবে মনে রাখবেন, গত রোববার দিবাগত রাত ১২টার পর থেকে ভোটের দিন রাত ১২টা পর্যন্ত বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস সীমিত করা হয়েছে। একসঙ্গে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না। দিনে ১০ হাজার টাকা পাঠাতে পারবেন। তবে পেমেন্ট সেবা চালু আছে। এতে কেনাকাটা করা যাবে।

২. এটিএম ব্যবহারের পরিকল্পনা করুন

ছুটির আগে কাছাকাছি একাধিক এটিএমের অবস্থান জেনে রাখুন। সরকারি ছুটিতেও এটিএম সেবা চালু থাকে। মনে রাখবেন, টানা ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা থাকে না। অতীতের ছুটিতে এমন অভিজ্ঞতা অনেকের হয়েছে। তাই একটি এটিএম বুথে টাকা না পেলে অন্য এটিএম বুথেও খোঁজ নেবেন।

৩. ক্রেডিট কার্ডের সুবিধা বুঝে নিন

অত্যন্ত জরুরি হলে ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়। তবে বিল পরিশোধের সময়সীমা ও সুদের হার আগে জেনে নেওয়া জরুরি। ক্রেডিট কার্ডের মাধ্যমে যেকোনো সেবা ও পণ্য কেনার বিল পরিশোধ করতে পারেন।

৪. ডিজিটাল বিল ও কেনাকাটায় অগ্রাধিকার দিন

বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেটসহ অনেক বিল এখন অনলাইনে দেওয়া যায়। এতে নগদ টাকার চাপ কমে।

৫. আগে থেকেই জরুরি তহবিল গড়ে তুলুন

লম্বা ছুটিতে টাকার প্রয়োজন মেটাতে আগে থেকেই জরুরি তহবিল গড়ে তুলুন। বাসায় বাড়তি নগদ টাকা রাখতে পারেন। এতে টেনশনমুক্ত থাকা যায়। অবশ্য অনেকে এই লম্বা ছুটিতে বাসায় বাড়তি টাকা রেখে দেন, যা বিপদ–আপদে কাজে লাগে।

৬. অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন

ছুটিতে বেড়ানো বা কেনাকাটার আগে বাজেট ঠিক করুন। পরিকল্পনা মন্ত্রণালয় ও বিবিএসের তথ্য বলছে, উৎসব ও ছুটিতে পারিবারিক খরচ স্বাভাবিক সময়ের চেয়ে বাড়ে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জলবায়ু অর্থায়নে আঞ্চলিক ন্যায্যতা বিবেচনায় আসেনি: সিপিআরডি’র গবেষণা

দৈনিক সবুজ বাংলাদেশ ডেক্স॥ দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের খরাপ্রবণ এলাকাগুলোতে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়ন করা হচ্ছে না বলে এক গবেষণায় উঠে এসেছে। শনিবার (৫ অক্টোবর) ঢাকার গুলশানে সিক্স সিজন হোটেলে সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) আয়োজিত এক সেমিনারে এ গবেষণার ফলাফল তুলে ধরা হয়। গবেষণায় দেখা যায়, দেশের খরাপ্রবণ উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে বরাদ্দ পাওয়া প্রকল্পের সংখ্যা এবং অর্থের পরিমাণ তুলনামূলকভাবে কম। খরাপ্রবণ এলাকায় মাত্র ১৪৩টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যেখানে উপকূলীয় চট্টগ্রাম ও বরিশাল বিভাগে প্রকল্পের সংখ্যা ২৮১। ২০২২-২৩ অর্থবছরে জাতীয় জলবায়ু বাজেট থেকে মাত্র ৬৩টি প্রকল্প বরাদ্দ দেয়া হয়েছে উত্তরাঞ্চলে, যা স্পষ্টতই জলবায়ু অর্থায়নে আঞ্চলিক ন্যায্যতার ঘাটতি প্রকাশ করছে।গবেষণাটি পরিচালিত হয় সিপিআরডি ও হেক্স/ইপিইআর-এর সহযোগিতায়। গবেষণার অংশ হিসেবে দিনাজপুর, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ,

আরও পড়ুন
language Change