নিজস্ব প্রতিবেদক॥
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮) এবং কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে কফিল উদ্দিন আহমেদ, মহাসচিব পদে মো. সাইফুল আলম ও কোষাধ্যক্ষ পদে সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার ইস্কাটন গার্ডেন রোডের ঢাকা লেডিস ক্লাবে এই নির্বাচন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
১২১ সদস্যের ওই কমিটির নির্বাচনে সভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বাকি সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক ওই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী মামুনুর রশীদ রনী। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ও সহকারী মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ভোট গণনা শেষে বিকেল ৪টার দিকে ফলাফল ঘোষণা করেন মামুনুর রশীদ রনী। ফলাফল ঘোষণার পর সমিতির নবনির্বাচিত মহাসচিব মো. সাইফুল আলম বলেন, ‘আজ অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরিবহন মালিকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আশা করি, সবার সহযোগিতায় পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব, ইনশাআল্লাহ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত