আন্তর্জাতিক ডেস্কঃ
মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে বৃহৎ এক অভিযানে ২২২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগ জেআইএম। রোববার ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় শুরু হওয়া অভিযান বিকাল ৫টা পর্যন্ত চলে। অভিযানে ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় নিবন্ধন জেপিএন জনশক্তি বিভাগ জেটিকে এবং নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড সিআইডিবি এর মোট ৬৪ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ জানান অভিযানকালে মোট ৩১৬ জন বিদেশিকে তল্লাশি করে ২২৬ জনকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির মধ্যে বাংলাদেশি রয়েছেন ২২২ জন ইন্দোনেশিয়ার তিন জন এবং একজন ভারতীয় নাগরিক প্রাথমিকভাবে গ্রেপ্তারদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ধরা পড়েছে সেগুলো হলো- ব্যাক্তিগত নথিপত্র না থাকা ভিসার মেয়াদ অতিরিক্ত থাকা এবং ভিসার অপব্যবহার। এরা ইমিগ্রেশন আইন ১৯৬৩ রেগুলেশনের ৩৯বি ধারা অনুযায়ী অপরাধ করেছে।
মোহাম্মদ ইউসরি আরও জানান ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের অধীনে ৪১৫ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশের পাশাপাশি ইন্দোনেশিয়া মিয়ানমার পাকিস্তান থাইল্যান্ড কম্বোডিয়া ভারত ও নেপালের নাগরিক রয়েছেন। গ্রেফতারদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুয়ালা বেরংয়ের আজিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত