তারিখ লোড হচ্ছে...

সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

বরগুনার সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় মীরা খান

বরগুনার সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় মীরা খান
পাঠক সংখ্যা
638

হাফিজুর রহমান খানঃ

বরগুনায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে স্থানীয় এক ত্যাগী নারী নেত্রীকে মনোনয়ন দেওয়ার দাবিতে সরব হয়ে উঠেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ। দীর্ঘ ১৭ বছর ধরে মাঠ পর্যায়ে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত মীরা খানকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মিরা খান দলীয় বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তাছাড়া, তার বাবা জাফর আলী খান আমতলী থানার বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। দলের দুর্দিনে রাজপথে অবস্থান, তৃণমূল সংগঠনকে সুসংগঠিত করা এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণে উৎসাহিত করার ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন নেতাকর্মীরা।

মীরা খান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আমতলী উপজেলার সভাপতি এবং বরগুনা জেলা মহিলা দলের সহ-সভাপতি। দলীয় সূত্র আরও জানায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট বা কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠেনি। এ কারণে তাকে “সৎ ও গ্রহণযোগ্য নেতৃত্ব” হিসেবে বিবেচনা করছেন স্থানীয়রা। তাদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেত্রীই সংরক্ষিত আসনের জন্য উপযুক্ত। আমতলী, তালতলী ও বরগুনা বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে। আমরা চাই সংরক্ষিত মহিলা এমপি হিসেবে এমন একজন আসুক, যিনি সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন।

এদিকে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় নেতাকর্মীরা যোগ্য ও ত্যাগী নেত্রীকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের আশা, কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আমতলীর জনপ্রিয় নারী নেত্রীকে সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনীত করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলভিত্তিক রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ও বিতর্কমুক্ত নেতৃত্বকে সামনে আনা হলে দল যেমন উপকৃত হবে, তেমনি স্থানীয় উন্নয়ন কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।
মীরা খান বলেন, বরগুনা-১ আসনের বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছি। তাদের জীবনযাত্রার নানা সংকট, দুঃখ-দুর্দশা এবং দীর্ঘদিনের অবহেলার চিত্র খুব কাছ থেকে দেখেছি।দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত।

তিনি আরও বলেন, স্থানীয় জনগণ রাস্তাঘাট, কালভার্ট-ব্রিজ, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা ব্যবস্থা ও মৌলিক অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। মনোনয়নের বিষয়ে প্রত্যাশার কথা জানিয়ে মীরা খান বলেন, আমি যদি বরগুনার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ পাই, তাহলে জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করব। একটি আধুনিক, মানবিক ও উন্নত বরগুনা গড়ে তুলতে কাজ করতে চাই।

এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের আশা, দলীয় হাইকমান্ড বরগুনার রাজনৈতিক বাস্তবতা ও নারীর প্রতিনিধিত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।মীরা খান দলের একজন সক্রিয় কর্মী। আমাদের প্রত্যাশা দল মীরা খানের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।রাজনৈতিক অঙ্গনে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মীরা খানকে ঘিরে যে জন আলোচনা তৈরি হয়েছে, তা আসন্ন সময়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড

শেখ তাইজুল ইসলামঃ শনিবার ১৪মার্চ ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী। আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন খুলনার রুপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা, শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ/খেয়া/ফেরি ঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট/নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে। দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে

আরও পড়ুন
language Change