তারিখ লোড হচ্ছে...

বটিয়াঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী, মরদেহ উদ্ধার রামগড়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামীর মৃত্যুদণ্ড নোয়াখালীতে ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড অতিথি ডটকমের ফাঁদে ফেলতে তরুণদের অভিনব প্রলোভন ডিএফও মারুফের বিরুদ্ধে সুফল প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ রাজধানীতে হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেফতার বিআইডব্লিউটিএ ৮০ কোটি টাকার টেন্ডারে কবিরস সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য ভোলাহাটে পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পালিত হচ্ছে র‍্যালি, আলোচনা সভা, ও চারা বিতরণ লংগদুতে মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষে: নিহিত ১, আহত ৭ নলডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যশস্য চাল ও নগদ অর্থ বিতরণ রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত ও উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা পর্যটন শহর রাঙামাটিতে যানশৃঙ্খলা রক্ষায় সীমিত জনবলেও ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা চট্টগ্রাম হবে লজিস্টিক্যাল হাব শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে আল মদিনা ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ নলডাঙ্গায় বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজি বীজ ও সার বিতরণ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ রাঙামাটিতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ: লীগের সহ-সভাপতি গ্রেফতার টাঙ্গাইলে তিন উপজেলায় ৭ দিনে ৫ খুন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপে সমুদ্রবন্দর গুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য, শেখ মাহমুদ পারভেজ ঝিনাইগাতীতে রক্তদান সংগঠনের ৫৫০তম রক্তদান সম্পন্ন খুলনায় এনা পরিবহনের স্টাফকে গলা কেটে জখম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল জেলা পরিষদের সার্ভেয়ার নাছির নামে বেনামে গড়েছে সম্পদের পাহাড় সিরাজগঞ্জ পৌর নির্বাচনে আলোচনায় বিএনপির চার হেভিওয়েট প্রার্থী, ক্ষোভের ‘কাঁটা’ আব্দুস সাত্তার! প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি গণঅভূত্থানের দুই বছর: এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক! বিআইডব্লিউটিএতে ‘সুলতান সাম্রাজ্য’ এখনো সক্রিয়! হত্যা মামলা থেকে বাঁচতে ৫ কোটি টাকার মিশন বিপিসির আহম্মদুল্লাহর সম্পদের পাহাড় জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি

তেঁতুলিয়াতে গড়ে উঠেছে টিউলিপ গ্রাম

তেঁতুলিয়াতে গড়ে উঠেছে টিউলিপ গ্রাম
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

উত্তরের সীমান্তঘেঁষা জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া এখন যেন রূপকথার এক বর্ণিল অধ্যায়। শীতের হিমেল হাওয়া আর কাঞ্চনজঙ্ঘার ছায়া মেখে পঞ্চগড়ের দর্জিপাড়া গ্রামে পঞ্চমবারের মতো ফুটতে শুরু করেছে রাজসিক সৌন্দর্যের টিউলিপ। প্রান্তিক নারীদের হাতের ছোঁয়ায় গড়ে ওঠা এ বাগান ইতোমধ্যে পরিচিতি পেয়েছে টিউলিপ গ্রাম হিসেবে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও-এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে এ ব্যতিক্রমী টিউলিপ প্রজেক্ট। মূল লক্ষ্য- প্রান্তিক নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করা এবং তেঁতুলিয়াকে ইকো-ট্যুরিজমের নতুন গন্তব্য হিসেবে গড়ে তোলা।

জানা গেছে, নেদারল্যান্ডস থেকে আমদানি করা বাল্ব থেকে জানুয়ারির ১০ তারিখে বপন করা চারা ২০-২৫ দিনের মধ্যেই সবুজ হয়ে উঠেছে। বর্তমানে বাগানে ফুটতে শুরু করেছে বাহারি রঙের টিউলিপ। এ বছর ১৯ প্রজাতির টিউলিপ চাষ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য-অ্যান্টার্কটিকা, ডেনমার্ক, লালিবেলা, ডাচ সূর্যোদয়, স্ট্রং গোল্ড, জান্টুপিঙ্ক, হোয়াইট মার্ভেল, মিস্টিক ভ্যান ইজক, হ্যাপি জেনারেশন ও গোল্ডেন টিকিট।

লিলিয়াসি পরিবারভুক্ত টিউলিপের বৈজ্ঞানিক নাম টিউলিপা। এটি নেদারল্যান্ডস-এর জাতীয় ফুল হিসেবে পরিচিত। বিশ্বে প্রায় ১৫০টির বেশি প্রজাতির টিউলিপ রয়েছে। পেঁয়াজের মতো দেখতে বাল্ব রোপণের ২০-২২ দিনের মধ্যেই ফুল ফোটে। বর্তমানে এটি বিশ্বের অন্যতম উচ্চমূল্যের বাণিজ্যিক ফুল।

