তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

পুলিশের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের হাওয়া: নতুন আইজিপি নিয়ে জোর গুঞ্জন

পুলিশের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের হাওয়া নতুন আইজিপি নিয়ে জোর গুঞ্জন
পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই পুলিশের শীর্ষ পর্যায়ে সম্ভাব্য পরিবর্তন নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন-এমন আলোচনা ছড়িয়ে পড়লেও অন্তর্বর্তী সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। ফলে বাংলাদেশ পুলিশ নেতৃত্বে সম্ভাব্য রদবদল নিয়ে জল্পনা-কল্পনা আরও ঘনীভূত হয়েছে। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের একটি অংশ মনে করছেন,দীর্ঘ অবসরপ্রাপ্ত মধ্য হতে কাউকে নয় বরং ক্লিন ইমেজের চলমান কর্মকর্তাদের মধ্য হতে দায়িত্ব দেওয়া হলে বাহিনীর কার্যক্রমে গতিশীলতা বাড়বে। এ প্রেক্ষাপটে বিসিএস ১৫ ব্যাচের ডিআইজি ড. আশরাফুর রহমান, ডিআইজি ড. নাজুমুল করিম খান ও ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়ার নাম আলোচনায় রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় একই বছরের ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হন। নিয়ম অনুযায়ী চলতি বছরের ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এর আগেই পদত্যাগের গুঞ্জন সামনে এসেছে।

ষড়যন্ত্র ও বঞ্চনার অভিযোগ: অন্তর্বর্তী সরকারের ১৫ মাস পার হলেও বঞ্চিত ও পেশাদার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রভাবশালী মহলের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের নজরের বাইরে কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা আওয়ামী লীগের আমলে পদোন্নতি বঞ্চিতদের টার্গেট করছেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন পদবঞ্চনার শিকার কর্মকর্তাদের কার্যকর দায়িত্ব থেকে দূরে রাখাই একটি চক্রের মূল লক্ষ্য। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদচ্যুত এক বিশেষ সহকারী ও প্রভাবশালী সচিবের ষড়যন্ত্রের শিকার হয়েছেন একাধিক ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা।

এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সাবেক কমিশনার ড. মো. নাজমুল করিম খান সাময়িক বরখাস্ত হয়েছেন। এর আগে গত মার্চে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. আশরাফুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়। এছাড়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) ফারুক আহমেদকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অতিরিক্ত মহাপরিচালক পদে বদলি করা হয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, এসব কর্মকর্তাই আওয়ামী লীগের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন এবং তাদের পরিবারও বিভিন্ন সময় হুমকি ও নির্যাতনের শিকার হয়েছে। সূত্র মতে, বিসিএস ১৫ ব্যাচের ডিআইজি ড. আশরাফুর রহমান ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ময়মনসিংহ রেঞ্জে যোগদান করেন এবং ভেঙে পড়া পুলিশের মনোবল পুনর্গঠনে ভূমিকা রাখেন। একইভাবে, ডিআইজি ফারুক আহমেদ ছাত্র-জনতার গণআন্দোলনের পর বাহিনী পুনর্গঠনে সক্রিয় থাকলেও পরবর্তীতে তাকে র‍্যাবে বদলি করা হয়।

পদায়ন হলেও গুরুত্বহীন দায়িত্ব : অতীতে দীর্ঘদিন পদবঞ্চনার শিকার মোহাম্মদ আবদুল মাবুদকে পরবর্তীতে ডিআইজি পদে পদোন্নতি দিয়ে হাইওয়ে পুলিশে বদলি করা হয়। একইভাবে, ডিআইজি আবু রায়হান মোহাম্মদ সালেহ, ডিআইজি মোহাম্মদ উসমান গনি এবং এ.কে.এম মোশাররফ হোসেন মিয়াজীসহ একাধিক কর্মকর্তাকে পদায়ন করা হলেও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়নি বলে অভিযোগ রয়েছে। একাধিক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মতে, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের যথাযথ পদায়ন না করায় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

দীর্ঘ শাসনামলে বৈষম্যের অভিযোগ : আওয়ামী লীগের টানা সাড়ে ১৫ বছরের শাসনামলে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড ছাড়া পুলিশের অনেক কর্মকর্তার ভাগ্যে পদোন্নতি জোটেনি-এমন অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগকারীরা দাবি করেন, অনেক কর্মকর্তাকে মিথ্যা ও কাল্পনিক অভিযোগে বছরের পর বছর ওএসডি করে রাখা হয়েছে বা চাকরির বাইরে রাখা হয়েছে। এই প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে আশার সঞ্চার হলেও আমলাতান্ত্রিক জটিলতায় বিসিএস ১৫, ১৬, ১৮ ও ২০ ব্যাচের অন্তত ১০১ জন কর্মকর্তার মূল্যায়ন এখনো হয়নি বলে দাবি করা হচ্ছে। বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, মেধাবী হওয়া সত্ত্বেও রাজনৈতিক আনুগত্যে আপস না করায় তারা দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ২০তম ব্যাচের কয়েকজন কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।

ব্যক্তিগত বঞ্চনার উদাহরণ : সাহসী কর্মকর্তা হিসেবে পরিচিত ব্যারিস্টার জিল্লুর রহমান আওয়ামী লীগ সরকারের অন্যায় আদেশ না মানায় দুই দফা চাকরি হারান বলে সংশ্লিষ্টদের দাবি। আদালতের নির্দেশ ও নির্বাহী আদেশে চাকরি ফিরে পেলেও পদোন্নতির ক্ষেত্রে বঞ্চনা অব্যাহত ছিল বলে অভিযোগ রয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ক্রাইম) ড. আশরাফুর রহমান, ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া এবং ডিআইজি নজমুল হোসেন দিদারসহ একাধিক কর্মকর্তাকে দীর্ঘদিন একই পদে আটকে রাখার অভিযোগও উঠে এসেছে।

পদোন্নতিজট নিয়ে ক্ষোভ : সূত্র জানায়, অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে একাধিক শূন্য পদ থাকা সত্ত্বেও পদোন্নতি দেওয়া হচ্ছে না। চলতি বছরের ২৯ মে ডিআইজি পদে ২৯টি শূন্য পদের বিপরীতে পদোন্নতির প্রস্তাব পাঠানো হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বঞ্চিত কর্মকর্তাদের ভাষ্য, সরকার পরিবর্তনের পরও পদোন্নতিজট না কাটায় বাহিনীর ভেতরে ক্ষোভ ও হতাশা বাড়ছে। এক কর্মকর্তা বলেন, সহসাই এ জট না খুললে এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়তে পারে।

মন্তব্য মেলেনি : অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে পদোন্নতিজট বিষয়ে জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আইজিপির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। গোয়েন্দা তথ্য মতে জানাগেছে, তিন জন সিনিয়র পুলিশ কর্মকর্তা নাম পরবর্তী আইজিপির জন্য সক্রিয় বিবেচনার জন্য নতুন সরকারের নিকট উপস্থাপিত হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জামায়াত নেতা আজহারুলের আপিল শুনানি পেছাল

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ৬ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। ৬ মে আপিল বিভাগের কার্যতালিকায় জামায়াত নেতা আজহারের আপিল কার্যতালিকায় শীর্ষে থাকবে বলে আদেশে বলা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন
language Change