তারিখ লোড হচ্ছে...

নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য

রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন

রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন
পাঠক সংখ্যা
638

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধিঃ

রাঙামাটিতে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বৈধ অটোরিকশা চালক ও মালিকরা। আগামী শনিবারের মধ্যে প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে রবিবার থেকে জেলাজুড়ে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাঙামাটি জেলা অটোরিকশা সচেতন চালকবৃন্দ ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত বৈধ অটোরিকশা চালক ও মালিক অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কোনো ধরনের রেজিস্ট্রেশন ও রুট পারমিট ছাড়াই হাজার হাজার অবৈধ অটোরিকশা রাঙামাটি শহরে চলাচল করছে। এতে একদিকে শহরে যানজট বেড়েছে, অন্যদিকে সরকারি ট্যাক্স ও টোকেন ফি পরিশোধ করে বৈধভাবে অটোরিকশা চালানো চালকদের আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেক চালক বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছেন বলেও দাবি করেন তারা। বক্তারা আরও বলেন, প্রশাসনের নজরের সামনেই অবৈধ অটোরিকশা চলাচল করলেও সেগুলো বন্ধে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ যানবাহন বন্ধ এবং বৈধ চালকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। সমাবেশ থেকে প্রশাসনকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলনকারীরা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে আগামী রবিবার থেকে রাঙামাটি জেলায় সব বৈধ অটোরিকশা চলাচল বন্ধ রাখা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা। উল্লেখ্য, পর্যটননির্ভর রাঙামাটি শহরের অন্যতম প্রধান গণপরিবহন অটোরিকশা। ফলে ধর্মঘট কার্যকর হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের চলাচলেও ব্যাপক ভোগান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এল নিনোর নতুন চক্রে কৃষিতে বড় ঝুঁকি, সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় যেসব অঞ্চল

বিশ্বজুড়ে আবারও শক্তিশালী এল নিনো আবহাওয়া চক্র শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে খরা, ফসলহানি এবং চারণভূমি সংকুচিত হওয়ার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সম্ভাব্য এই সংকট মোকাবিলায় ঝুঁকিপূর্ণ ২২টি দেশের প্রায় ৮৮ লাখ মানুষের জন্য ২০ কোটি ২০ লাখ ডলারের আগাম সহায়তা তহবিলের আহ্বান জানিয়েছে সংস্থাগুলো। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, আসন্ন এল নিনো স্বাভাবিকের তুলনায় বেশি শক্তিশালী হতে পারে। এফএও গত ৪১ বছরের স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে প্রকাশিত প্রতিবেদনে দেখিয়েছে, অতীতে তীব্র এল নিনো চলাকালে কোন কোন অঞ্চলে সবচেয়ে ভয়াবহ কৃষিভিত্তিক খরা দেখা দিয়েছিল। সবচেয়ে ঝুঁকিতে যেসব অঞ্চল এফএওর বিশ্লেষণে দেখা গেছে, আফ্রিকার সাহেল অঞ্চল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্য আমেরিকা সবচেয়ে

আরও পড়ুন
language Change