শীতপ্রধান দেশের ফুল হলেও তেঁতুলিয়ার মাটি ও আবহাওয়া টিউলিপ চাষের জন্য উপযোগী হয়ে উঠেছে। সাধারণত বসন্তকালীন ফুল হিসেবে পরিচিত টিউলিপ এখানে শীতের শেষ থেকে বসন্তের শুরু পর্যন্ত টিকে থাকে।

দর্জিপাড়ার টিউলিপ বাগানকে ঘিরে ইতোমধ্যে জমে উঠেছে পর্যটকদের আনাগোনা। মহানন্দা নদীর পাড়ে বনভোজনে আসা দর্শনার্থীরাও ছুটে আসছেন টিউলিপ দেখতে। অনেকে ভালোবাসা দিবস ও জাতীয় দিবসকে সামনে রেখে সরাসরি বাগান থেকে ফুল সংগ্রহ করছেন।

টিউলিপ চাষি নারী উদ্যোক্তা মোছা. রইসুন আক্তার জানান, প্রতিদিন ৮০ থেকে ১০০টি ফুল বিক্রি হচ্ছে। গত তিন মৌসুমে প্রত্যেকে ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লাভ করেছেন। এই আয় তাদের সংসারে সচ্ছলতা ফিরিয়েছে এবং সন্তানদের পড়াশোনায় সহায়তা করছে।

ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি তেঁতুলিয়াকে ইকোট্যুরিজমে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। প্রকল্পটি শুধু আর্থিক নয়, সামাজিক পরিবর্তনেরও প্রতীক।

সংস্থাটির পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার বলেন, নারীদের হাতে ফোটা টিউলিপের সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করছে। এটি নারীদের সাহস ও সক্ষমতার প্রতিচ্ছবি।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, এই ভিনদেশি বাহারি ফুল স্থানীয় পর্যটনে নতুন সংযোগ তৈরি করেছে এবং ভবিষ্যতে এটি বড় সম্ভাবনায় রূপ নিতে পারে।

উল্লেখ্য, সীমান্তের গ্রাম থেকে টিউলিপ গ্রাম আজকের দর্জিপাড়া আর শুধু একটি গ্রাম নয়, এটি এখন বাংলাদেশের ‘টিউলিপ গ্রাম’। প্রান্তিক মানুষের শ্রম, নারীর সাহসিকতা আর ভিনদেশি ফুলের মিতালিতে তেঁতুলিয়া যেন হয়ে উঠেছে একখণ্ড নেদারল্যান্ডস। হিমালয়ের পাদদেশে টিউলিপের রঙিন সমারোহ দেখতে চাইলে এখনই হতে পারে সেরা সময়। উত্তরের এই সীমান্ত জনপদ অপেক্ষায় আছে রঙ, সৌরভ আর নতুন সম্ভাবনার গল্প শোনাতে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বহু অপকর্মের হোতা রাজউকের পরিদর্শক সোলাইমান বহাল তবিয়তে!

স্টাফ রিপোর্টার : দীর্ঘ সময়ের ফ্যাসিবাদের সুযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর কর্মকর্তা-কর্মচারীরা জড়িয়ে পড়েছে দুর্নীতিতে। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে প্রতিনিয়ত বেরিয়ে আসছে অনিয়ম ও দুর্নীতির চিত্র। রাজউকের অনেক কর্মকর্তার দুর্নীতি প্রকাশ্যে এলেও অনেক কর্মকর্তার দুর্নীতি রয়েছে অগোচরে। বর্তমান সময়ে বাক স্বাধীনতা ফিরে পেয়ে এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন সাধারণ ভুক্তভোগী জনতা। এবার প্রকাশ্যে এলো রাজউকের ইমারত পরিদর্শক সোলাইমান হোসাইনের দুর্নীতির চিত্র। ঝিনাইদহের চাপড়ী গ্রামের সন্তান মোঃ সোলাইমান হোসেন রাজউকে ইমারত পরিদর্শক হিসেবে চাকুরিতে যোগদান করেন ২৫ অক্টোবর ২০১৫ সালে। যোগদানের পরে জোন ১/৩ এ কর্মরত থাকাকালিন নোটিশ ব্যবহার করে ভবন মালিকদের ভয়ভীতি প্রদর্শন করা, দুর্নীতির মাধ্যমে অবৈধ উপার্জন, ঘুষ গ্রহন করে অনৈতিক ও আইন বিরোধী কাজে লিপ্ত হন। পরিদর্শক মোঃ সোলাইমান হোসাইন জোন ৩/২ সাভার আশুলিয়ার

আরও পড়ুন
language Change